Presidential Election 2022: আজ রাষ্ট্রপতি নির্বাচন, শঙ্কা ক্রস ভোটিংয়ের, ভোট দিলেন মোদী

CANDIADATES

রাষ্ট্রপতি নির্বাচন (2022 Indian presidential election) ঘিরে সোমবার সংসদ থেকে রাজ্য বিধানসভায় উত্তেজনা তুঙ্গে। এনডিএ-র (NDA) প্রার্থী, জনজাতি সম্প্রদায়ভুক্ত মহিলা তথা ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) এবং বিরোধীদের প্রার্থী প্রাক্তন আমলা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা (Yashwant Sinha)।    ২১শে জুলাই গণনা শেষে জানা যাবে কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। নির্বাচনের এক দিন […]

D(h)arna মানা হ্যায়! সংসদ চত্বরে ধর্না-অনশনে নিষেধাজ্ঞা, বাদল অধিবেশনের আগে নয়া ‘ফরমান’

parlament

সংসদ ভবন চত্বরে ধর্না প্রদর্শন নিষিদ্ধ করার ঘোষণা করা হয়েছে। জারি করা আদেশে বলা হয়েছে, কোনও সদস্য সংসদ ভবন প্রাঙ্গণে পিকেটিং, ধর্মঘট, অনশন করতে পারবেন না। পাশাপাশি সেখানে কোনও ধর্মীয় অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে না। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরোধীরা। রাজ্যসভার সাংসদ এবং প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ ট্যুইট করে তোপ দাগেন। ট্যুইটে তিনি লেখেন,”বিশ্বগুরুর নতুন কাজ…D(h)arna […]

পঞ্চায়েত নিয়ে রাজ্যকে সার্টিফিকেট কেন্দ্রীয় মন্ত্রীর, মুখ পুড়ল বিজেপির, বাড়ছে অস্বস্তি

PANCHYET

একশো দিনের কাজ থেকে আবাস যোজনা বিজেপি দুর্নীতির অভিযোগ তুলে থাকে। পঞ্চায়েত স্তরে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। অথচ সেই অভিযোগগুলিকে মান্যতা দিলেন না কেন্দ্রীয় পঞ্চায়েতীরাজ রাষ্ট্রমন্ত্রী। ফলে রাজ্য বিজেপির নেতাদের মুখ পুড়ল বলে মনে করা হচ্ছে। কারণ কেন্দ্রীয় মন্ত্রীই জানিয়ে দিলেন, পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে কোনও লিখিত অভিযোগ পঞ্চায়েত মন্ত্রকে জমা পড়েনি। আর এই […]

Draupadi Murmu: উত্তরবঙ্গ সফর সেরে বিবেকানন্দের বাড়িতে দ্রৌপদী মুর্মু, আজই উড়ে যাবেন বিজয়ওয়াড়া

MURMU scaled

এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু গতকাল রাজ্যে এসছেন। আজ তিনি কলকাতায় স্বামী বিবেকানন্দের ভিটেবাড়ি ঘুরে দেখলেন। স্বামী বিবেকানন্দ জন্মস্থানে তাঁকে স্বাগত জানাতে এসেছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি কল্যাণ চৌবেও উপস্থিত ছিলেন সেখানে। […]

‘নিঃশর্তে ক্ষমা চান দিলীপ ঘোষ’, মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুমন্তব্য নিয়ে রাজ্যপালকে নালিশ তৃণমূলের

tmc

মুখ্যমন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলুন দিলীপ ঘোষকে। রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে গিয়ে এই কথাই জানাল তৃণমূলের প্রতিনিধি দল। সম্প্রতি কলকাতার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের এই মন্তব্যের পরই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজ্যপালের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূলের প্রতিনিধি দল। দিলীপ ঘোষ (Dilip Ghosh) মুখ্যমন্ত্রীর […]

Kaali Controversy: গ্রেফতারির দাবিতে থানায় অভিযোগ বিজেপির, গুন্ডামিকে ভয় পাই না -বললেন মহুয়া

