BJP Controversial Cartoon: আহমেদাবাদ বিস্ফোরণের রায়ে ‘ধর্মীয় উসকানিমূলক’ পোস্ট! কড়া পদক্ষেপ টুইটারের

Twitter social media representational

আমদাবাদ ধারাবাহিক বিস্ফোরণে (Ahmedabad Serial Blast) ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তা নিয়ে বিতর্কিত কার্টুন (BJP Controversial Cartoon) পোস্ট করে টুইটার কর্তৃপক্ষের রোষে পড়ল গুজরাত বিজেপি (Gujarat BJP)। তাদের ওই পোস্টকে ‘ধর্মান্ধতার প্রতীক’ হিসেবে তুলে ধরেছিলেন অনেকে। তার জেরে টুইটার (Twitter) কর্তৃপক্ষের তরফে পোস্টটিই মুছে দেওয়া হল। গুজরাট বিজেপির অফিসিয়াল টুইটার (Twitter) হ্যান্ডেল থেকেই কার্টুনটি […]

শুভেন্দু বেশি দিন বিজেপিতে থাকবে না, ফিরহাদের দাবি নিয়ে শুরু জল্পনা

Suvendu Adhikari

‘শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বেশি দিন বিজেপি-তে (BJP) থাকবে না।’ রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা বাড়ানো নিয়ে শনিবার এই বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তবে এটাই প্রথমবার নয়, এর আগে শুভেন্দুকে ‘মিস’ করছেন বলে মন্তব্য করেছিলেন তিনি। আর এবার […]

দিদি ঝড় চার পুরনিগমেই, শিলিগুড়ির মেয়ের হচ্ছেন গৌতম দেব, স্পষ্ট করে দিলেন মমতা

mamta goutam

আরও নম্র ও মানবিক হয়ে মানুষের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। চার পুরনিগমের বিপুল জয়ের পর প্রতিক্রিয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বলেন, ‘‘এই জয় মানুষের জয়। শান্তিপূর্ণ ভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাতে এই ফল হয়েছে। আমরা খুশি।’’ চার পুরনিগমের ফলের পর আবারও কংগ্রেস, সিপিএম ও বিজেপি-কে একযোগে আক্রমণ শানিয়েছেন মমতা। তিনি বলেন, ‘‘শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গে […]

Arjun Singh: পরিবারেই ধাক্কা খেলেন অর্জুন সিং, তৃণমূল যোগ সাংসদের তিন আত্মীয়ের

arjun

‌বিজেপি ছাড়ার পরের দিনই তৃণমূলে যোগ দিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের পরিবারের তিন আত্মীয়। রবিবার টিটাগড়ে তৃণমূলের জেলা পার্টি অফিসে তাঁরা যোগদান করলেন। শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার করে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন তাঁরা। বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপির অন্দরে ভাঙন চলছে। পুরভোটের আগেও পরিস্থিতি বদলায়নি। বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভগ্নিপতি সুনীল সিং-সহ […]

Uttarakhand: ভোটে বিজেপি জিতলেই অভিন্ন দেওয়ানি বিধি! ঘোষণা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

Pushkar Dhami

উত্তরাখণ্ড ভোটের প্রচারের শেষ মুহূর্তে বড় ঘোষণা করে দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Uniform Civil Code)। বিজেপি ক্ষমতায় ফিরলেই উত্তরাখণ্ডে জারি করা হবে অভিন্ন দেওয়ানি বিধি, দাবি করলেন ধামি। যদিও বিরোধীদের বক্তব্য, পরাজয় নিশ্চিত জেনে শেষ মুহূর্তে হিন্দুত্বের জিগির তুলতেই এই ধরনের ঘোষণা করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী। এক সাক্ষাৎকারে ধামী বলেন, ‘‘বিধানসভা ভোটে জিতে বিজেপি […]

