IPL 2022: ইডেন পেতে চলেছে জোড়া আইপিএল প্লে-অফ, ফাইনাল অনুষ্ঠিত হবে বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে

চলতি আইপিএলের প্লে অফ ম্যাচ পেতে চলেছে ইডেন গার্ডেন্স। এমন জল্পনা জোড়াল হওয়ার পর থেকেই কলকাতাবাসীদের মধ্যে চড়তে শুরু করে উত্তেজনার পারদ। কিন্তু কলকাতায় আদৌ প্লে অফ কিংবা এলিমিনেটর হবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা মিটল না। তবে এবারের টুর্নামেন্টের ফাইনাল হতে চলেছে আহমেদাবাদেই। বিসিসি প্লে-অফের পূর্ণাঙ্গ সূচি এখনও ঘোষণা করেনি। যদি করোনা পরিস্থিতির […]
GD Birla School: অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল শহরেরতিনটি স্কুল!

স্কুল খুলতেই শহরের নামি স্কুল গুলিতে ফি বৃদ্ধির প্রতিবাদে তুমুল অশান্তি। গত কয়েকদিন ধরেই স্কুলের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিেলন অভিভাবকরা। শেষে বৃহস্পতিবার সকালে স্কুল বন্ধের নোটিস ঝুলিয়ে দেওয়া হয়। আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে জিডি বিড়লা স্কুল এবং অশোক হল স্কুল। আইনশৃঙ্খলা অবনতির কারণ দেখিয়ে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে […]
‘বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন’, রাজ্যসভায় বিস্ফোরক অমিত শাহ, নিন্দা তৃণমূলের

রাজ্যে দু’দিনের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৬ ও ১৭ এপ্রিল তিনি রাজ্যে থাকবেন বলে খবর পাওয়া গিয়েছে। ১৬ তারিখ তিনি থাকবেন উত্তরবঙ্গে, ১৭ এপ্রিল তিনি থাকবেন কলকাতায়। শোনা যাচ্ছে, এই সফরে দফায় দফায় রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন অমিত শাহ। বিজেপি সূত্রে জানানো হয়েছে, ১৬ ও ১৭ এপ্রিল পশ্চিমবঙ্গ সফরে […]
SSKM-এ ভর্তি অনুব্রত মণ্ডল, ‘অসুস্থতার জন্য যেতে পারছি না’, CBI-কে চিঠি তৃণমূল নেতার

এসএসকেএম হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল। তৃণমূল নেতার একাধিক শারীরিক সমস্যা থাকার কারণে সিবিআই তলবে আজ তিনি হাজিরা দিতে পারছেন না বলে কেন্দ্রীয় সংস্থাকে জানালেন তাঁর আইনজীবীরা। হাজিরা দিতে কলকাতায় এলেও আজ সকাল থেকে শারীরিক সমস্যা তৈরি হয় বীরভূম জেলা তৃণমূল সভাপতির। সেই কারণেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে, সিবিআইকে এমনই জানান তাঁর আইনজীবীরা। ইতিমধ্যেই অনুব্রত […]
Rampurhat Massacre: বগটুইকাণ্ডে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অপর্ণা, কৌশিক সহ ২২ বিশিষ্টজনের

আনিশ খানের রহস্যমৃত্যু, একইদিনে ঝালদা-পানিহাটিতে খুন দুই নবনির্বাচিত কাউন্সিলর, সর্বোপরি রামপুরহাটের বগটুইয়ে গণহত্যা ৷ হিংসার আঁতুড়ঘরে পরিণত বাংলা, অথচ মুখে কুলুপ সমাজের বিশিষ্টদের ৷ স্বাভাবিকভাবেই তথাকথিত বিশিষ্টদের মৌনতা নিয়ে প্রশ্ন তুলছিলেন বিরোধীরা ৷ তবে দেরিতে হলেও রাজ্যের হিংসার ঘটনায় মৌনতা ভাঙলেন বিশিষ্টরা ৷ বাংলা তথা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে গুণী ২২ জনের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি […]
সরকারি হাসপাতালে কেন এত সিজারিয়ান বেবি? অডিটের সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

সরকারি-বেসরকারি ক্ষেত্রে অহেতুক সিজারের সংখ্যা কমাতে অডিটের সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, কেন প্রসূতির সিজার করা হল তা সংশ্লিষ্ট চিকিৎসককে ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে। নির্দেশিকা ঘিরে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। বেসরকারি হাসপাতাল তো বটেই সরকারি হাসপাতালেও এখন সিজারের বাড়বাড়ন্ত। সিজারের খরচ স্বাভাবিক প্রসবের তুলনায় বেশি। পাশাপাশি, প্রতি হাসপাতালে মাসে ক’টি […]
Rampurhat Massacre: CBI হেফাজতে আনারুল, পুলিশ ভ্যান থেকে বললেন- বিরোধীদের একাংশ জড়িত

শনিবারই রামপুরহাট কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। দায়িত্ব নিয়েই ময়দানে নেমে পড়েছেন সিবিআই আধিকারিকরা। গতকাল রামপুরহাট থানা এবং সার্কেল ইন্সপেক্টরের অফিসে গিয়ে মামলা সংক্রান্ত নথি সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা৷ সেখান থেকে বগটুই গ্রামে পৌঁছেছিলেন তাঁরা ৷ এদিকে রবিবারই এই ঘটনায় ধৃত আনারুল হোসেনকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। থানা থেকে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে আনা হয় […]
KMC Water Supply: আজ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ বন্ধ পানীয় জল সরবরাহ

প্রচণ্ড গরমের মধ্যেই আজ, শনিবার তীব্র জল সংকটে পড়তে চলেছেন দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টা থেকে একাধিক এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। জানা গিয়েছে, ধাপার জয় হিন্দ জল প্রকল্পের বিভিন্ন রক্ষণাবেক্ষণের কাজ এবং এয়ার ভাল্ভের ত্রুটি মেরামতের কাজ চলবে শনিবার। সেই কারণেই জল সরবরাহ বন্ধ থাকবে। এর […]
Dress Code: শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ছেঁড়া জিন্স’ নয়, কলকাতার কলেজের নির্দেশ ঘিরে বিতর্ক

ছেঁড়া জিনস পরে কলেজে আসা যাবে না। আদেশ অমান্য হলেই হাতে ধরিয়ে দেওয়া হবে টিসি। এমনই নোটিস নাকি দেওয়া হয়েছে আচার্য জগদীশচন্দ্র বসু কলেজে (Acharya Jagadish Chandra Bose College)। খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের বিজ্ঞপ্তিতে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে ‘কৃত্রিম ভাবে ছেঁড়া’ ট্রাউজার্সের প্রসঙ্গ। নির্দেশ অমান্য করে ছাত্রছাত্রীদের কেউ […]
পাঁচ দিনে চতুর্থবার দাম বাড়ল তেলের, সেঞ্চুরির পথে ডিজেলও

লাগাতার দাম বাড়ছে জ্বালানি তেলের। শুক্রবারের পর শনিবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এই নিয়ে গত ৫ দিনে ৪ বার দাম বাড়ল জ্বালানি তেলের। পেট্রোল-ডিজেলের ঊর্ধ্বমুখী এই দামের জেরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। একইসঙ্গে ফের একবার বড়সড় কোপ পড়তে পারে গাড়ি ভাড়ার ক্ষেত্রেও। মহামারীর কাল কাটিয়ে ওঠার মুখে জ্বালানি তেলের লাগাতার এই দাম-বৃদ্ধির […]