ফের ঘূর্ণাবর্ত ! বৃষ্টিতে মাটি হতে পারে পুজোর বাজার, বলছে হাওয়া অফিস

kolkata rain 2

ওড়িশা উপকূলে তৈরি হতে পারে নিম্নচাপ। আগামী সপ্তাহেও ভারী বৃষ্টির আশঙ্কা। মেঘলা আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবারও। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে সাত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গেও।বাংলাদেশ সংলগ্ন রাজ্যের পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। দুই এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, […]

Weather Update: বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, কপালে রয়েছে আরও দুর্যোগ

rain

নিম্নচাপ কেটেও কাটেনি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের অক্ষরেখা এমন ভাবে ছড়িয়ে রয়েছে যে তার প্রভাবে বুধবারও চলবে বৃষ্টি। পুজোর বাজারের চিন্তা বাড়িয়ে হাওয়া অফিসের ঘোষণা, বুধবারও ভারী বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। শুধু তা-ই নয়, বজ্রবিদ্যুৎ-সহ এই বৃষ্টি হবে বুধবার দফায় দফায়। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও চার জেলায় দিনভর ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। […]

Weather Update: আরও গভীর নিম্নচাপ, দুর্যোগ চলতে পারে বুধবার পর্যন্ত

rain 2

বঙ্গোপসাগরে নিম্নচাপ হয়েছে আরও গভীর। তাতেই আকাশের মুখভার। অতিভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়া রয়েছে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বুধবার পর্যন্ত বিভিন্ন জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কলকাতায় বৃষ্টিপাতের […]

E-Nuggets: মোবাইল গেমিং অ্যাপ বানিয়ে কী ভাবে লোক ঠকানো হত, ফাঁস করল ইডি

E NAGG APP scaled

গার্ডেনরিচে নাসের আহেমদ খান নামে এক পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখনও পর্যন্ত সাত কোটি টাকারও বেশি উদ্ধার হয়েছে। টাকা গোনার কাজ এখনও চলছে। ঘটনায় মূল অভিযুক্ত নাসের খানের ছেলে আমির খান। ইডির তরফে জানানো হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে পার্ক স্ট্রিট থানায় একটি এফআইআর করা হয়েছিল। সেই সূত্র […]

ED: অন্তত সাত কোটি টাকা উদ্ধার গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়িতে, এল নোট গোনার যন্ত্র

ed

শহরে ফের উদ্ধার বিপুল টাকা। কয়েক ঘণ্টা তল্লাশির পরে পাহাড়প্রমাণ টাকার খোঁজ পাওয়া গিয়েছে। গার্ডেনরিচের পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়ির খাটের নিচ থেকে প্যাকেটবন্দি নোট উদ্ধার করা হয়েছে। টাকা গোনার প্রস্তুতি শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ পরিবহণ ব্যবসায়ী নিসার খানের বাড়িতে হানা দেয় ইডি। এরপর শুরু হয় তল্লাশি অভিযান। সূত্রের খবর, নিসার খানের […]

Baguiati Murder: বাগুইআটির দুই ছাত্রকে অপহরণ করে খুন, অভিযুক্তের বাড়ি ভাঙচুর

codid death

বাগুইআটি থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরের দেহ উদ্ধার হল উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে। মঙ্গলবার সকালে ওই দুই ছাত্রের পরিবারের লোকজন তাদের দেহ শনাক্ত করেন বলে জানিয়েছে পুলিশ। বসিরহাট হাসপাতালের মর্গে গত প্রায় ১৩ দিন ধরে অশনাক্ত অবস্থায় ওই দেহ দু’টি পড়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই কিশোর বাগুইআটির হিন্দু বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র […]

TET: নিয়োগ দুর্নীতির আবহেই পরবর্তী টেটের তোড়জোড় শুরু

job exam 1

পরবর্তী টেটের প্রস্তুতি শুরু প্রাথমিক শিক্ষা পর্ষদের। জেলায় জেলায় শুরু হয়েছে প্রস্তুতির পালা। টেট ক্যান্ডিডেটদের জন্য পরীক্ষার ভেন্যু ও সেন্টারের বিষয়ে পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। ৯ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষার ভেন্যুগুলির ঠিকানা ও সেখানে কতজন পরীক্ষা দিতে পারবেন, তার তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পর্ষদের […]

LPG Price: একধাক্কায় অনেকটা কমল বাণিজ্যিক গ্যাসের দাম, সব থেকে বেশি কমল কলকাতাতেই

gas

বড়সড় স্বস্তি। আরও খানিকটা লাঘব হল আমনাগরিকের জ্বালানি জ্বালা। দেশের চার মহানগরে বাণিজ্যিক LPG’র দামও আরও খানিকটা কমিয়ে দিল তেল সংস্থাগুলি। সেপ্টেম্বরের শুরুতে একধাক্কায় ৯১.৫০-১০০ টাকা কমিয়ে দেওয়া হল বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম। সবচেয়ে বেশি দাম কমল কলকাতাতেই। আগে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ২০৯৫.৫০ টাকা। ১০০ টাকা কমে এখন তা […]

Mamata Banerjee: রাজ্যে পুলিস কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

POLICE

আগামিকাল রাজ্যে পুলিশ দিবস। আর তার আগেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ছিল ২৭ বছর। সেখান থেকে বাড়িয়ে কনস্টেবল নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, […]

Durga Puja 2022: ক্ষমতা দখলের লড়াই! অনিশ্চিত বাগবাজার সর্বজনীন পুজোর ভবিষ্যৎ

BAGBAZAR

কলকাতার শতবর্ষ প্রাচীন পূজগুলির অন্যতম বাগবাজার সর্বজনীন। তবে এবার সেই ঐতিহ্যাশালী পুজো হবে কি না, সেই নিয়ে উঠছে প্রশ্ন। পুজোর মাসখানেক আগেও হয়নি মন্ডপ। কমিটির নির্বাচন ঘিরে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ নিয়ে সরগরম বাগবাজার (Jolt Around Bagbazar Sarbojanin Durga Puja)। কমিটির নির্বাচন প্রক্রিয়া ভন্ডুল হয়ে যাওয়ায় অনিশ্চিত বাগবাজার সর্বজনীন পুজোর ভবিষ্যৎ। তবে যুযুধান দুই পক্ষের আশ্বাস […]