UP Politics: নজর ২০২৪! সমাজবাদী পার্টির সমস্ত পদ বাতিল অখিলেশ যাদবের

akhilesh yadav 1635700859

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ব্যর্থতার পর দল ঢেলে সাজাতে রবিবার দলের সমস্ত শাখা ভেঙে দিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এদিন সমাজবাদী পার্টির পক্ষ থেকে করা এক ট্যুইট বার্তায় একথা ঘোষণা করা হয়েছে। রবিবার সমাজবাদী পার্টির করা ট্যুইট অনুসারে, রাজ্য ও জাতীয় পার্টি সংগঠনগুলি ভেঙে দেওয়া হয়েছে। সমস্ত শাখা সংগঠন, মহিলা শাখাগুলিও ভেঙে দেওয়া হয়েছে। শুধুমাত্র […]

Suvendu Adhikari: শুভেন্দুর কনভয়ে ট্রাক-গাড়ির সংঘর্ষ, কেমন আছেন বিরোধী দলনেতা?

suvendu adhikari

দুর্ঘটনার কবলে পড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। কাঁথি থেকে কলকাতায় আসার পথে মারিশদার কাছে দুর্ঘটনাটি ঘটে। তবে তাঁর গাড়িতে ধাক্কা লাগেনি। কনভয়ের যে গাড়িটিতে সেনা-বাহিনীর জওয়ানরা ছিলেন, সেটিই দুমড়ে-মুছড়ে গিয়েছে। নিরাপদেই রয়েছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ কাঁথির ‘শান্তিকুঞ্জ’ থেকে বেরোন শুভেন্দু। তাঁর গন্তব্য ছিল তমলুক। সেখানে রথযাত্রার উদ্বোধন করার কথা ছিল তাঁর। […]

Nirmala Sitharaman: বিধায়ক কেনাবেচায় এ বার জিএসটি! মুখ ফসকে একি বললেন নির্মলা?

nirmalasitharaman

এবার ঘোড়া কেনাবেচার (পড়ুন বিধায়ক কেনাবেচা) জন্যও নাকি দিতে হবে জিএসটি (GST)! আর কেউ নয়, একথা বলছেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। নির্মলা এক সাংবাদিক সম্মেলনে মুখ ফসকে বলে ফেলেছেন, ঘোড়া কেনাবেচাকেও ২৮ শতাংশ জিএসটির আওতায় আনা হতে পারে। যে কারণে কটাক্ষ করতে শুরু করেছেন বিরোধীরা। তাঁদের দাবি, মনের কথা মুখ ফসকে বলে […]

Prophet remark: উদয়পুর সহ গোটা দেশে অশান্তির জন্য দায়ী নূপুর শর্মা, ক্ষমা চাওয়ার সুপ্রিম নির্দেশ

nupur 1

বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মাকে কড়া ভাষায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। গোটা দেশের কাছে উনি ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য শীর্ষ আদালতের। একটি টেলিভিশন বিতর্কে মহম্মদ নিয়ে কুরুচিকর কথা বলেছিলেন বিজেপির সর্বভারতীয় এই মুখপাত্র। এদিন সেই প্রসঙ্গ টেনে বিচারপতি সূর্য কান্ত বলেছেন, “আমরা ওই শোটি দেখেছি। তিনি যে ভাবে বিষয়টি উপস্থাপন করেছিলেন একজন আইনজীবী হিসেবে […]

Mamata Banerjee: ২০২৪-এর আগে ললিপপ! ‘অগ্নিপথ’ নিয়ে ফের তোপ মুখ্যমন্ত্রীর

WhatsApp Image 2022 06 28 at 4.40.40 PM

সেনাবাহিনীতে নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প ‘অগ্নিপথ’ নিয়ে বিজেপি-কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আসানসোলের কর্মীসভা থেকে চার বছরের জন্য অগ্নিবীরদের নিয়োগ নিয়েও প্রশ্ন তুললেন তৃণমূল সুপ্রিমো। এই প্রকল্পকে বললেন, ‘বড়সড় দুর্নীতি’। মঙ্গলবার আসানসোলের পোলো গ্রাউন্ডের কর্মিসভায় উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো। কর্মসংস্থান থেকে অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এদিন তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। […]

