Abhishek Banerjee: সোমবার ইডির দফতরে হাজিরা! একদিন আগেই দিল্লিযাত্রা সস্ত্রীক অভিষেকের

কয়লাকাণ্ডে (Coal Scam) কয়েকদিন আগেই তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির সামনে হাজিরা দিতে বলা হয়েছিল সোমবার ও মঙ্গলবার। তার একদিন আগেই রবিবাসরীয় দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুর ২ টো নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে […]
Kolkata Metro: দোলে বদলাচ্ছে মেট্রোর সময়সূচি, জেনে নিন প্রথম ও শেষ মেট্রো মিলবে কখন?

দোল উপলক্ষে পরিবর্তন করা হল মেট্রো রেলের সময়সূচি। চলবে কম সংখ্যক ট্রেন। আগামী ১৮ মার্চ চালানো হবে ৫৮টি ট্রেন এবং পরেরদিন চলবে ২০৮টি ট্রেন। কমানো হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সংখ্যাও। ১৮ মার্চ ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে চলবে ২০টি ট্রেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ (Dakshineswar to Kavi Subhas) রুটে দিনের প্রথম মেট্রো মিলবে দুপুর আড়াইটেয়। কবি সুভাষ […]
দুয়ারে গলদা! শেওড়াফুলি ঘাটে ঝাঁকে ঝাঁকে ভেসে এল গলদা চিংড়ি

গঙ্গার জলে ঝাঁকে ঝাঁকে ভেসে আসছে গলদা চিংড়ি। শনিবার সন্ধ্যায় হুগলির শেওড়া ফুলি ফেরিঘাট সংলগ্ন এলাকায় এমনই দৃশ্য দেখা গেল। আদিঘাট, কালিবাড়ির ঘাট সহ আরও বেশ কয়েকটি ঘাটে প্রচুর পরিমাণে গলদা চিংড়ি দেখা যায়। কেউ কেউ জলে নেমে চিংড়ি ধরে বাড়ি নিয়ে গিয়েছে। বাঙালি মাত্রই মাছ প্রিয় একথা সকলেরই জানা। ঘটি হোক বা বাঙাল কম-বেশি […]
বইমেলায় একের পর এক পকেটমারি, পুলিশের জালে অভিনয় জগতের চেনা মুখ

বইমেলায় টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত। বিধান নগর উত্তর থানার হাতে গ্রেফতার। শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক কলকাতা বই মেলা থেকেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। ব্যাপারটা কী? অন্যান্য দিনের মতো শনিবার সন্ধ্যাতেও অন্তর্জাতিক বই মেলায় টহল দিচ্ছিল পুলিশ। সেই সময় কর্তব্যরত পুলিশ কর্মী লক্ষ্য করেন এক মহিলা একটি ব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। কেউ কীভাবে […]
Weather Today: ভোরে আরাম, বেলায় গরম; আপাতত বৃষ্টিহীন কলকাতার আকাশ

শুক্রবার (Friday) সারাদিন মেঘ (Cloud) ও রোদের লুকোচুরি চলবে। হাওয়ায় রয়েছে বসন্তের অনুভূতি। বেলা গড়ালেই বাড়ছে রোদের তেজ, তবে ঝুপ করে অন্ধকার নামলে অনুভূত হচ্ছে শীতল আমেজ (Cold)। আজ সারাদিনে তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন থাকবে ২৪ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৮ […]
পুরোপুরি গরম পড়ার আগেই ঘুরে আসুন কলকাতার কাছে অবস্থিত এই ৫ জায়গা থেকে

হাতে মাত্র দু’দিনের ছুটি পেলেন অফিস থেকে। ভাবতে বসেছেন কোথায় যাওয়া যায়! একবার তাহলে চোখ বুলিয়ে নিন এই ৫টি জায়গায়। হাতে অল্পদিনের ছুটি থাকলেই মাথায় হাত পরে সকলের। এটা ভাবতেই সময় চলে যায় কোথায় যাওয়া যায় এই অল্প সময়ের মধ্যে। যাতে এইরকম পরিস্থিতির সময় সহজেই সমাধান পেতে পারেন, তার জন্য একবার দেখে নিন এই জায়গাগুলো। […]
আজ মাধ্যমিক, এবার ছাত্রীর সংখ্যা টপকেছে ছাত্রের সংখ্যাকে

অতিমারির কারণে স্কুল, নিয়মিত পড়াশোনা— সবই ধাক্কা খেয়েছে একটা দীর্ঘ সময়। সে সব সামলে আজ জীবনের প্রথম বড় পরীক্ষায় বসছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে সারা হয়েছে যাবতীয় প্রস্তুতি। মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ মেনে ভিড় এড়াতে পরীক্ষাকেন্দ্র যেমন বাড়ছে, তেমনই প্রতিটি কেন্দ্র জীবাণুমুক্ত করা, পড়ুয়াদের মাস্ক পরা, থার্মাল গানে তাপমাত্রা মাপা বাধ্যতামূলক করা হয়েছে। দূরত্ব বিধি মেনে […]
Book Fair 2022 : বইমেলার প্যাভিলিয়ানে নেতাজির মৃত্যুদিনের উল্লেখ! বিতর্ক

২৮ ফেব্রুয়ারি কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। গত বছর অতিমারি করোনার কারনে বইমেলা বন্ধ ছিল। তবে চলতি বছরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় বইপ্রেমী মানুষেদের জন্য শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে শুভ উদ্বোধন করা হয় ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। কিন্তু মেলা শুরুর দ্বিতীয় দিনেই বিতর্কের কেন্দ্র বিন্দুতে চলে […]
Alia Bhatt in Kolkata: পরনে সাদা জামদানি, খেলেন গুড়ের সন্দেশ, কলকাতায় ‘গাঙ্গুবাঈ’ আলিয়া

২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। তার প্রাক্কালেই কলকাতায় ছবির প্রচার সেরে গেলেন আলিয়া ভাট। সকালেই অবশ্য জানান দিয়েছিলেন যে তিনি শহরে পা রাখতে চলেছেন। কথামতো হলও তাই। বনশালির গাঙ্গুবাই সেজে এ যেন এক রাশভারী আলিয়া। চলন-বলন, সাজগোজেও ডাকসাইটে গাঙ্গুবাইয়ের ব্যক্তিত্ব ঝরে পড়ছে। ছবির প্রচার সারার পাশাপাশি কলকাতার মিষ্টিতে কামড় বসাতে ভুললেন না। এদিন একদম […]
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন সাধন পাণ্ডের

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডের। চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন মেয়ে শ্রেয়া পাণ্ডে। তার আগে বিধানসভায় প্রয়াত সাধন পাণ্ডেকে (Sadhan Pande) শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মরদেহে মাল্যদান করেন বিরোধী দলের নেতারাও। গতকাল দুপুর নাগাদ মারা গিয়েছিলেন রাজ্যে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। […]