Bidhannagar Municipal Election: বুথের ভিতরেই হাতাহাতি দুই মহিলা প্রার্থীর, বিধাননগরে সাক্ষী পুলিশ

candidates fights scaled

বুথের মধ্যে হাতাহাতি করছেন দুই মহিলা প্রার্থী৷ মহিলা পুলিশকর্মী না থাকায় অসহায়ের মতো দু’ জনকে নিরস্ত করার অনুরোধ করছেন এক পুলিশকর্মী৷ ভোটের দিন সকালে এমনই দৃশ্যের সাক্ষী থাকল বিধাননগর৷ বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল বহিরাগতদের দিয়ে ভোট লুঠ করার চেষ্টা করছে। বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, দলীয় প্রতীক নিয়ে বুথে ঘুরছেন তৃণমূল প্রার্থী। এ নিয়ে দু’জনের মধ্যে […]

মহিলাদের উত্তেজক পোশাকে বাড়ছে ধর্ষণ, হিজাব বিতর্কের আবহে মন্তব্য BJP বিধায়কের

Karnataka BJP MLAs comment

পোশাকের কারণেই আসলে ধর্ষণ (Rape) বাড়ছে। মহিলারা এমন ধরনের পোশাক পরছেন, যা দেখে পুরুষদের ‘উত্তেজনা’ বেড়ে যায়। এমনই বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কর্ণাটকের (Karnataka) BJP বিধায়ক এম পি রেণুকাচার্য। এমনিতেই হিজাব নিয়ে ক্রমেই বিতর্কের পারদ চড়ছে কর্ণাটকে। এর মধ্যেই সেখানকার এক বিজেপি বিধায়কের এমন মন্তব্যকে কেন্দ্র করে পোশাক বিতর্ক আরও ঘনীভূত হল। কর্ণাটকের বিধায়ক […]

বাতিল হবে তেরঙ্গা, আগামীদিনে জাতীয় পতাকা হবে গেরুয়া’, মন্তব্য বিজেপি নেতার

Saffron Flag

হিজাব (Hijab) বিতর্কের মধ্যেই বিস্ফোরক কর্ণাটকের পঞ্চায়েত মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা। তাঁর দাবি, আগামী দিনে তেরঙ্গার বদলে ভারতের জাতীয় পতাকা হতে পারে গেরুয়া। এখনই না হলেও ভবিষ্যতে লালকেল্লাতেও উড়তে পারে গেরুয়া পতাকা, দাবি কর্ণাটকের পঞ্চায়েত মন্ত্রীর। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন, লালকেল্লায় কি কখনও গৈরিক পতাকা তোলা হবে? জবাবে তিনি বলেন, ‘‘এখনই নয়, ভবিষ্যতে কোনও দিন।’’ […]

Tripura: BJP ছাড়লেন সুদীপ রায়বর্মন-সহ দুই বিধায়ক, এবার কি গন্তব্য তৃণমূল?

sudip roy barman and ashis kumar saha

তিনি বরাবরই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিরোধী বলে পরিচিত। এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর যোগাযোগও সুবিদিত। এমনকী ত্রিপুরা পুরসভা নির্বাচনের আগে পুলিশকে চিঠি দিয়ে উপযুক্ত পদক্ষেপ করতেও অনুরোধ করেছিলেন তিনি। হ্যাঁ, তিনি ত্রিপুরার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ। যিনি দিন কয়েক আগে প্রকাশ্যেই জানিয়ে দিয়েছিলেন, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে আর লড়বেন না তিনি। […]

Pegasus: মোদীর ইসরায়েল সফরে হয়েছিল পেগাসাস চুক্তি, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে শোরগোল

Pegasus

সংসদ এবং সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে জবাব এড়িয়ে গিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। এ বার আমেরিকার সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদনে দাবি করা হল, ২০১৭ সালে ইজরায়েল থেকে ফোনে আড়ি পাতার স্পাইঅয়্যার ‘পেগাসাস’ কিনেছিল ভারত। ‘The Battle for the World’s Most Powerful Cyberweapon’ শীর্ষক ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, এনএসও নামের এক ইজরায়েলি সংস্থা বিশ্বের বিভিন্ন […]