Wasim Kapoor: প্রয়াত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, শিল্পী মহলে শোকের ছায়া

WASIM KAPOOR

প্রয়াত হলেন শিল্পী ওয়াসিম কাপুর (Wasim Kapoor)। সোমবার সকালে কলকাতার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন চিত্রশিল্পী (wasim kapoor wikipedia)। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৭১ বছর। লখনউয়ে জন্ম হলেও কলকাতা ছিল শিল্পীর কর্মভূমি (wasim kapoor artist) । কথা বলত তাঁর রং, তুলি। মানুষের মনের আবেগ সাদা ক্যানভাসে ঢেলে দিতেন […]

কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীকে আন্তর্জাতিক স্বীকৃতি, বাংলাকে ১০০০ কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাঙ্ক

world bank

পশ্চিমবঙ্গের (West Bengal Govt) জন্য প্রায় ১ হাজার কোটি টাকার ঋণে অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। মূলত সামাজিক সুরক্ষা (Social Protection) সংক্রান্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্যই রাজ্য সরকারকে এই ঋণ দেওয়া হচ্ছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  রাজ্য সরকারের কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো উন্নয়ন কর্মসূচিতে এটি বড় আন্তর্জাতিক স্বীকৃতি বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। প্রথম তৃণমূল সরকারের […]

ঘরেই ঝলসে শেষ খুদে প্রাণগুলো, ধ্বংসস্তূপে পাগলের মত খুঁজে চলেছে মা সারমেয়

dog

ফের শহরে অগ্নিকাণ্ড। সিঁথির রামলীলা বাগানের বস্তিতে বিধ্বংসী আগুন। ঝলসে মৃত্যু কয়েকটি সারমেয় শাবকের। বস্তির একাধিক ঝুপড়ি পুড়ে ছাই। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। সোমবার সকালে সিঁথি রামলীলা বাগানের কাছে একটি বস্তিতে আগুন লাগে। প্রথমে একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। […]

চিকিৎসায় সাড়া দিচ্ছেন না নারায়ণ দেবনাথ, রয়েছেন ভেন্টিলেশনে

narayan debnath scaled

বেলভিউতে ভর্তি প্রখ্যাত কার্টুনিস্ট, হাঁদা-ভোঁদা, বাঁটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথের (Narayan Debnath) শারীরিক অবস্থা সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাত থেকে রয়েছেন ভেন্টিলেশনে। ৯৭ বছরের কার্টুনিস্ট চিকিত্সায় সাড়া দিচ্ছেন না বলে জানিয়েছেন চিকিত্সক সমরজিৎ নস্কর। ২৩ দিন ধরে বেলভিউতে ভর্তি নারায়ণ দেবনাথ। তাঁর চিকিত্সার জন্য মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গড়া হয়েছে। ৯৭ বছরের নারায়ণ দেবনাথ […]

দেড় কেজি সোনার পেস্ট ! পাচার করতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়ল দুই যাত্রী, তারপর…

gold paste

সোনা পাচারের নানা কৌশলের কথা শোনা গিয়েছিল। এবার একবারে নতুন কায়দায় সোনা পাচার (gold smuggling)করতে গিয়ে ধরা পড়ল দুই ব্যক্তি। কলকাতা বিমানবন্দরের(gold smuggling airport) কাস্টমস থেকে উদ্ধার হয় ১.৬ কেজি সোনা। যার বাজারমূল্য ৬৬ লক্ষ টাকা। সোনা পেস্ট করে, মলমের মতো করে মোড়কে মুড়ে সেগুলি পকেটে রেখেছিলেন তাঁরা।  কাস্টমস অফিসাররা জানিয়েছেন, জিন্সের পকেটে করে এই […]

কলকাতায় ফের শুটআউট! আমহার্স্ট স্ট্রিটে ব্যবসায়ীকে খুনের চেষ্টা, ভর্তি হাসপাতালে

pistol

সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের কলকাতায় শ্যুটআউট। আমহার্স্ট স্ট্রিট থানা লাগোয়া কেশবচন্দ্র সেন স্ট্রিটে একটি অফিসের ভিতরে ঢুকে এক ব্যক্তি গুলি চালান বলে অভিযোগ। গুলি লেগেছে দীপক দাস নামে এক ব্যক্তির। প্রোমোটারি বিবাদের জেরে এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, জখম ওই ব্যক্তি কেশবচন্দ্র স্ট্রিট এলাকারই বাসিন্দা। প্রোমোটিং ব্যবসার সঙ্গে জড়িত। […]

Weather Update: শহরে শিলাবৃষ্টি! রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

WB rains social scaled

পূর্বাভাস মিলিয়ে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা-সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গে নামে বৃষ্টি। কলকাতা ও লাগোয়া এলাকায় প্রবল বর্ষণের সঙ্গে পূর্বাভাস ছিল শিলাবৃষ্টিরও। এদিন কলকাতায় বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। পূর্বাভাস অনুসারে, পশ্চিমি ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে একযোগে শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে যোগ হয়েছে আরবসাগর ও বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস। এদিন সন্ধ্যা […]

ভাইয়ের বউয়ের করোনা হয়েছে, ভাই ছিলেন বাইরে, ধমক দিলেন মমতা

Mamata cyclone

বাড়িতে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে বাকি সদস্যদেরও বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথা বলতে গিয়ে তিনি জানান, তাঁর নিজের বাড়িতেও এমন ঘটনা ঘটেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাঁর ছোট ভাইয়ের স্ত্রী। কিন্তু বাইরে ঘুরে বেড়াচ্ছেন ছোট ভাই। এই ঘটনাতেই দিদি অত্যন্ত ক্ষুব্ধ। তাই ধমক দিয়ে ভাইকে শাসন করেছেন দিদি মমতা। এদিন […]

KIFF 2022: সিনেপ্রেমীদের জন্য সুখবর, ৫০ শতাংশ দর্শক নিয়েই হবে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল

kiff

বন্ধ হল না কলকাতা চলচ্চিত্র উৎসব (Kolkata Dilm Festival)। সিনেপ্রেমীদের জন্য সুখবর শুনিয়ে আয়োজকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, শুক্রবার থেকে টানা ১ সপ্তাহ চলবে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পাশাপাশি এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে ১৬০টি সিনেমার ২০০টি শো আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে। নেতাজি ইন্ডার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও এবার […]

Covid-19 : কলকাতায় স্বাস্থ্য-সঙ্কট, করোনায় আক্রান্ত দুই মেডিক্যাল কলেজে চিকিৎসক সহ শতাধিক স্বাস্থ্যকর্মী

Doctors Covid

করোনার থাবা এবার কলকাতার হাসপাতালগুলিতে ৷ কলকাতা ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে ৭০ জন করোনা আক্রান্ত বলে খবর । শুধু তাই নয়, কলকাতা মেডিক্যাল কলেজেও ৩৭ জন করোনা আক্রান্ত ৷ এই আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স সবাই রয়েছেন (Covid cases Spike in kolkata hospitals) ৷ রাজ্যর একমাত্র সরকারি চক্ষু হাসপাতাল রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে করোনা আক্রান্ত হয়েছেন ১২ […]