Kunal Ghosh শ্যামবাজারে পুড়ল তৃণমূলের পতাকা! প্রতিবাদের আড়ালে কি হচ্ছে প্রশ্ন কুণালের

আরজি কর কাণ্ডে ‘রাত দখল’ কর্মসূচি পালন হয় বুধবার রাতে। শহরের নানা জায়গায় প্রতিবাদে সামিল হন সাধারণ মানুষ। সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি পালিত হয় বিভিন্ন জায়গায়। এর মাঝেই শ্যামবাজারের একটি প্রতিবাদ কর্মসূচিতে পোড়ানো হল তৃণমূল কংগ্রেসের পতাকা। ৪ সেপ্টেম্বর ফের রাত দখলের সাক্ষী থেকেছে কাকদ্বীপ থেকে কোচবিহার। তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর প্রতিবাদ রাত জেগেছে সহ […]
RG Kar Hospital ওই রাতে যৌনপল্লিতে ধৃত সঞ্জয় রায়, ফিরেই আরজি করে গিয়ে ধর্ষণ!

আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সে দিন রাতে যৌনপল্লিতে গিয়েছিলেন, এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। সেখান থেকে ফিরে আরজি করে ঢোকেন তিনি।তার পরেই মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ঘটনার দিন রাত ১১টা নাগাদ আরজি কর হাসপাতালের সিসিটিভিতে অভিযুক্তকে দেখা যায়। এর কিছু পরে সঞ্জয় হাসপাতাল থেকে বেরিয়ে যায়। পরে আবার হাসপাতালে […]
Rahul Gandhi: দোষীকে আড়াল করার চেষ্টা! RG Kar কাণ্ডকে কাঠুয়া -উন্নাও-হাথরাসের সারিতে বসালেন রাহুল গান্ধী

প্রিয়াঙ্কা গান্ধীর পর রাহুল গান্ধী। আর জি কর কাণ্ডে ফের মুখ খুলল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তবে প্রিয়াঙ্কার থেকে রাহুলের বয়ান অনেকটাই আলাদা। প্রিয়াঙ্কা গান্ধী মূলত সরব হয়েছিলেন অপরাধীদের শাস্তির দাবিতে। আর রাহুল গান্ধী অন্য বিরোধীদের মতোই অভিযোগ করলেন অপরাধীদের আড়াল করার। বুধবার ইন্ডিয়া জোটের শরিক দল কংগ্রেসের নেতা রাহুল যেভাবে এই ঘটনায় পদক্ষেপ হয়েছে তার […]
R G Kar: আন্দোলনকারী পড়ুয়াদের পাশে অপর্ণা সেন, শুনলেন ‘চটিচাটা’ স্লোগান

‘চটিচাটা বুদ্ধিজীবীরা দূর হটো’। আরজি করে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন অপর্ণা সেন। উঠল ‘গো-ব্যাক’ স্লোগানও! অভিনেত্রীকে ঘিরে যাঁরা বিক্ষোভ দেখান, তাঁদের বেশিরভাগই বাম সমর্থক বলে জানা গিয়েছে। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। মঙ্গলবারই ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা […]
Kolkata: কাকভোরের ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, দমদমেই ১০০ মিলিমিটার বর্ষণ

ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ দুই বঙ্গে বৃষ্টি হচ্ছিল। শুক্রবার রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে থাকে। শনিবার সকালেও কলকাতা-সহ জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। উল্টোডাঙা, সল্টলেক, বাগুইআটি, পাতিপুকুর-সহ কলকাতার একাধিক জায়গায় রাস্তা জলের তলায় চলে গিয়েছে। কোথাও কোথাও জল এক হাঁটু […]
Mamata Banerjee: বৃষ্টি মাথায় নিয়েই ইসকনের রথের রশিতে টান মুখ্যমন্ত্রীর, দিলেন বিশেষ বার্তা

রথের দিন মুখ্যমন্ত্রীর বাঁধাধরা কর্মসূচির মধ্য়ে অন্যতম হল কলকাতার ইসকন মন্দিরে রথের রশি টানা। এর আগে একাধিকবার তিনি দুপুর রথের রশি টেনে সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানান। তবে চলতি বছর রথযাত্রার আনুষ্ঠানিক সময় বিকেলে। ৪টে নাগাদ পুরীতে জগন্নাথদেব রথে রওনা হবেন মাসির বাড়ির উদ্দেশে। মুখ্যমন্ত্রী আর বিকেলের অপেক্ষা না করে বৃষ্টি মাথায় নিয়ে দুপুরেই পৌঁছে যান […]
Gariahat: খাস কলকাতায় শুটআউট, বান্ধবীকে গুলি মেরে আত্মঘাতী যুবক!

খাস কলকাতায় সঙ্গিনীকে গুলি করে আত্মঘাতী যুবক! গড়িয়াহাটের কাছেই একটি গেস্ট হাউসের ঘটনা বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক সূত্রের খবর, সঙ্গিনীকে গুলি করার পরে নিজের মাথায় গুলি চালিয়েছেন ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁর সঙ্গিনীর এখনও প্রাণ আছে, যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর ২টো নাগাদ গেস্ট হাউসে ঢোকেন যুগল। স্বামী-স্ত্রী […]
Britinia: ঝাঁপ বন্ধ কলকাতার একমাত্র ব্রিটানিয়া কারখানার, চাকরি হারালেন শতাধিক স্থায়ী কর্মী, ২৫০ অস্থায়ী কর্মী

‘দাদু খায় নাতি খায়…’ এই ক্যাপশন বাংলার স্বাদে ও আবেগে জড়িয়ে। আর সেই আবেগে আঘাত। বন্ধ হয়ে গেল তারাতলা ব্রিটানিয়া কোম্পানি। তারাতলায় ব্রিটানিয়া (Britania) সংস্থার বড় উৎপাদনকারী সংস্থা। প্রতি বছর গড়ে ২৫০০ টনেরও বেশি বিস্কুট-সহ অন্যান্য স্ন্যাকস উৎপাদন হতো। মাস দুয়েক ধরে কারখানায় (Factory) উৎপাদন প্রায় বন্ধের মুখে পড়েছিল। তখনই অশনি সংকেত পান কর্মীরা। কিন্তু […]
West Bengal Weather: শুক্রবার থেকে প্রাক্-বর্ষার বৃষ্টিতে পুরো দক্ষিণবঙ্গ ভিজবে, বর্ষা কবে?

চরম গরমে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গের। চাঁদিফাটা রোদ্দুরের ইনিংস শেষ হলেও চলছে গরমের সেকেন্ড ফেজ। আদ্র অস্বস্তি, ঘাম, সবমিলিয়ে সীমাহীন হিমশিম হাল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গবাসীর। এরই মধ্যে আবহাওয়ার বড় আপডেট দিল হাওয়া অফিস। আবহবিদেরা জানিয়েছেন, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ বৃষ্টিতে ভিজতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং […]
Kolkata: ঘূর্ণিঝড় রেমালের দাপটে জলের তলায় কলকাতা, গাছ ভেঙে ব্যাহত যান চলাচল

মধ্যরাতে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। রাতভর প্রবল ঝড়বৃষ্টির জেরে বিপর্যস্ত কলকাতা। কোথাও উপড়ে পড়েছে গাছ, কোথাও বা হাঁটুজলে চরম দুর্ভোগ। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন একাধিক এলাকা। কলকাতার পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ, আলিপুরের বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। জলমগ্ন পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ। লেক মার্কেট, সল্টলেক, লেকটাউনে গাছ উপড়ে পড়ায় অবরুদ্ধ রাস্তাঘাট। রুবির কাছে […]