আমতা: পুলিশ সেজে বাড়িতে ঢুকে ছাত্র নেতাকে খুন! ছাত্র বিক্ষোভে অবরুদ্ধ পার্ক সার্কাস

anis

বাড়িতে ঢুকে ছাত্র নেতাকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল আমতায়। অভিযোগের তির পুলিশের পোশাক পরিহিত চার যুবকের বিরুদ্ধে। যদিও স্থানীয় থানার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের কোনও কর্মী বা আধিকারিক এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। কে বা কারা কী উদ্দেশে এই ঘটনা ঘটাল, তা তদন্ত করে দেখছে পুলিশ। দোষীদের শাস্তির দাবিতে কলকাতায় পথে নামলেন […]

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলির দিন ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের

exam

দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। আগামী ২৩ ফেব্রুয়ারি দেওয়া হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (Admit Card)। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অ্যাডমিট কার্ড দেওয়া হবে। বোর্ডের কার্যালয় থেকে কার্ড নেবেন স্কুলের প্রধান শিক্ষকরা। কোনও অ্যাডমিট কার্ডে ভুল ত্রুটি থাকলে তা ৪ মার্চের মধ্যে সংশোধন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা […]

COVID Restrictions: তুলে দেওয়া হোক বিধিনিষেধ; রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

COVID19 restrictions

দেশে করোনা সংক্রমণ কমছে। তাই কড়া বিধিনিষেধ আর দরকার নেই বলেই মনে করছে কেন্দ্র। তাই রাজ্য সরকারগুলি বিমানবন্দর থেকে শুরু করে নিজেদের সীমানা এলাকায় যে অতিরিক্ত বিধিনিষেধ জারি করেছিল, সেটা শেষ করার সময় এসেছে। বুধবার সব রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখে এমনটাই জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ তাঁর চিঠিতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে […]

Bhabanipur Murder: খাস কলকাতায় সোনার ব্যবসায়ীকে অপহরণ করে খুন, হোটেল থেকে মিলল দেহ‌

Murder AmritsarOnline

খাস কলকাতায় ব্যবসায়ীকে অপহরণ করে খুন করা হল। এই ঘটনায় শিউরে উঠেছে মহানগরীর মানুষজন। সোমবার রাতে এলগিন রোডের গেস্ট হাউজ় থেকে মিলল ভবানীপুরের অপহৃত ব্যবসায়ী শান্তিলাল বৈদ্যের দেহ। পরিবার সূত্রে খবর, সোমবার থেকে নিখোঁজ ছিলেন ব্যবসায়ী। এক কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন এসেছিল সোমবারই। তারপরই দেরি না করে পরিবার যোগাযোর করে থানায়। পুলিশ জানাচ্ছে, গলায় […]

Bullet Train: এবার হাওড়া থেকে বারাণসী ছুটবে বুলেট ট্রেন, ঘোষণা রেলের

bullet train zeenews

হাওড়ার মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। সৌজন্যে ভারতীয় রেল৷ সংসদের বাজেট অধিবেশনে রেলমন্ত্রকের পক্ষ থেকে ভারতীয় রেলপথে (Indian Railways), চারটি নতুন বুলেট ট্রেন করিডোর (Bullet Train Corridor) যুক্ত করার কথা জানিয়েছিল। এর মাধ্যমে দেশের প্রধান নয়টি শহরকে উচ্চ-গতির রেল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। বুলেট ট্রেন করিডোর তৈরি হবে – হায়দ্রাবাদ এবং […]

Sealdah Metro: শিয়ালদহ থেকে মেট্রো ছুটবে সেক্টর ফাইভ! চালু হচ্ছে আগামী মাসেই

Kolkata Metro modi

কলকাতাবাসীর জন্য সুখবর। শীঘ্রই চালু হতে চলেছে ফুলবাগান-শিয়ালদহ মেট্রো পরিষেবা। এমনটাই জানালেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বুধবার মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। বৈঠকে কলকাতার সবক’টি মেট্রো প্রকল্পর বর্তমান পরিস্থিতি নিয়েই আলোচনা হয়। কলকাতা মেট্রো রেলের বিভিন্ন প্রজেক্টগুলি নিয়ে বুধবারই একটি পর্যালোচনা বৈঠক ছিল। সেই পর্যালোচনা বৈঠকে লকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড রাজ্য […]

Madhumita’র মত সুপার হট ফিগার পেতে চান? ফলো করুন নায়িকার ডায়েট

WhatsApp Image 2022 02 07 at 6.49.38 PM

আপনাকে যদি এই সময়ে দাঁড়িয়ে টলিউডের অন্যতম ব্যস্ত আর জনপ্রিয় নায়িকাদের নাম বলতে বলা হয়, তাহলে মধুমিতা সরকারকে বাদ দিয়ে সেই তালিকা পূরণ হবে না। ধারাবাহিক থেকে শুরু করে বর্তমানে সিনেমা, নিজেকে তিনি অভিনয়ের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু অভিনয়ের পাশাপাশি তাঁর রয়েছে চোখ ধাঁধানো সৌন্দর্য, যার মূল হল তাঁর ফিগার। কীভাবে নিজেকে মেইন্টেইন করেন মধুমিতা […]

Kolkata Police : কলকাতা পুলিশের ওয়েবসাইটে লুকিয়ে বিপদ! খোয়াতে পারেন সর্বস্ব!

KP scaled

বিগত কয়েকমাস ধরেই কলকাতা পুলিশের ওয়েবসাইট কে ঘিরে দেখা দিয়েছে একাধিক সমস্যা। হয়রানি ও প্রতারনার মতো ঘটনা গুলিকে কেন্দ্র করে একাধিকবার একাধিক অভিযোগ উঠে আসতে থাকে নাগরিকদের তরফ থেকে। এই নিয়েই এবার সামনে আসল এক চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুলিশের ওয়েবসাইটই অসুরক্ষিত। যে লিঙ্কে ক্লিক করে আপনি অনলাইনে জরিমানা দেন, সেখানে ব্যক্তিগত ব্যাঙ্কিং তথ্য শেয়ার করেও […]

Kolkata Metro: মঙ্গলবার থেকেই মেট্রোয় ফের চালু হচ্ছে টোকেন পরিষেবা

METRO TOKEN

করোনার বাড়বাড়ন্তের কারণে জানুয়ারির প্রথম থেকেই বিধিনিষেধ জারি হওয়ার পরে টোকেন পরিষেবা বন্ধ ছিল মেট্রোয়। এখনও রাজ্যে বিধি-নিষেধ জারি রয়েছে। তবে সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় আবার টোকেন চালু হচ্ছে মেট্রোয়। মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে আগামীকাল মঙ্গলবার থেকে স্মার্ট টোকেন চালু করার কথা জানানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে স্মার্ট টোকেনগুলি স্যানিটাইজার মেশিনের মাধ্যমে নিয়মিত স্যানিটাইজ […]

Esplanade: ভরদুপুরে কলকাতায় বাস উল্টে আহত ১৭, আশঙ্কাজনক ৪

accident 2 scaled

ছুটির দিন কলকাতার ডরিনা ক্রসিংয়ে উলটে গেল মিনিবাস। রবিবার দুপুর ২.১০ মিনিট নাগাদ ডরিনা ক্রসিংয়ে LIC বিল্ডিংয়ের সামনে উলটে যায় বরযাত্রীর বাসটি। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামেন স্থানীয় হকার ও কর্তব্যরত পুলিশকর্মীরা। দুর্ঘটনায় ১৭ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাঁকড়া-পার্কাসার্কাস মিনিবাসটিতে অন্তত ৫০ জন যাত্রী […]