মোদীর কেন্দ্র বারাণসীতে আজ ভোট, নজরে গোটা দেশ

উত্তর প্রদেশে আজ সপ্তম তথা শেষ দফার নির্বাচন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা বারাণসী-সহ রাজ্যের মোট ৫৪টি আসনে আজ নির্বাচন চলছে। সোমবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। শেষ দফায় গোবলয়ের সবচেয়ে বড় রাজ্যে ৬১৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ। আজমগড়, মৌ, জৌনপুর, গাজিপুর, চান্দৌলি, বারাণসী, মির্জাপুর, ভাদোহি এবং সোনভদ্র জেলায় ভোটগ্রহণ। এদিক সকাল সকাল উত্তরপ্রদেশের […]
BJP: পদ্মের বৈঠকে সরব লকেট! বললেন, সন্ত্রাস-সন্ত্রাস করলে হবে না, দুর্বলতা মানতে হবে

আশঙ্কাই সত্যি হল। চিন্তন বৈঠকে মুখ খুলেই ঝড় তুললেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। সন্ত্রাসের বুলি আউড়ে দলের দুর্বলতাকে ঢাকার যে চেষ্টা সুকান্ত মজুমদাররা করছিলেন তা কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিলেন বিজেপির এই দাপুটে নেত্রী। দলের সাংগাঠনিক দুর্বলতা থেকে কমিটি গঠনে স্বজনপোষণ, সবই উঠে এল চিন্তন বৈঠকে তাঁর বক্তৃতায়। ফের একবার আত্মসমালোচনার আহ্বান জানালেন […]
Russia-Ukraine War: দেহ ফ্লাইটে বেশি জায়গা নেয়, ইউক্রেনে মৃত পড়ুয়াকে নিয়ে মন্তব্য বিজেপি নেতার

ইউক্রেনে (Ukraine) নিহত ছাত্র নবীন শেখরপ্পা জ্ঞানগৌড়ার (Naveen Shekharappa Gyanagowda) পরিবার, তার মৃতদেহ কর্ণাটকে (Karnataka) ফেরত আনার জন্য অপেক্ষা করছে। এই অবস্থায় কর্ণাটকের একজন বিজেপি বিধায়ক “মৃতদেহ ফ্লাইটে বেশি জায়গা নেয়” বলে মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন। কর্ণাটকের হুবলি-ধারওয়াদ (Hubli-Dharwad) কেন্দ্রের বিজেপি বিধায়ক অরবিন্দ বেল্লাদ। নবীনের মৃতদেহ কবে নাগাদ তার শহর হাভেরিতে (Haveri,) ফিরিয়ে আনা […]
Municipal Elections 2022: প্রায় চার দশক পরে কাঁথি হাতছাড়া অধিকারী পরিবারের, শুভেন্দুর ওয়ার্ডেই হার বিজেপির

তর্জন-গর্জনই সার। কাঁথি পুরসভায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল অধিকারী গড়। একদা দোর্দণ্ডপ্রতাপ শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারীর কাঁথিতে লজ্জার হার বিজেপির।এবার কাঁথিতে বোর্ড গঠন করছে তৃণমূল কংগ্রেস। যার সম্ভাব্য পুরপ্রধান সুপ্রকাশ গিরি। রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে। কী ফলাফল দাঁড়াল সেখানে? কাঁথি পুরসভায় মোট আসন ২১টি। যার মধ্যে ১৭টিই জিতেছে তৃণমূল কংগ্রেস। তিনটি জিতেছে […]
দিদি ঝড়ে দিশেহারা বিরোধীরা, ভাঙল অধিকারী-গড়, শুভেন্দুর ওয়ার্ডেই হার বিজেপির

