Congress: ‘ভোটে কারচুপি’, জ্ঞানেশ কুমারের সঙ্গে মোদীর পদত্যাগও চাইল কংগ্রেস SIR স্থগিতের দাবি

cong protest

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR স্থগিত এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া ১৩ কোটি ৩০ লক্ষ নাম অবিলম্বে পুনর্বহালের দাবি তুলল কংগ্রেস। মঙ্গলবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও জানানো হয়েছে। প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, […]

Amarinder ‘আমার মতামতই চাওয়া হয় না’, বিজেপির বিরুদ্ধে ক্ষোভ অমরিন্দরের! ফের কি কংগ্রেসে ‘ক্যাপ্টেন’?

amrinder

পঞ্জাবের ভোটের আগে বিজেপির সঙ্গে অমরিন্দর সিংহের সম্পর্ক নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পঞ্জাবের ভোটের বিষয়ে বিজেপি নেতৃত্ব তাঁর মতামতকে গুরুত্ব দিচ্ছে না—এমনই অভিযোগ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে এখনই বিজেপি ছাড়ার কোনও সিদ্ধান্ত তাঁর নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অমরিন্দর বলেন, পঞ্জাবের রাজনীতিতে তাঁর প্রায় […]

Milan Pradhan: অন্তর্বর্তী জামিন পেলেন না মিলন! রক্ষাকবচও খারিজ হাইকোর্টে

milan pradhan

কলকাতা:  নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের বিষয়ে শুক্রবারও চূড়ান্ত নির্দেশ দিল না কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তাঁকে উপনির্বাচনে লড়ার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। তবে শুক্রবার জানা যায়, মিলনের বিরুদ্ধে আরও দু’টি মামলায় জামিনের আবেদন রয়েছে। সেই দুই মামলার শুনানি সোমবার হওয়ার পরই অন্তর্বর্তী জামিন নিয়ে নির্দেশ […]

Milan Pradhan: মিলনকে উপনির্বাচনে লড়তে দিন, অন্তর্বর্তী জামিনের কথা জানিয়ে রাজ্যকে বার্তা হাই কোর্টের

milan

কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মিলনের জামিনের আবেদনের শুনানিতে তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কথা বলা হয়। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দেওয়া হবে এবং তিনি উপনির্বাচনে লড়তে পারবেন। মামলার পরবর্তী শুনানি শুক্রবার বিকেল ৪টেয় হওয়ার কথা। গত […]

Mamata : নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী নেই, কংগ্রেসকেই সমর্থন মমতার! রেজিনগরে সিদ্ধান্ত পরে

mamata recent

নন্দীগ্রাম উপনির্বাচনের সমীকরণে আচমকাই বড় বদল। নিজের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর ওই আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রেজিনগর নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত ঘোষণা করেননি তিনি। ফলে আগামী উপনির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের হয়ে আলাদা প্রার্থী থাকছেন না। শুক্রবার সঞ্চিতা মনোনয়ন প্রত্যাহার করার পরই নিজের অবস্থান স্পষ্ট […]

Adhir Ranjan Chowdhury: অধীর জামানার অবসান, নয়া প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার

InShot 20240922 150046204

অধীর জামানার অবসান। নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে মনোনীত হলেন শুভঙ্কর সরকার। সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শনিবার কে সি বেনুগোপাল স্বাক্ষর করা এক প্রেস বিবৃতির মাধ্যমে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। জারি করা বিবৃতিতে অবিলম্বে এই পরিবর্তন কার্যকরী করার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দল বিদায়ী সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে তাঁর অবদানের জন্য প্রশংসা […]

Adani আদানির ৪৫ হাজার কোটি টাকা মকুব! মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ব্যাঙ্ক কর্মীদের

1679965746 adani pf

ফের আদানি প্রীতির জন্য কাঠগড়ায় কেন্দ্র! এবার অভিযোগ রীতিমতো বিস্ফোরক। কংগ্রেসের দাবি, কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার দেউলিয়া আইনের অপব্যবহার করে আদানি গোষ্ঠীর অধীনস্থ ১০টি ধুঁকতে থাকা সংস্থার প্রায় ৪৫ হাজার কোটি টাকা ঋণ মকুব করেছে কেন্দ্র। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের দাবি, দেউলিয়া ১০টি সংস্থার ৬১,৮৩২ কোটি টাকার বকেয়া ঋণ মাত্র ১৫,৯৭৭ কোটিতে রফা করেছে […]

Caste Census: রাহুলের ‘জাত’ তুলে কথাকে সমর্থন মোদির! প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব কংগ্রেসের

RAHUL 1

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশে করা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) মন্তব্য ঘিরে মঙ্গলবারই উত্তাল হয়েছিল লোকসভা। তাঁর সেই ভাষণের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার মোদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল কংগ্রেস। কেন্দ্রীয় সরকার কেন জাতি গণনা করাচ্ছে না, বাজেট বিতর্কে বারে বারে সেই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। সোমবার রাহুলের ভাষণে অনেকটা সময় […]

RSS-এর কাজে যোগ দিতে পারবেন সরকারি কর্মীরা, কেন্দ্র তুলল নিষেধাজ্ঞা

rss flag

এবার থেকে সরকারি কর্মচারীরাও আরএসএস কার্যকলাপে অংশ নিতে পারবেন। ৫৮ বছর আগে সরকারি কর্মীদের আরএসএস এবং জামাত-ই-ইসলামিতে যোগদানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইন্দিরা গান্ধীর সরকার। রবিবার সেই নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্র। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য নতুন বিজ্ঞপ্তির ছবি শেয়ার করে জানিয়েছেন, এবার থেকে সরকারি কর্মীদের আরএসএসে যোগ দিতে কোনও বাধা নেই। […]

NEET Scam: ‘জনতার ভয় কাটছে, কেমন চপ্পল ছোড়া হল বারাণসীতে দেখলেন?’ প্রশ্ন ফাঁসে মোদীকে নিশানা রাহুলের

RAHUL 2

মেডিক্যালের অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় ওঠে দুর্নীতির অভিযোগকে ‘জাতীয় সংকট’ বলে দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুলের অভিযোগ, কেন্দ্র পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। এতদিন কাজের সুযোগ সংকুচিত হচ্ছিল। এবার পড়াশোনর সুযোগও ছিনিয়ে নিচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। নিট কেলেঙ্কারির জন্য সরাসরি মোদীকে দায়ী করে রাহুলের কটাক্ষ, “বলা হত মোদি নাকি ইজরায়েল-গাজার যুদ্ধ, […]