Abhishek Banerjee: মমতার আশঙ্কায় সিলমোহর, অভিষেককে ফের সমন ইডি-র

ABHISHEK scaled

সত্যি হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের পরের দিনই কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দিল্লি থেকে টিম আসছে। তদন্তকারী অফিসার-সহ একটি বিশেষ দল অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, এ কি কেবলই কাকতালীয়? ২৪ ঘণ্টা পেরোয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ো রোডের […]

BJP: ৩ কোটির রিসর্টে বাংলা বিজেপির ‘গরিব দূরীকরণ কর্মসূচি’ প্রশিক্ষণ শিবির! বৈভব নিয়ে উঠছে প্রশ্ন

WhatsApp Image 2022 08 25 at 12.03.13 PM

প্রায় দেড়শো কটেজ, সুইট, সুপার ডিলাক্স কটেজ, স্পা, জিম, সুইমিং পুল৷ এ ছাড়াও আছে বিলাসিতার অন্যান্য উপকরণ৷ হয়তো আরও  কিছু ভাড়া করা হয়েছে বা হবে৷  ভারতের অন্যতম সেরা সেভেন স্টার বিলাসবহুল রিসর্ট বৈদিক ভিলেজে বসছে রাজ্য বিজেপির তিনদিনের তথাকথিত ‘প্রশিক্ষণ শিবির’৷ আগামী ২৯ অগাস্ট এই শিবির শুরু হচ্ছে৷ বিতর্কিত বৈদিক ভিলেজ রিসর্টেই বঙ্গ-বিজেপির বাছাই করা শ’দেড়েক […]

Dilip Ghosh: CBI-এর প্রতি অনাস্থা প্রকাশ, রিপোর্ট তলব কেন্দ্রীয় বিজেপির

Dilip Ghosh

দিল্লির শীর্ষ নেতৃত্বের রোষানলে সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সূত্রের খবর, দিলীপ ঘোষের CBI মন্তব্যের পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলব করেছে শীর্ষ নেতৃত্ব। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আগেও দিলীপ ঘোষের বেলাগাম একাধিক মন্তব্যের জন্য তাঁকে ‘সেন্সর’ করা হয়েছিল। ফের সিবিআইয়ের উপর অনাস্থা প্রকাশ করে শীর্ষ নেতাদের বিরাগভাজন হলেন […]

Durga Puja 2022: অনুদান বাড়াবে কি নবান্ন? সোমে পুজো প্রস্তুতির বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

DIDI

কলকাতার দুর্গাপুজোকে বিরাট সম্মান দিয়েছে ইউনেস্কো। হেরিটেজ স্বীকৃতি উদযাপনে পুজোর একমাস আগে, অর্থাৎ ১ সেপ্টেম্বর শহরে বিরাট মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে দিকে দিকে। এবার করোনার প্রভাব কম, তাই গত দুবছরের জমে থাকা আনন্দোৎসব এবার সুদে আসলে উপভোগ করতে প্রস্তুত বাঙালি। পুজো প্রস্তুতির অঙ্গ হিসাবে […]

Weather Report: গভীর নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টি কলকাতায়, ৬ জেলায় বিপর্যয়ের সতর্কতা

kolkata rain

ক্রমশই বাড়ছে নিম্নচাপের প্রভাব। শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে কলকাতায় (Kolkata Rainfall Update)। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ (Rainfall Forecast) বেড়েছে শহরে। সঙ্গী প্রবল বেগে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ইতিমধ্যেই গভীর হয়েছে। যার জেরেই আগামী ২৪ ঘণ্টায় দুর্যোগ বাড়বে মহানগরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার […]

Ballygunge: বিলাসবহুল গাড়ি পিষে মারল পথচারীকে, গ্রেফতার তরুণী

bmw

রবিবারের বিকেলে বালিগঞ্জ সার্কুলার রোডে মর্মান্তিক দুর্ঘটনা। বিলাসবহুল গাড়ি পিষে মারল পথচারীকে। রক্তে ভেসে গিয়েছে রাস্তা। ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে বালিগঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ঘাতক গাড়ির চালককে। রবিবার বিকেলে একটি বিলাসবহুল গাড়ি নিয়ে বেরিয়েছিলেন ওই তরুণী। পাশে ছিলেন তাঁর বোন এবং পিছনে আরও এক জন। এজেসি বোস রোড থেকে বালিগঞ্জ […]

পকেটে টান, খেতে তো হবে ! জেনে নিন কলকাতায় আজকের কাঁচা সবজির বাজারদর

vegetables kolkata

দাম কমল মুরগির মাংসের । তবে, জোগান কম থাকায় বেশ কয়েকটি সবজির দাম বেড়েছে। মাছ ও খাসির মাংসের দামে বিশেষ বদল হয়নি (Market Price in Kolkata) । দেখে নিন আজকের কাঁচা সবজির দাম জ্যোতি আলু: 28 টাকা কিলো • চন্দ্রমুখি আলু: 35-38 টাকা কিলো আদা: প্রতি কিলো 80 টাকা • রসুন: প্রতি কিলো 80 টাকা […]

ভারী বৃষ্টির সম্ভবনা, জেনে নিন কেমন থাকবে কলকাতা-জেলাগুলি

RAIN

সোমবারও দিনভর শহর কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে।এবছর বর্ষার শুরু থেকে এখনও পর্যন্ত ঝেঁপে একটানা বৃষ্টির মুখ দেখেনি দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে গত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। রবিবার দিনভর শহর কলকাতায় দফায়-দফায় বৃষ্টি হয়েছে। তারই হাত ধরে শহরের পারদও নেমে গিয়েছে প্রায় ৩ ডিগ্রি। […]

Partha Chatterjee: ইডি-র অ্যারেস্ট মেমোতে মমতার নাম, পার্থর কাজে ‘ক্ষুব্ধ’ তৃণমূল

didi 4

 পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেফতারি প্রসঙ্গ বর্তমানে বঙ্গ রাজনীতিতে খবরের শিরোনামে বিরাজ করে চলেছে। এবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দ্বারা অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম লেখায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, গোটা ঘটনায় অসন্তুষ্ট তৃণমূল (Trinamool Congress) নেতৃত্ব। শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। এরপর প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, ‘নেত্রীর সঙ্গে […]

SSC দুর্নীতি: পার্থ ও পরেশের বাড়িতে ED হানা, তল্লাশি রাজ্যের ১৩ জায়গায়

TMC 1

২১ জুলাই শহিদ দিবসে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর ভাষণে বিজেপি-র বিরুদ্ধে দুর্নীতির ইঙ্গিত রেখেছিলেন। কিন্তু, শহিদ দিবসের এই ঘটনার পর ২৪ ঘণ্টাও কাটলো না শুক্রবার সকালে ইডি কড়া নাড়ল তৃণমূল কংগ্রেসের দুই মন্ত্রীর বাড়িতে। আর সেই সঙ্গে রাজ্যের ১৩টি জায়গায় ইডি তল্লাশি অভিযানে নেমেছে। যে […]