Maa Flyover: টানা 19 দিন মা উড়ালপুলে বন্ধ থাকছে যান চলাচল, ভোগান্তি এড়াতে রাস্তায় বেরনোর আগেই জেনে নিন দিনক্ষণ

বিজনেস গ্লোবাল সামিটের জন্য 19 দিনের জন্য বন্ধ থাকছে মা উড়ালপুলের দু’দিক (Maa Flyover Closed)। আজ রাত সাড়ে 11টা থেকে আগামী 19 দিন ভোর 6টা পর্যন্ত মা উড়ালপুলের দু’দিক বন্ধ থাকবে। লালবাজার সূত্রের খবর গ্লোবাল সামিটের জন্য মা উড়ালপুলকে রং করা হবে। রং করার সময় যাতে কোনওরকমের দুর্ঘটনা না ঘটে তার জন্যই মা উড়ালপুলের উপর […]
School: ফের শিরোনামে জিডি বিড়লা স্কুল, প্রবেশ করতে পারল না একাধিক পড়ুয়া

সাত সকালে ধুন্ধুমার পরিস্থিতি দক্ষিণ কলকাতার রানিকুঠির জিডি বিড়লা স্কুলে। হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে স্কুল কর্তৃপক্ষ, এমনই অভিযোগ অভিভাবকদের। অভিযোগ, স্কুলের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি একঝাঁক পড়ুয়াকে। আজ থেকেই শুরু নতুন ক্লাসের পঠনপাঠন। যারা স্কুলের বাইরে দাঁড়িয়ে, তারা প্রত্যেকেই আগের ক্লাসে উত্তীর্ণ। কিন্তু হাতে পায়নি রিপোর্ট কার্ড। ফলে তা নিয়ে যেমন সমস্যা, তেমনই চড়া […]
Fire in Kolkata: : ফ্রি স্কুল স্ট্রিটের গেস্ট হাউসে ভয়াবহ আগুন, মৃত এক বাংলাদেশি

কাকভোরে শহর কলকাতায় আগুন। আগুন লাগে ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউসে। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় বাংলাদেশি এক অতিথির। অসুস্থ হয়ে পরেন আরও দুজন বাংলাদেশি নাগরিক। জানা গিয়েছে, শনিবার ভোরে আগুন দেখা যায় ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) একটি গেস্ট হাউসে আগুন। গেস্ট হাউসের দোতলা থেকে দ্রুত এই আগুন ছড়িয়ে যায় […]
WB Higher Secondary Exam 2022: পরীক্ষার সূচিতে বদল, জেনে নিন কবে হবে পরীক্ষা

উচ্চ মাধ্যমিকের রুটিনে বদল হল। সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নতুন রুটিন ঘোষণা করা হয়েছে। পুরনো রুটিন অনুযায়ী যে দিন পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, বদলানো রুটিনে সেটা হবে আরও ৬ দিন পরে। উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি বদল যে হবে, সে ইঙ্গিত আগেই জানিয়েছিলেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। কারণ, উচ্চমাধ্যমিকের সময়েই জেইই মেন পরীক্ষা হওয়ার কথা ছিল। […]
SSC: নিয়োগে দুর্নীতির অভিযোগ, এবার ৬ শিক্ষকের চাকরি বাতিল আদালতের

আদালতে আবারও ধাক্কা খেল স্কুল সার্ভিস কমিশন। আরও একটি সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি (SLST)- তে যে নিয়োগ হয়েছিল, তার মধ্যে বাতিল হয়ে গেল ৬ জনের চাকরি। ৬ শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। নিয়োগে ইচ্ছাকৃত ভুল করা হয়েছে বলে উল্লেখ করেছেন […]
বাগুইআটিতে বিয়ের অনুষ্ঠানের মাঝেই ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১

আনন্দ উৎসব মুহূর্তে বদলে গেল শোকের পরিবেশে। বিস্ফোরণে কেঁপে উঠল বাগুইআটি (Baguiati) এলাকা। ছড়াল আতঙ্ক। বিবাহ অনুষ্ঠান চলাকালীন একটি বাড়িতে হঠাৎই বিস্ফোরণ হয়। সোমবার সন্ধের এই ঘটনায় ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম শেখর। বাড়িটি বিভিন্ন অনুষ্ঠানে ভাড় দেওয়া হত। এদিনও সেখানে বিয়ের রিসেপসন […]
বাংলায় ১০ কোটি টিকাকরণ সম্পূর্ণ, করোনার বাড়বাড়ন্তের মাঝেই জানালেন মমতা

রাজ্যে বাড়ছে করোনা (Coronavirus) সংক্রমণ। কড়া বিধিনিষেধ জারি হয়েছে বঙ্গে। এই পরিস্থিতিতে একটাই স্বস্তির খবর। ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে রাজ্যের ১০ কোটি কোভিড টিকাকরণ সম্পূর্ণ। এখনও দ্বিতীয় ডোজ যাঁরা নেননি, তাঁদের ভ্যাকসিন নেওয়ার আরজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এখনও পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে কত টিকাকরণ হয়েছে, সে […]