Chorbagan Stampede: বাবা-ছেলে থেকে স্বামী-স্ত্রী! চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, শোকে স্তব্ধ ১৬টি পরিবার

chorbagan death

The NewsNest Desk: দুর্গাপুজোর আনন্দ মুহূর্তে পরিণত হল শোকে। সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ১৯ জন। ঠাকুর দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না কারও। মৃতদের মধ্যে রয়েছেন বাবা-ছেলে, স্বামী-স্ত্রী, মা-ছেলে এবং দুই কিশোরী বান্ধবী। এই ঘটনায় অন্তত ১৬টি পরিবারে নেমে এসেছে গভীর শোক। উৎসবের আনন্দের মাঝেই একের পর এক […]

Narendra Modi: মহালয়ার ইডেনের অনুষ্ঠানে মোদী-শাহ অনুপস্থিত, ছোট হচ্ছে সরকারি আয়োজন

MODI

The NewsNest Desk: মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজোর বিশেষ অনুষ্ঠান ঘিরে বড়সড় প্রস্তুতি চললেও শেষ পর্যন্ত সেখানে থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’জনেরই ব্যস্ত কর্মসূচির কারণে কলকাতার ওই অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হবে না বলে দিল্লি থেকে নবান্নকে জানানো হয়েছে। ফলে তাঁদের উপস্থিতিকে কেন্দ্র করে যে […]

Messi match: মেসিকাণ্ডে বঞ্চিত দর্শকদের জন্য সুখবর, বিনামূল্যে ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিট

messi

The NewsNest Desk: লিয়োনেল মেসিকে দেখতে টিকিট কেটেও মাঠে বসে ম্যাচ দেখার সুযোগ পাননি যে দর্শকেরা, তাঁদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। গত বছরের মেসিকাণ্ডে বঞ্চিত দর্শকদের এবার বিনামূল্যে ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিট দেওয়া হবে। কবে টিকিট মিলবে, কোথা থেকে নিতে হবে এবং কী কী নথি দেখাতে হবে—সবটাই জানিয়ে দিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। গত বছর ১৩ ডিসেম্বর […]

Kolkata Hotel Crackdown: হোটেল-গেস্টহাউসে কড়াকড়ি, বিপাকে বাংলাদেশি রোগীরা

mirza galib street

কলকাতায় হোটেল ও গেস্টহাউসের বিরুদ্ধে অগ্নিনিরাপত্তা অভিযান শুরু হওয়ার পর সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য আসা রোগী ও তাঁদের পরিজনেরা। সস্তার অতিথিনিবাসগুলির একটি বড় অংশ বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বাধ্য হচ্ছেন চড়া ভাড়ার হোটেলে উঠতে। কোথাও আবার থাকার জায়গা না পেয়ে ফুটপাতেই রাত কাটানোর অভিযোগ উঠেছে। গত ১৯ আগস্ট কলকাতার নিউ মার্কেট […]

Waqf Bill : ওয়াকফ বিলের নামে ঐক্য ধ্বংসের চেষ্টা হচ্ছে, লড়াইয়ের ডাক কল্যাণ-ফিরহাদের

firhad modi kalyan

নরেন্দ্র মোদীর সরকার যে ওয়াকফ সংশোধনী বিল (২০২৪) এনেছে, তার প্রতিবাদে তৃণমূলের সংখ্যালঘু সেলকে সমাবেশ করার নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। আজ রানি রাসমণি অ্যাভিনিউয়ে এ নিয়ে সমাবেশের আয়োজন করেছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম‍্যান তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। ওয়াকফ বিল সংশোধনের নামে দেশের ধর্ম নিরপেক্ষতার ঐক্য ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে মোদী সরকার। শনিবার […]

Chinmay Prabhu: বহিষ্কৃত ইসকন সন্ন্যাসী চিন্ময়ের গ্রেপ্তারির প্রতিবাদে কলকাতার মিছিলে ধুন্ধুমার, মাথা ফাটল পুলিশের

