21 July: মেনুতে এবারও ‘ট্রেডমার্ক’ ডিম-ভাত, কর্মী – সমর্থকদের পাতে আর কী কী?

দু’বছর পর ফের একুশে জুলাইয়ের (21st July) সভা। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন তৃণমূলের জন্য। ভিক্টোরিয়া হাউসের সামনে বাঁধা গেরুয়া-সাদা-সবুজ মঞ্চের সামনে থেকে এক দিকে প্রায় পার্ক স্ট্রিটের মুখ পর্যন্ত ঠাসাঠাসি দাঁড়িয়ে নেত্রীর তীক্ষ্ণ ভাষণে কর্মী-সমর্থকদের তেতে ওঠার দিন। সেইসঙ্গে মাথার ওপর কখনও চড়া রোদ, কখনও আচমকা মেঘলা হয়ে আসার দিন। আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামলেও ভিজতে […]
Rashika Jain: রসিকা জৈন রহস্যমৃত্যু, দেড় বছর পর গ্রেফতার স্বামী কুশল

রসিকা জৈনের রহস্য মৃত্যুকাণ্ডে (Rashika Jain Murder Case) মৃতার স্বামীকে গ্রেফতার করল সিট (SIT)। আলিপুরে সিকা জৈনের রহস্য মৃত্যুর ঘটনায় প্রায় দেড় বছর পর গ্রেফতার হলেন বধূর স্বামী কুশল আগরওয়াল (Kushal Agarwal)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) পর গতকাল সুপ্রিম কোর্টও (Supreme Court) খারিজ করে দেয় রসিকার স্বামী কুশল আগরওয়াল আগাম জামিনের আবেদন। এরপরেই আলিপুরে নিজের […]
Samesex Marriage: একজন টোপরে, অন্যজন পাগড়িতে! অভিষেক, চৈতন্যর সমকামী বিয়ে দেখল কলকাতা

বিয়ে করলেন পোশাকশিল্পী অভিষেক রায়। বহু দিনের সঙ্গী চৈতন্য শর্মার গলায় মালা দিলেন মধ্য কলকাতার এক হোটেলে। ধর্মীয় মতেই সম্পন্ন হল অনুষ্ঠান। রবিবারের বিবাহ-আসরে উপস্থিত ছিলেন অভিষেক ও চৈতন্যের কাছের জনেরা। দেখা গেল বহু নামী মুখকেও। কলকাতা শহরে বসে এমন ভাবে সাজিয়ে-গুছিয়ে সমকামী বিয়ে বিশেষ দেখা যায় না বলে মুগ্ধতাও প্রকাশ করলেন নিমন্ত্রিতদের কেউ কেউ। […]
Weather update: আগামী পাঁচ দিন বাংলা-সহ ১০ রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করল হাওয়া অফিস

কখনও রোদ, কখনও আবার মেঘের ঘনঘটা। মাঝে এক পশলা বৃষ্টি। এ ভাবেই রবিবার সকাল শুরু হয়েছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার দিনভর দফায় দফায় কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। অন্যদিকে, আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল জাতীয় আবহাওয়া দফতর। ২৬ থেকে ২৯ জুন গোয়া, কর্নাটক, […]
Sujit Adhikari: হল না শেষরক্ষা, আটতলার কার্নিশ থেকে পড়ে যাওয়া যুবকের মৃত্যু

সঙ্কটজনক ছিলেন। তাও চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। কিন্তু, শেষ রক্ষা হল না। মৃত্যই হল মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের ৮তলা থেকে নীচে পড়ে যাওয়া রোগী সুজিত অধিকারীর। ঘটনার প্রায় ৫ ঘন্টা পর শেষ নিশ্বাস ত্যাগ করেন লেকটাউনের বাসিন্দা সুজিত। হাসপাতাল সূত্রে খবর, ৩৩ বছরের সুজিতের ‘এপিলেপ্টিক ফিট’ ছিল। ২৩ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হয়। […]
আজ সারাদিন তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও ভারী বর্ষণের সতর্কতা

শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি। আকাশ মেঘলা। হাল্কা বৃষ্টিতে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নেমেছে।আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলায় হাল্কা বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৪-৫ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ […]
শুধু ব্যাটারি চালিত বাসই চলবে কলকাতায় , বিধানসভায় ঘোষণা ফিরহাদের

ধীরে ধীরে কলকাতার (Kolkata)রাস্তায় ট্রাম তুলে দেওয়া হবে। তবে হেরিটেজ হিসাবে কিছু রাস্তায় ট্রাম চলবে। ট্রামের বদলে চালানো হবে বিদ্যুত চালিত বাস। বিধানসভায় জানালেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন বিধানসভায় ফিরহাদ জানান ইতিমধ্যেই কলকাতায় ৭৬টি চার্জিং স্টেশন তৈরি হচ্ছে। পেট্রলের দাম একশো পেরিয়েছে ফলে বাসের ভাড়া নিয়ে নাজেহাল অবস্থা যাত্রীদের। সেই কারণে একশো শতাংশ বাসই […]
Death Of Couple: কলকাতায় ঘুরতে এসে রহস্যমৃত্যু যুগলের, ফ্ল্যাট থেকে মিলল ঝুলন্ত পচা-গলা দেহ

তিন দিন আগেই রাজস্থান থেকে কলকাতায় বেড়াতে এসেছিলেন এক যুগল। থাকছিলেন একবালপুরের কার্ল মাক্স সরণিতে এক বন্ধুর ফ্ল্যাটে। বুধবার রাতে সেই ফ্ল্যাট থেকেই তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ।দেহ উদ্ধার করেছে দক্ষিণ বন্দর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, দীনেশ দুবাইয়ে কর্মরত। গত ১৩ তারিখ তাঁরা কলকাতায় আসেন। খিদিরপুরে […]
Rain Forecast: তিন-চার দিনেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা: হাওয়া অফিস

গত কয়েক দিনের মতো রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কিন্তু বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও গরম ভাব থেকে পুরোপুরি রেহাই পাচ্ছেন না শহরবাসী। এই অবস্থায় ভরসা একমাত্র বর্ষা। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী তিন-চার দিনের মধ্যেই কলকাতা-সহ গোটা রাজ্যে বর্ষা পা রাখবে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষণ চলছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এখনও সে ভাবে বৃষ্টি শুরু হয়নি। […]
Park Circus Firing : পার্ক সার্কাস-কাণ্ডের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, কেন রিমাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি?

পার্ক সার্কাসে বাংলাদেশ হাইকমিশনের কাছে কলকাতা পুলিসের এক কর্মীর বেপরোয়া গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এল পুলিসের হাতে। ওই ঘটনায় নিহত হয়েছেন রিমা সিং নামে এক মহিলা। আহত হন মহম্মদ বসির আলম নোমানি নামে এক ব্যক্তি। সেই বসিরকে জেরা করে মিলল গুরুত্বপূর্ণ তথ্য। প্রকাশ্যে এল ঘটনার সিসিটিভি ফুটেজ। কী ভাবে ওই এলাকায় শুক্রবার দুপুরে গুলি […]