Sisir Adhikari: দল বিরোধী কাজ! শিশির অধিকারীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ লোকসভার অধ্যক্ষের

sisir

খাতায় কলমে তৃণমূলের সাংসদ শিশির অধিকারী। বছর খানেকের বেশি সময় ধরে নিষ্ক্রিয়। দেখা যায় না দলের কোনও কর্মসূচিতে। উল্টে ভোটের আগে বিজেপির কর্মসূচিতে ছেলের বউকে সঙ্গে নিয়ে মঞ্চে দেখা গিয়েছেন। কাঁথির এই তৃণমূল সাংসদের এহেন অবস্থানের পরই তাঁর সাংসদ পদ খারিজের দাবি তোলে তৃণমূল। বঙ্গে বিধানসভা ভোটের পর দু-দফায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি […]

WB Govt: সরকারি জমিতে থাকা ধর্মীয় কাঠামো সরাতে হবে, ৮ জেলাশাসককে নির্দেশ নবান্নের

DIDI 2

সরকারি জমিতে ‘অবৈধ’ ধর্মীয় নির্মাণ সরাতে কড়া অবস্থান নিল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকার। নবান্নের (Nabanna) তরফে ৮ জেলার জেলাশাসককে লিখিত আকারে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে সরকারি জমি থেকে ‘অবৈধ’ ধর্মীয় নির্মাণ সরিয়ে ফেলে নবান্নে রিপোর্ট পাঠাতে। ২৭ জানুয়ারি বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের (Govt Of West Bengal) সদর দফতর নবান্ন থেকে এই মর্মে জেলাশাসকদের কাছে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। নির্দেশিকাতে দেখা গিয়েছে, দার্জিলিং, […]

একার দখলে ৬৯% সম্পদ! বিজেপি-র মোট সম্পত্তির পরিমান জানলে চোখ কপালে উঠবে আপনার

BJP 1

২০১৯-২০ অর্থবর্ষে বিজেপি-র সম্পত্তির পরিমাণ (BJP Declared Assets) প্রায় ৪, ৮৪৭.৭৮ কোটি টাকা। দেশের সমস্ত রাজনৈতিক দলের তুলনায় যা সর্বোচ্চ। ২০১৯-২০ সালে সম্পত্তির যে হলফনামা দেওয়া হয়েছে সাতটি জাতীয় পার্টির তরফে তার মধ্যে ৬৯ শতাংশই বিজেপির। তালিকায় এর পরেই রয়েছে মায়াবতীর নেতত্বে থাকা বহুজন সমাজ পার্টি, সেই দলের সম্পত্তির পরিমাণ ৬৯৮.৩৩ কোটি টাকা। কংগ্রেসের সম্পত্তির পরিমাণ […]

BS Yeddyurappa: কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার নাতনির ঝুলন্ত দেহ উদ্ধার, বাড়িতে ছ’মাসের সন্তান

BS

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পার নাতনি সৌন্দর্য নীরজের ঝুলন্ত দেহ উদ্ধার হল শুক্রবার সকালে। ৩০ বছরের সৌন্দর্য পেশায় চিকিৎসক ছিলেন। তাঁর ৪ মাসের শিশুসন্তান রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ‘মাতৃত্ব পরবর্তী অবসাদে’ আত্মঘাতী ইয়েদুরাপ্পার বড় মেয়ে পদ্মার মেয়ে সৌন্দর্য্য। তিনি বেঙ্গালুরুর এমএস রামাইয়ার হাসপাতালে কাজ করতেন। সহকর্মী ডাক্তারকেই বিয়ে করেছিলেন তিনি […]

থামছেই না বঙ্গ বিজেপিতে বিদ্রোহ, দলীয় পদ থেকে ইস্তফা অন্যতম পুরনো কাউন্সিলরের

sunita jhawar

বিজেপির (BJP) অন্দরের অশান্তি অব্যাহত। উত্তর কলকাতা জেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পেয়েই পদত্যাগ করলেন সুনীতা ঝাওয়ার। ইতিমধ্যেই উত্তর কলকাতার জেলা সভাপতি কল্যাণ চৌবেকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। বিজেপি-র উত্তর কলকাতা জেলার নতুন সভাপতি কল্যাণ চৌবেকে লেখা একটি চিঠির পরে। বৃহস্পতিবার বিকেলে উত্তর কলকাতা জেলা কমিটি ঘোষণা করেন কল্যাণ। সেই কমিটিতে জেলার অন্যতম সহ-সভাপতি করা হয় […]