Screenshot 2024 11 28 212056

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার ‘বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ’ নামে একটি সংগঠন কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস অভিযানের ডাক দেয়। ওই কর্মসূচি ঘিরে শুরু থেকেই সতর্ক ছিল কলকাতা পুলিশ। মিছিল এগোনোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। বেকবাগানের কাছে শুরু হয় ধস্তাধস্তি। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন মিছিলে অংশগ্রহণকারীরা। সেই ধস্তাধস্তির সময় মাথা ফাটে এক পুলিশকর্মীর। কপালে চোট […]

Kolkata: আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় সেরা শহরের তালিকায় City of Joy, শুভেচ্ছা মমতার

Victoria Memorial Kolkata Top side View

এবার বিশ্বের অন্যতম সেরা শহরের তালিকায় ঢুকে পড়ল কল্লোলিনী তিলোত্তমা। সৌন্দর্যায়ন, ভ্রমণ, উন্নয়ন – আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় সব কিছুর নিরিখেই বিশ্বের আর ২৪ টি শহরের সঙ্গে জায়গা করে নিয়েছে কলকাতা। সোশাল মিডিয়ায় পোস্ট করে সুখবর জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রীই। এহেন কীর্তি স্থাপনের জন্য শহরবাসীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন ‘জয় হিন্দ’, ‘জয় বাংলা’। ট্রাভেল+লেইজার নামক একটি সংস্থা ভ্রমণ […]

Mamata: কন্যাশ্রী-রূপশ্রীর প্রশংসায় ভরিয়ে দিল ইউনিসেফ

images 24

ফের কন্যাশ্রী-রূপশ্রীর প্রশংসায় পঞ্চমুখ ইউনিসেফ। সম্প্রতি বণিকসভা সিআইআই ‘ইমপ্যাক্ট ইস্ট, ২০২৪ কনক্লেভ’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে উপস্থিত ছিলেন ইউনিসেফ-এর চিফ ফিল্ড অফিস মঞ্জুর হোসেন। তিনি সামাজিক উন্নয়নে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের উজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। ২০১৭ সালে কন্যাশ্রীকে শ্রেষ্ঠ প্রকল্পের তকমা দেয় খোদ রাষ্ট্রসঙ্ঘ বা United Nations Organization, যাকে অনেকেই UNO […]

Madhumita Sarcar : গাড়ি দুর্ঘটনার মুখে মধুমিতা সরকার, অল্পের জন্য প্রাণ রক্ষা

madhumita

দুর্ঘটনার মুখে পড়লেন মধুমিতা সরকার। নিমতলা ঘাটের ভূতনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় অঘটন ঘটে। গাড়ির চালকের ঠিক পিছনে বসেছিলেন মধুমিতা। তখন হঠাৎই মধুমিতাদের গাড়িতে এসে ধাক্কা মারে একটি পণ্যবাহী গাড়ি। প্রিন্সেপ ঘাটে শুটিং করছিলেন নায়িকা। মাঝে কিছু ক্ষণের ছুটি ছিল। আবার রাতে শুটিং ছিল। তাই ফাঁকা পেয়ে ভেবেছিলেন ভূতনাথ মন্দিরে ঘুরে আসবেন। কিন্তু যাওয়ার […]

Mamata Banerjee: পদত্যাগ করতে রাজি, ওরা বিচার চায় না, চেয়ার চায়, নবান্নে বললেন মমতা

Screenshot 2024 09 12 070254

ডাক্তারি ছাত্ররা বৈঠকে আসতে রাজি হওয়ার পর বিকেল পাঁচটাতেই সভাঘরে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ ঘণ্টা ১০ মিনিট অপেক্ষা করার পরও বৈঠকে এলেন না জুনিয়র ডাক্তাররা। এরপরই সাংবাদিকদের উদ্দেশে নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী  জানালেন, দু’ঘণ্টা ধরে তিনি নবান্নের সভাঘরে অপেক্ষা করছিলেন। জুনিয়র চিকিৎসকেরা আসেননি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা ডাক্তারদের নিরাপত্তা, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি নিয়ে […]