President Election 2022: এনডিএ জোটের প্রার্থী হচ্ছেন আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু

murmu 2

রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী হচ্ছেন দ্রৌপদী মুর্মু। ওড়িশার প্রাক্তন বিজেপি নেত্রী দ্রৌপদী সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী। নরেন্দ্র মোদী সরকারের আমলে ঝাড়কণ্ডের রাজ্যপাল পদেও ছিলেন তিনি। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে (President Election) পদে বিরোধীরা যাতে কোনও প্রার্থী দাঁড় না করান, তার জন্য কোমর কষে ঝাঁপিয়েও শূন্য হাতে ফিরতে হয়েছে। মঙ্গলবার বিকেলেই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এনসিপি সহ […]

Presidential Election: বিরোধী জোটের রাষ্ট্রপতি প্রার্থী? তৃণমূল ছাড়লেন যশবন্ত সিনহা

Yashwant Sinha

প্রথমে শরদ পাওয়ার, তারপর একে একে ফারুক আবদুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধীও বিরোধীদের তরফে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে অস্বীকার করেন। এই আবহে তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি যশবন্ত সিনহার নাম ভেসে উঠেছিল সম্ভাব্যদের তালিকায়। এই আবহে জল্পনায় ঘি ঢেলে একটি টুইট করলেন যশবন্ত সিনহা। এরপরই মনে করা হচ্ছে, সম্ভবত যশবন্ত সিনহাকেই বিরোধীরা সংযুক্ত ভাবে প্রার্থী করতে পারে রাষ্ট্রপতি […]

Agnipath: বিজেপি অফিসে দারোয়ান হিসাবে অগ্নিবীরদের অগ্রাধিকার! ভাইরাল কৈলাস-বচন

kailash

অগ্নিবীর প্রকল্প নিয়ে বিতর্ক তুঙ্গে। দেশ জুড়ে যুব সমাজের মধ্যে এই প্রকল্প নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই প্রকল্পের বিরোধিতায় শুরু হওয়া আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করেছে। এই আবহে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় অগ্নিবীরদের চাকরি দেওয়া নিয় বেফাঁস মন্তব্য করে বসলেন। তিনি বলেন, বিজেপি অফিসে যদি কোনও নিরাপত্তারক্ষী নিয়োগ করতে হয়, তাহলে অগ্নিবীরকে অগ্রাধিকার দেওয়া […]

Prophet Row: পয়গম্বর বিতর্কে আসরে মার্কিন যুক্তরাষ্ট্র, নূপুর শর্মার মন্তব্যের কড়া নিন্দা

WhatsApp Image 2022 06 17 at 12.52.11 PM

মহানবী হজরত মহম্মদ সা:-কে নিয়ে নূপুর শর্মাসহ দুই বিজেপি নেতার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মুসলিম দেশগুলোর পর যুক্তরাষ্ট্র নূপুরের বিরোধিতা করায় ভারতের ওপর আরো চাপ বাড়ল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র এই নিন্দা জানায়।মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘আমরা বিজেপির দুই কর্মকর্তার আপত্তিকর মন্তব্যের নিন্দা জানাই। তবে বিজেপি প্রকাশ্যে এই মন্তব্যের নিন্দা করায় […]

আমার নামাজ পড়ার অনুমতি নেই, ইফতারে গেলে আপত্তি কোথায়?’, নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

didi 2 1

বারবারই তাঁর বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ এনেছে বিজেপি (BJP) । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট ভাষায় বারবার বলেছেন, তিনি সব ধর্মকে নিয়ে চলতে ভালোবাসেন । সব ধর্মকে সমানভাবে গুরুত্ব দেন । বৃহস্পতিবার দক্ষিণেশ্বরে গিয়ে বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি এবং তাঁর বিরুদ্ধে ওঠা তোষণের অভিযোগ খারিজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (From Dakshineswar Mamata Slams BJP […]

উদাহরণ মোদীর গুজরাত আচার্য বিল, বিতর্কের মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ University Chancellor বিল

assembaly 2

পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়ে গেল মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসানোর বিল। কিন্তু বিলটি নিয়ে বিতর্ক বাধল শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে। গুজরাতে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসানোর বিল পাশ হয়েছিল, এমন উদাহরণের বিপরীতে পাল্টা যুক্তি দিলেন তৃণমূল বিধায়করা। রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল। কিন্তু বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক আদায়-কাঁচকলায়। […]

TMC – BJP: অভিষেককে ‘জুতো মারতে’ চান সৌমিত্র খাঁ! বেলাগাম বিষ্ণুপুরের বিজেপি সাংসদ

soumitra khan

তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে কটূক্তি করে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিজেপি ছাড়ার প্রসঙ্গে সৌমিত্র বলেন, ‘‘হরিদাস ভাইপোকে জুতো মারতে রাজি কিন্তু তার অধীনে রাজনীতি করতে রাজি নই।’’ সম্প্রতি তৃণমূলে ফিরেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। এই আবহে রবিবার রাতে বিষ্ণুপুরের বাহাদুরগঞ্জের নাম না করে […]

Nupur Sharma: পয়গম্বর বিতর্কে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ

nupur 1

এবার সাসপেন্ড হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ। আগামী ২০ জুন নারকেলডাঙা থানায় বহিষ্কৃত বিজেপি নেত্রীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় নোটিস পাঠানো হয়েছে নূপুরকে। সেদিন পয়গম্বর  হজরত মহম্মদকে নিয়ে করা বিতর্কিত মন্তব্য নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে নূপুরকে। যদিও নূপুর কলকাতায় আসবেন কি না, তা নিয়ে রয়েছে […]

Prayagraj : দোষ প্রমাণের আগেই ‘সাজা’, দ্বিতীয় দিনও যোগীর বুলডোজার তাণ্ডব অব্যাহত

prayagraj scaled

গর্জন থামার নাম নেই যোগীর বুলডোজারের। বিজেপির মুখপাত্র (এখন সাসপেন্ডেড) নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে উত্তরপ্রদেশের সহারানপুরে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে শনিবার দু’জনের বাড়ি চুরমার করে দিয়েছিল সরকারি বুলডোজার। রবিবার বুলডোজার চলল প্রয়াগরাজে। তাসের ঘরের মতো গুঁড়িয়ে গেল রাজনীতিক জাভেদ মহম্মদের বাড়ি। স্থানীয় সূত্রে খবর, প্রয়াগরাজের পুরসভা বুলডোজার চালানোর আগের রাতে জাভেদের বাড়ির সামনে […]

Suvendu Adhikari: বাদানুবাদের পর ছাড় পেলেন শুভেন্দু, কোলাঘাট হয়ে কলকাতা আসার অনুমতি পুলিশের

suvendu scaled

তমলুকের রাধামণি মোড়ে পুলিশি বাধা পেরিয়ে অবশেষে কলকাতার পথে যাত্রা করলেন শুভেন্দু অধিকারী। এদিন বাধার মুখে পড়তেই পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান শুভেন্দু। অবশেষে হাওড়া গ্রামীণ এলাকায় কোথাও না দাঁড়ানোর শর্তে তাঁকে কলকাতার দিকে যাত্রা করতে দিয়েছে পুলিশ। শনিবারই তিনি টুইট করে জানিয়েছিলেন হাওড়া জেলার উত্তেজনাপ্রবণ এলাকায় যাবেন তিনি। সেই কর্মসূচি উত্তেজনা বাড়াতে পারে এমন আশঙ্কায় […]