অনুব্রতকে ‘রাজনৈতিক বিনোদন’ বলে কটাক্ষ জিতেন্দ্রর, পালটা ‘মোষ’ বললেন তৃণমূল নেতা

TIWARI

ফের কুরুচিকর ভাষায় বাকযুদ্ধে জড়ালেন বিজেপি (BJP) ও তৃণমূলের (TMC)দুই হেভিওয়েট নেতা। বুধবার সিউড়িতে জেলা কমিটি ঘোষণা করতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ‘বিনোদনের পাত্র’ বলে কটাক্ষ করলেন গেরুয়া শিবিরের পর্যবেক্ষক জিতেন্দ্র তিওয়ারি। পালটা তাঁকে ‘মোষ’ বলে আক্রমণ শানালেন অনুব্রত। বঙ্গ বিজেপিতে হাজারও গোলমালের মাঝে সাধারণতন্ত্র দিবসে একাধিক জেলা কমিটি বদলে নতুন তালিকা প্রকাশ […]

UP Election 2022: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ভীতুরা লড়াই করতে পারে না- নিশানা কংগ্রেসের

RPN SINGH scaled

কংগ্রেসের তরফে সোমবার প্রকাশিত উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে তারকা প্রচারকের তালিকায় তাঁর নাম ছিল। মঙ্গলবার দুপুরে সনিয়া গান্ধীর দল ছাড়ার কথা ঘোষণা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঞ্জিত প্রতাপ নারায়ণ (আরপিএন) সিং। কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপি-তে শামিল হলেন তিনি। মঙ্গলবার বিজেপিতে যোগ দেওয়ার পর আরপিএন সিং বলেন, ‘আমি ৩২ বছর ধরে কংগ্রেসে কাজ করেছি। কিন্তু আজ আমি […]

মহারাষ্ট্রে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃত বিজেপি বিধায়কের ছেলে-সহ ৭ ডাক্তারি পড়ুয়া

accident maharastra scaled

ভয়াবহ পথ দুর্ঘটনা মহারাষ্ট্রে (Maharashtra)। মৃত্যু হল এক BJP বিধায়কের ছেলে-সহ ৭ জন ডাক্তারি পড়ুয়ার। একটি গাড়িতে করে তাঁরা যাচ্ছিলেন। সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ ওই দুর্ঘটনা (Accident) ঘটে। পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ গাড়ি করে যাচ্ছিলেন সাত মেডিক্যাল পড়ুয়া। প্রাথমিক তদন্তে অনুমান, ওয়ার্ধার সেলসুরা এলাকায় গাড়ির সামনে আচমকা চলে আসে কোনও […]

মোবাইল-আধার লিংক করলে কিনতেই হবে গঙ্গাজল! ডাকঘরের আজব আবদারে শোরগোল

gangajal 19012130

ডাকঘরে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করতে গেলে কিনতে হবে গঙ্গাজল। এমনই আজব নিয়ম হুগলি জেলার পোলবা-দাদপুর ব্লকের গোস্বামী-মালিপাড়া গ্রামে। সোমবার এই অভিযোগে ডাকঘরে বিক্ষোভ দেখায় তৃণমূল। বিক্ষোভের পর চুঁচুড়ায় হুগলি জেলার মুখ্য ডাকঘর জানিয়ে দেয়, গঙ্গাজল কেনা মোটেই বাধ্যতামূলক নয়। ব্যাপারটা ঠিক কী? সুরজিৎ নামে এক যুবকের অভিযোগের ভিত্তিতে প্রকাশ্যে এসেছে গোটা ঘটনাটি। […]

‘‌প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ বিজেপি’‌, তনুশ্রী- শ্রাবন্তীর পর টুইট করে দল ছাড়লেন বনি সেনগুপ্ত

bonny sengupta

এবার বিজেপি ত্যাগ করলেন অভিনেতা বনি সেনগুপ্ত। তিনি বিজেপি ছাড়তে পারেন এমন একটা গুঞ্জন বহুদিন আগে উঠে এসেছিল। আজ, সোমবার বিজেপি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেন অভিনেতা। টুইটে লিখেছেন, ‘আজ থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমার সম্পর্ক শেষ। যা প্রতিজ্ঞা করা হয়েছিল, তা রাখতে পারেনি এই দল। তা ছা়ড়া এই রাজ্য এবং বাংলা ছবির জগৎ […]