WhatsApp Image 2022 07 06 at 3.33.50 PM

কালী-বিতর্কে এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের গ্রেফতারির দাবিতে পথে নামল বিজেপি। বুধবার দুপুরে মিছিল করে বউবাজার থানায় যান বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। সেখানে মোট ৫৬টি অভিযোগপত্র দিয়েছেন তাঁরা। দাবি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তৃণমূল সাংসদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে পুলিশকে। অভিযোগপত্রে লেখা হয়েছে, হিন্দু ধর্ম সম্পর্কে কিছু না জেনে, তাদের বিশ্বাস না বুঝে একটি অনুষ্ঠানে […]

Terrorist Caught: জম্মুতে ধৃত লস্কর জঙ্গি, ছিল বিজেপি’র আইটি সেলের প্রধান পদে

bjp

ছিল বিড়াল, হয়ে গেল রুমাল! যে বিজেপি নেতা, সে-ই লস্কর জঙ্গি। উপত্যকায় রোমহর্ষক কাহিনী সিনেমাকেও হার মানাবে। কাশ্মীরের তুকসান গ্রামে দুই সশস্ত্র লস্কর-ই-তইবা জঙ্গিকে রবিবার সকালে ধরে ফেলে গ্রামবাসী। তার পর তাদের পুলিশের হাতে তুলে দেয়। রবিবার সকালে রেয়াশি জেলায় তুসকান ধোক গ্রামে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে দুই লস্কর জঙ্গি ৷ পরে তাদের পুলিশের হাতে […]

Mithun Chakraborty: এক বছর পর বাংলায় মিঠুন, বিকেলে বিজেপি রাজ্যদপ্তরে বৈঠক, যোগ দিতে পারেন দলীয় কর্মসূচিতেও

mithun

কলকাতায় পৌঁছলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শরীর ঠিক থাকলে সোমবার বিকেলেই বিজেপির রাজ্য সদর দপ্তরে যাবেন তিনি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। শোনা যাচ্ছে, মঙ্গলবার জনসংযোগ কর্মসূচিতেও যোগ দিতেও পারেন ‘মহাগুরু’। তবে এ বিষয়ে মিঠুন চক্রবর্তী কিংবা বিজেপির তরফে কেউ কোনও প্রতিক্রিয়া দেননি। সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ দমদম বিমানবন্দরে […]

Narendra Modi: এবার হায়দরাবাদের নাম বদলের ইঙ্গিত, ভাগ্যনগর হিসেবে উল্লেখ মোদীর

haydrabad scaled

রবিবার বিকেলে হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে দীর্ঘ ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সন্ধ্যায় সেখানেই তাঁর প্রকাশ্য জনসভায় ভাষণ দেওয়ার কথা। তার আগে কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে রাজনৈতিক চর্চা, তরজা তুঙ্গে উঠেছে। রবিবার মোদী জানিয়েছেন, ‘ভাগ্যনগর’ থেকেই ‘এক ভারত’ শব্দের প্রচলন করেছিলেন সর্দার প্যাটেল। পরে সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা রবিশংকর প্রসাদ বলেন, […]

BJP Meet: ২০০-র স্বপ্ন ফেল করলেও হাল ছাড়ছেন না, বাংলায় খুব তাড়াতাড়ি ক্ষমতায় আসার দাবি শাহের

bjp shah

শীঘ্রই পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে বিজেপি। ওড়িশা তেলাঙ্গানা, কেরল এবং অন্ধ্রপ্রদেশেও বিজেপি ক্ষমতা দখল করবে। জাতীয় কর্মসিমিতির বৈঠকে এমনই প্রস্তাব পেশ করলেন অমিত শাহ। তাঁর দাবি, বাংলায় পরিবারতন্ত্রে ইতি টানবে বিজেপি। এক বছর আগেই দুশো আসন পার করার লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গে ধাক্কা খেয়েছে বিজেপি। এর পরেও বাংলার ক্ষমতা দখলের লড়াই থেকে সরছে না দল। হায়দরাবাদে […]