কেবল তৃণমূল আর তৃণমূল। অন্যদের সেই অর্থে নাম নিশানা পর্যন্ত নেই। দিদি ঝরে ছত্রখান বিরোধীরা।তর্জন-গর্জনই সার। কাঁথি পুরসভায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল অধিকারী গড়। একদা দোর্দণ্ডপ্রতাপ শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারীর কাঁথিতে লজ্জার হার বিজেপির।গেরুয়া শিবির লড়াইয়ে থাকা তো দূরের কথা সম্মানজনক ফলও করতে পারল না। কাঁথির ২১টি ওয়ার্ডের মধ্যে ১৭টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল, […]
WB Civic Polls: ভোটে সন্ত্রাসের অভিযোগ, সোমবার ১২ ঘণ্টা বাংলা বন্ধ ডাকল বিজেপি

ভোটে সন্ত্রাসের অভিযোগে সোমবার ১২ ঘণ্টার বাংলা বন্ধ ডাকল বিজেপি। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ ডাকা হয়েছে। বিজেপি সূত্রে খবর, বন্ধ সফল করতে আগামিকাল রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীরা পথে নামবে। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল গায়ের জোরে পুরভোট করিয়েছে। বহু জায়গায় ভোট লুঠ হয়েছে। পুলিস বেশিরভাগ জায়গাতেই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ১০৮ পুরসভাতেই […]
ভোটে জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি, তৃণমূল প্রার্থীকে ফেলে মার, নিশানায় সিপিএম

দ্বিতীয় তথা শেষ দফা পুরভোট শুরু হতেই অশান্তির খবর জেলায় জেলায়। রাজপুর-সোনারপুরে বিরোধী এজেন্টদের মারধরের অভিযোগ। পাশাপাশি কাঁথিতে তৃণমূলের বিরোধী তাণ্ডবের অভিযোগ তুলেছে বিজেপি। পাশাপাশি একাধিক জেলায় বিরোধী এজেন্টদের বসতে দেওয়ার অভিযোগ উঠেছে। ২০ জেলার ১০৮ পুরসভায় আজ সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ(west bengal municipal election 2022 news today)। ভোটগ্রহণ চলবে বিকেল ৫ টা পর্যন্ত। […]
Srabanti: পুরভোটের প্রচারে শ্রাবন্তী, পদ্মফুল ছেড়ে পাকাপাকি জোড়াফুলেই?

পরনে নীল-সাদা সালোয়ার-কামিজ। এই সাজেই বুধবার তিনি বহরমপুরে পুরভোট উপলক্ষে সেখানকার তৃণমূল প্রার্থীর রোড শো-তে অংশ নিয়েছিলেন। শোনা যাচ্ছে, সেখানেই তিনি নাকি জানিয়েছেন, তিনি জোড়াফুলেই আছেন! গত নভেম্বরে টুইটে শ্রাবন্তী বিজেপি ছাড়ার কথা জানান। তাঁর অভিযোগ, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’ ওই মাসেই বাসন্তীতে শাসক দলের […]
পুরভোটে কেন্দ্রীয় বাহিনী না রাজ্য পুলিশ? সিদ্ধান্ত কমিশনের হাতেই ছাড়ল হাইকোর্ট

চার পুরনিগমের ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিল রাজ্যের বিরোধী দল বিজেপি। কিন্তু সে ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এবার ১০৮ পুরসভার ভোটেও রইল একই নির্দেশ। কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কি না, প্রয়োজন থাকলে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকেই। হাইকোর্টের […]
Stray Cattle: যোগীর সভার আগে মাঠে কয়েকশো গরু ছেড়ে অভিনব প্রতিবাদ কৃষকদের

বুধবার চতুর্থ দফার বিধানসভার নির্বাচন উত্তরপ্রদেশে (UP election 2022)। তার ঠিক আগের দিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভার মাঠে কয়েকশো গরু (Cow) ছেড়ে দিল কৃষকরা। উত্তরপ্রদেশের বারাবাঁকিতে ঘটেছে এই ঘটনা। এলাকায় গরুর দৌরাত্ম্য কী হারে বাড়ছে তা বোঝাতেই এই প্রতীকী প্রতিবাদ বলে জানা গিয়েছে। আদিত্যনাথের উত্তরপ্রদেশে বন্ধ কষাইখানা। এর ফলে বয়স্ক গবাদি পশুদের নিয়ে সমস্যায় কৃষকরা। […]