Park circus Firing: দিনেদুপুরে পার্কসার্কাসে এলোপাথাড়ি গুলি, মহিলাকে খুন করে আত্মঘাতী পুলিশকর্মী

PARK CIRCUS

দিনেদুপুরে পার্কসার্কাস (Park Circus) এলাকায় চলল গুলি। মৃত এক মহিলা ও এক পুলিশ কর্মী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পার্ক সার্কাস সাত মাথার মোড় থেকে ঢিল ছোড়া দূরত্বে বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত নিরাপত্তারক্ষী এলোপাথাড়ি গুলি চালান বলে পুলিশ সূত্রে খবর। ভরদুপুরে কলকাতার রাজপথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক মহিলার। পরে […]

Madhyamik Examination 2023: শুরু ২৩ ফেব্রুয়ারি,জানুন কোন দিন কোন বিষয়

madhyamik

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।শুক্রবার সকালে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন তিনি। এদিন পর্ষদ সভাপতিজানিয়ে দেন যে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। রীতি অনুযায়ী ‘প্রথম ভাষা’ বিষয়ের উপরই হবে প্রথম পরীক্ষা। আগামী বছরের শেষ পরীক্ষা হবে ৪ মার্চ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন ২৫ ফেব্রুয়ারি […]

Liqour Delivery in Kolkata: মাত্র ১০ মিনিটে দুয়ারে মদ! কলকাতায় চালু নতুন পরিষেবা

alcohol delivery

আর দোকানে যেতে হবে না। বাড়িতে বসেই পেয়ে যাবেন মদের বোতল। তাও আবার মাত্র ১০ মিনিটে। আর সেই জন্যই এই রাজ্যে চালু হয়েছে নতুন অ্যাপ। সম্প্রতি রাজ্য সরকার ওই অ্যাপটিকে লাইসেন্স দিয়েছে। দ্রুত সংস্থাটি পরিষেবা শুরু করতে পারে বলে সূত্রের খবর। Booozie নামে একটি অ্যাপ এই পরিষেবা শুরু করেছে কলকাতায়। হায়দ্রাবাদের Innovent Technology নামে একটি […]

KK Death: ‘তু আশিকি হ্যায়’ থেকে ‘পেয়ার কে পল’, ফাঁকা নজরুল মঞ্চে পড়ে রইল কেকে-র শেষ প্লে লিস্ট

WhatsApp Image 2022 06 01 at 3.14.05 PM

কেকে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে কিন্তু ফাঁকা নজরুল মঞ্চে পড়ে রইল প্লে লিস্ট। এমনই একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে রয়েছে ২০টি জনপ্রিয় গান, যে সব গান এখনও নিত্যদিন মুখে মুখে ফেরে।জীবনের শেষ মুহূর্তে কী কী গান গেয়েছেন কে কে? যে তালিকা মিলেছে সেই অনুযায়ী কেকে-এর প্রথম গান ছিল ‘তু আশিকি হ্যায়’ এবং শেষ গান […]

Singer KK Dies: কলকাতায় অনুষ্ঠানের পর হঠাৎ অসুস্থ, প্রয়াত সংগীতশিল্পী কেকে

WhatsApp Image 2022 06 01 at 11.16.22 AM

প্রয়াত বিশিষ্ট সংগীতশিল্পী  কেকে। কলকাতার নজরুল মঞ্চের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন তিনি। অনুষ্ঠানের পর হোটেলে ফিরেই  আচমকাই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে শিল্পীকে মৃত বলে ঘোষণা করা হয়। মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রখ্যাত শিল্পীর। বলিউডের তারকা গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে। বয়স হয়েছিল ৫৪ বছর। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গানের […]

‘‌এক শতাংশ বলে কিছু হয় না’‌, অভিষেকের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে

abhisekh final

বিচারব্যবস্থার সিদ্ধান্ত নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছিলেন দু’‌জন আইনজীবী। এমনকী স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আর্জি জানান তাঁরা। তার প্রেক্ষিতে মামলা দাখিল করার পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সওয়াল–জবাব শুনে অভিষেকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। গত শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় একটি […]

GT vs RR: ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কম, তবু খেলা না হলে কোন দল যাবে ফাইনালে?

gt vs rr playoff

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আইপিএল কোয়ালিফায়ার ওয়ানে (IPL 2022 Qualifier 1) মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। কলকাতার ইডেন গার্ডেন্সে মহারণ। ডু-অর-ডাই ম্যাচে ভিলেন হতে পারে বৃষ্টি! এমনটাই ছিল জোর সম্ভাবনা। কিন্তু মঙ্গলবার বিকালে আবহাওয়া দফতর কলকাতার ক্রিকেটপ্রেমীদের শোনাল সুখবর। আগামী চার ঘণ্টার মধ্যে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন […]

Weather: বেলা গড়াতেই ঝমঝমে বৃষ্টি, কড়কড়ে বাজ! হঠাৎ ভিজল কলকাতা, শহরতলি

kolkata rain 1

সন্ধ্যায় ইডেন গার্ডেনসে আইপিএলের প্লে-অফের প্রথম ম্যাচ। তার ঘণ্টাছয়েক আগে বৃষ্টি নামল কলকাতায়। তার জেরে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। তবে সিএবির আশ্বাস, ইডেনের যা নিকাশি ব্যবস্থা, তাতে ম্যাচ হবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনও বর্ষা নিয়ে স্থলভাগে ঢোকেনি (Weather)। তা এই মুহূর্তে অবস্থান করছে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে। ধীরে ধীরে […]

Monkey Pox: আতঙ্কের নাম মাঙ্কি পক্স, রাজ্যে ‘সন্দেহভাজন’ কেউ ঢুকলেই বেলেঘাটা আইডিতে নিভৃতবাস

monkey

বিদেশ হয়ে কলকাতায় (Kolkata) থাবা বসাতে পারে মাঙ্কি পক্স (Monkey Pox)। তাই মাঙ্কি পক্স নিয়ে সতর্কমূলক ব্যবস্থা নিল রাজ্য সরকার। বিদেশ থেকে রাজ্যে আসা কোনও ব্যক্তির মধ্যে মাঙ্কি পক্সের উপসর্গ দেখা গেলে, তাঁকে নিভৃতবাসে রাখার ঠিকানা হল বেলেঘাটা আইডি হাসপাতাল। এ নিয়ে কেন্দ্রের যে সব নির্দেশিকা রয়েছে, সেগুলোও মেনে চলা হবে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২১ […]

নিউমার্কেটে কাপড়ের দোকানে বিধ্বংসী আগুন, ব্যাপক ক্ষতির আশঙ্কা

IMG 20220520 WA0010

ভোরের কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। নিউ মার্কেট এলাকার একটি কাপড়ের দোকানে আগুন লাগে। সেখান থেকে পাশের কয়েকটি দোকানও আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ওই দোকান ঘরগুলির ওপরের ফ্ল্যাট থেকে সরানো হয় বাসিন্দাদের। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। তবে কী থেকে আগুন লাগল সেটা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে আচমকা […]