BJP: সব ছাত্রীকে বিজেপিতে যোগ দেওয়ার নির্দেশ অধ্যক্ষের! বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই ইস্তফা

bjp flag

কলেজের সব ছাত্রীকে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার নির্দেশ দিয়ে বসলেন খোদ অধ্যক্ষ! এমনই ঘটনা ঘটেছে গুজরাটের (Gujarat) ভাবনগরে। স্বাভাবিক ভাবেই এমন ঘটনার পরেই প্রতিবাদে শামিল হলেন রাজ্য়ের কংগ্রেস ও NSUI কর্মীরা। অবশেষে বিষয়টিতে তদন্তের নির্দেশ দিল ভাবনগর বিশ্ববিদ্যালয়। ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যক্ষ রজনীবালা গোহিলকে। পরে ওই অধ্যক্ষ নিজের পদ থেকে ইস্তফা দেন। ঠিক কী […]

Tripura By Poll : অটুট রইল মুখ্যমন্ত্রিত্ব! ত্রিপুরা উপনির্বাচনে জয় বিজেপির মানিক সাহার

manik saha

ত্রিপুরায় চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হল রবিবার। এই প্রথম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বড়দোয়ালি কেন্দ্রে থেকে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর আসন ধরে রাখলেন মানিক সাহা। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের দু’বারের বিধায়ক আশিস সাহা পেয়েছেন ১০,৯৩০টি ভোট। মুখ্যমন্ত্রী মানিক পেয়েছেন ১৮,৮৭০টি ভোট! রাজ্যসভার সাংসদ মানিক সাহা গত মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব […]

দ্রৌপদী মুর্মুকে নিয়ে ‘বিতর্কিত’ টুইট, আইনি ঝামেলায় রামগোপাল বর্মা

ram gopal varma droupadi murmu 1

বিতর্কিত টুইটের জেরে ঝামেলায় পড়লেন চিত্রপরিচালক রামগোপাল বর্মা। এনডিএ সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে নিয়ে একটি টুইটের জেরে বিতর্কের সূত্রপাত। দ্রৌপদী মুর্মুকে নিয়ে ‘মহাভারত’ প্রসঙ্গে টেনে এনে চিত্রপরিচালক রামগোপাল বর্মা একটি টুইটে লেখেন “যদি দ্রৌপদী রাষ্ট্রপতি হন তা হলে পাণ্ডব কারা? এবং আরও গুরুত্বপূর্ণ, কৌরব কারা?” এরপরেই এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ‘অপমানজনক মন্তব্যে’র জন্য […]

Maharashtra Crisis: ইস্তফাপত্র তৈরি রেখেছি, বিধায়করা না চাইলে সরে যাব, বললেন উদ্ধব ঠাকরে

thakre

মহারাষ্ট্রের মহানাটক নয়া পর্ব যোগ করলেন শিব সেনা সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thakeray)। উদ্ধব বুধবার সকালেই করোনায় আক্রান্ত হয়েছেন। সেই অবস্থাতেই বুধবার সন্ধেয় দলের নেতাকর্মীদের উদ্দেশে উদ্ধবের বার্তা, “আমি ইস্তফা দিতে তৈরি। মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে মাতোশ্রীতে চলে যাব।তবে আমার সামনে সামনাসামনি এসে আপনাদের কথা বলতে হবে।” সংখ্যার নিরিখে যে চাপে আছেন, তা খুব […]

ঘর ওয়াপসি! মমতার অনুমতি নিয়ে দলে ফিরছেন শোভন, বৈশাখী কী করবেন?

sovan scaled

সবকিছু পরিকল্পনা মাফিক চললে তৃণমূলে ফিরছেন শোভন চট্টোপাধ্যায়। শাসকদলের সর্বময় কর্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর এ বিষয়ে আলোচনা একেবারে চূড়ান্ত স্তরে পৌঁছেছে। শেষমুহূর্তে কোনো নাটকীয় পট পরিবর্তন না-হলে বিজেপির সঙ্গে যাবতীয় সংশ্রব এবং সম্পর্ক চুকিয়ে ‘জল শোভন’ ফিরছেন সেখানেই, যেখানে তিনি মাছের মতো স্বচ্ছন্দ। ২০১৯-এর ভাইফোঁটার দুপুর। ততদিনে, মন্ত্রী, মেয়র সব পদ […]