সন্ধ্যায় নামবে বৃষ্টি, কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস, বৃষ্টি হবে উত্তরেও

rain

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। তবে রোগের তেজ না থাকলেও গরম এবং অস্বস্তি থাকবে। সন্ধ্যার পর বৃষ্টি নামতে পারে। এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একনজরে দেখে নিন আজকের আবহাওয়ার পূর্বাভাস। আন্দামান দ্বীপপুঞ্জ অতিক্রম করে বঙ্গোপসাগরের উপর অনেকটাই এগিয়ে এসেছে মৌসুমী বায়ু। এই আবহে নির্ধারিত সময়ের আগেই বঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা আরও প্রবল […]

Pallavi Dey: সাগ্নিককে ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের

WhatsApp Image 2022 05 18 at 4.07.42 PM

পল্লবী দে রহস্যমৃত্যুর মামলায় মঙ্গলবারই প্রয়াত অভিনেত্রীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করেছে গরফা থানার পুলিশ। সোমবার পল্লবীর সঙ্গী এবং নায়িকার বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার রাতভর দফায় দফায় জেরা করা হয় সাগ্নিককে। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আজ, বুধবার আলিপুর আদালতে তোলা হয় সাগ্নিক […]

Price Hike: চড়চড়িয়ে বাড়ছে মুরগির মাংস ও আলুর দাম, জামাই ষষ্ঠীতে কী হবে?

CHIKEN

মধ্যবিত্তের পকেটে চাপ বাড়িয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে মুরগির মাংসের দাম। গোটা সপ্তাহ জুড়ে মুরগির মাংসের দাম রয়েছে আকাশ ছোঁয়া। চিকেন ফের পৌঁছে গিয়েছে 250 টাকা থেকে 270 টাকা প্রতি কেজি। কলকাতার কিছু জায়গায় তো দাম রয়েছে তার চেয়েও বেশি। তবে এখনও দাম কোথাও 300 ছোঁয়নি। কিন্তু খুব শিগগিরিই সেই সীমাও ছুঁয়ে ফেলতে পারে মুরগির […]

কাল গাঙ্গুলির বাড়িতে নৈশভোজে অমিত শাহ! সৌরভকে বলেছি দই-মিষ্টি খাওয়াতে : মমতা

sourav mmta shah

দু’দিনের সফরে বঙ্গ সফরে অমিত শাহ। বিধানসভা নির্বাচনের বঙ্গে বিজেপি মুখ থুবড়ে পড়ার পরে সেভাবে আর বাংলামুখী হননি কোনও বিজেপি নেতাই। এই অবস্থায় শাহের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর এর মধ্যেই শুক্রবার রাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাবেন শাহ। এমনটাই শোনা যাচ্ছে। নৈশভোজেই সৌরভের বেহালার বাড়িতে যেতে পারেন তিনি। ইতিমধ্যে সেই প্রস্তুতিও […]

ইদে রিজওয়ানুরের বাড়িতে মমতা, আনিশের পরিবারের সঙ্গে সেলিম

images 3

ইদের সকালে রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার সকালে ফেসবুকে ওই সাক্ষাতের ছবি দিয়েছেন অভিষেক। তাতে দেখা যাচ্ছে রিজওয়ানুরের বৃদ্ধা মায়ের পাশে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তাঁর পাশে বসে পরিবারের অন্য সদস্যরা ঈদের দিনে আনিশ খানের বাড়িতে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম […]

LPG: মাস পয়লাতেই হেঁশেলে ছ্যাঁকা! গ্যাসের জন্য দিতে হবে বাড়তি ১০৩ টাকা ৫০ পয়সা

LPG

মাসের প্রথম দিনেই মধ্যবিত্তের হেঁশেলে ছ্যাঁকা।ফের দাম বাড়ছে গ্যাস সিলিন্ডারের। তবে সূত্রের খবর এবার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে। সেই গ্যাসের দাম বেড়ে হচ্ছে ২ হাজার ৪৫৫ টাকা। অর্থাৎ ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হচ্ছে ২ হাজার ৪৫৫ টাকা। প্রতি মাসের ১ তারিখ ও ১৫ তারিখে এই দামের ব্যাপারে পর্যালোচনা করা হয়। তখনই […]

দাঁড়িয়ে থাকা পরপর ৩টি লরিতে বিধ্বংসী আগুন, আতঙ্ক বেলেঘাটায়

beleghata

বেলেঘাটায় দাঁড়িয়ে থাকা পরপর তিনটি লরিতে বিধ্বংসী আগুন। শুক্রবার ভরদুপুরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় জনবহুল এই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। বেশি কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন দমকলকর্মীরা। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, বেলেঘাটার বরফকল এলাকায় একটি পেট্রল পাম্প রয়েছে। সেখানে বরাবরই লরি দাঁড়িয়ে থাকে। শুক্রবার […]

আবার সিন্ডিকেট বিবাদ প্রকাশ্যে, ভরদুপুরে কলকাতার রাস্তায় গুলিবিদ্ধ দুই

fire gun

খাস কলকাতায় শুটআউট। দিনেদুপুরে চলল গুলি। গুলিবিদ্ধ ২ জন। বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে গুলি চালানোর অভিযোগ। সিন্ডিকেট বিবাদে গুলি চালানোর অভিযোগ। স্থানীয়রা জানিয়েছেন, সিন্ডিকেটের বখরা নিয়ে দুই গোষ্ঠীর সংঘাতের মধ্যেই আচমকা গুলি চলে সেখানে। তাতেই গুলি লেগে গুরুতর জখম হন মলয় দত্ত এবং বিশ্বনাথ সিংহ নামের দুই ব্যক্তি। স্থানীয় সূত্রের খবর এঁরা দু’জনেই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। তবে […]

Ballygunge: বুদ্ধবাবুর পাড়ায় জয়, সায়রা হালিমের ছোঁয়ায় অক্সিজেন পেল CPIM

saira shah halim

বালিগঞ্জ উপ-নির্বাচনে বাজিমাত করলেন সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম। বাবুল সুপ্রিয় ২০,০৩৮ ভোটে জিতলেও তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্কে ধস নেমেছে। সেখানে এক বছরে ৩০ শতাংশ ভোট বেড়েছে বামেদের। সায়রা পেয়েছেন ৩০,৮১৮ ভোট। ৪ ও ৬৫ নম্বর ওয়ার্ড তৃণমূলের বাবুল সুপ্রিয়কে ছাপিয়ে জয় পেয়েছেন সিপিএমের সায়রা শাহ হালিম। ৬৫ নম্বর ওয়ার্ড হল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম […]

Weather Update: পয়লা বৈশাখের আনন্দে জল ঢালবে বৃষ্টি – জানাল হাওয়া অফিস

WB rains social scaled

হাতে আর মাত্র কয়েকটা দিন। নতুন পোশাকে নতুন ভাবে সেজে উঠতে প্রস্তুত বাঙালি। পয়লা বৈশাখ আসছে। কিন্তু তার আগেই দুঃসংবাদ নিয়ে হাজির আবহাওয়া দফতর। পয়লা বৈশাখে কি আনন্দে মাততে পারবে বাঙালি? এই নতুনত্বের স্বাদে এমনই জল ঢালার মতো প্রশ্ন উঠছে। শোনা যাচ্ছে পয়লা বৈশাখে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে পয়লা বৈশাখ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে […]