Suvendu Adhikari: সভার আগেই শুভেন্দুর টাকা নেওয়ার পোস্টারে ছয়লাপ এলাকা, অস্বস্তিতে BJP

SUVENDU

সাঁইথিয়ার সভার আগেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ বীরভূম। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপির অভিযোগ, এই পোস্টারের নেপথ্যে রয়েছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আজ অর্থাৎ শুক্রবার বীরভূমের সাঁইথিয়ায় সভা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। স্বাভাবিকভাবেই জোরকদমে চলছে প্রস্তুতি। এরই মাঝে বৃহস্পতিবার রাতে বীরভূমের স্টেশন চত্বর-সহ বিভিন্ন জায়গায় দেখা […]

Congress Protest: মিছিল নিয়ে রাষ্ট্রপতি ভবন যাওয়ার পথে আটক রাহুল, রাস্তায় বসে প্রতিবাদ প্রিয়াঙ্কার

rahul

কংগ্রেসের প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও এবং রাইসিনা অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি রাজধানী দিল্লিতে। রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে পদযাত্রার সময় আটক রাহুল গান্ধী-সহ একাধিক কংগ্রেস নেতা। সাংসদদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ কংগ্রেসের। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের উপর জিএসটি বসানোর প্রতিবাদে রাজধানীতে তুমুল বিক্ষোভ আন্দোলন শুরু করেছে কংগ্রেস। সাংসদদের একটি মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন […]

Modi-Mamata: বৃহস্পতিতে দিল্লি রওনা, শুক্রে মোদীর সঙ্গে একান্ত বৈঠক মমতার

modi

বৃহস্পতিবার মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিল্লি যাচ্ছেন। রাজধানীতে পৌঁছেই তৃণমূল সাংসদদের সঙ্গে এক সান্ধ্য চা-চক্রে তিনি মিলিত হবেন। এখনও পর্যন্ত ঠিক আছে, শুক্রবার বিকেল সাড়ে চারটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মমতা। আর সন্ধ্যা সাড়ে ছ’টার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ। মোদী দিল্লিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা দেখা করলে, […]

Suvendu Adhikari: দুর্নীতির সঙ্গে যুক্ত ১০০ তৃণমূল নেতার নাম দিয়েছি, শাহী বৈঠকের পরে জানালেন শুভেন্দু

amit suvendu

আগামী ৭ অগাস্ট নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগেই দিল্লি গিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । রাজধানীতে পৌঁছেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। মঙ্গলবার স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে শাহের ঘরেই ৪৫ মিনিট একান্ত বৈঠক হয়। বিজেপির […]

Jharkhand : হাওড়ায় টাকা উদ্ধারে ৩ MLA-সহ গ্রেফতার ৫, মিলল ৫০ লক্ষ, সরকার ফেলতে বিজেপি টাকা দিয়েছেন দাবি কংগ্রেসের

IMG 20220731 WA0005

শনিবার হাওড়ার পাঁচলা থেকে ঝাড়খণ্ডের ৩ বিধায়কের গাড়ি থেকে উদ্ধার হয় ৪৯ লাখ টাকা। সেই ঘটনায় ঝাড়খণ্ডের ওই ৩ বিধায়ককে গ্রেফতার করল হাওড়া পুলিস। টানা জিজ্ঞাসাবাদের পর কংগ্রেস ৩ বিধায়ক রাজেশ কাশ্যপ, নমন দীক্ষিত ও ইরফান আনসারিকে গ্রেফতার করেছে পাঁচলা থানার পুলিস। ওই ৩ কংগ্রেস বিধায়কের দাবি ছিল বড়বাজারে শাড়ি কেনার জন্য ওই টাকা আনা […]

Bhagat Koshyari: ‘গুজরাতি-রাজস্থানিদের টাকাতেই রাজ্য চলে’, মহারাষ্ট্রের রাজ্যপালের মন্তব্যেবিতর্ক

koshiyari

যদি গুজরাতি এবং রাজস্থানিদের রাজ্য থেকে সরিয়ে নেন, তবে এরাজ্যে কোনও টাকা থাকবে না।” মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির মন্তব্যে তীব্র বিতর্ক শুরু মারাঠাভূমে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের অভিযোগ, রাজ্যপাল তাঁর এই মন্তব্যে মারাঠিদের অপমান করেছেন। রাজ্যপালের মন্তব্যের নিন্দায় সরব কংগ্রেস, এনসিপি। এক মাস ধরে ‘দু’জনের সরকার’ চলছে মহারাষ্ট্রে। শিন্ডেসেনা এবং বিজেপির অন্দরে টানাপড়েনের জেরেই […]

যোগী রাজ্যের চেয়ে ৫ গুণ বেশি এনকাউন্টার হবে, হুমকি কর্ণাটকের মন্ত্রীর

narayan

বিজেপি কর্মী খুনের মামলা অবশেষে এনআইএর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলে কর্ণাটক সরকার। এমনটাই জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ সোমাপ্পা বোম্মাই। গত আট দিনে সাম্প্রদায়িক স্পর্শকাতর জেলা দক্ষিণ কন্নড়ে তিন জন খুন হয়েছেন। তার মধ্যে বৃহস্পতিবার রাতে সুরতকলে খুন হন বছর ২৩-এর মহম্মদ ফাজিল। একের পর এক খুনের ঘটনা নিয়ে বিষ্ফোরক রাজ্যের মন্ত্রী সি অশ্বথ নারায়ণ। […]

২০২৪-এ BJP আসবে না, আসবে না, আসবে না’, চ্যালেঞ্জ আত্মবিশ্বাসী Mamata Banerjee-র

TITAGARH

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পষ্টাপষ্টি বলেছিলেন, চব্বিশে কোনও ভাবেই বিজেপি আসবে না। সেইসঙ্গে এও বলেছিলেন, বিজেপির বিরুদ্ধে যে, যেভাবে পারবে লড়বে। ভোটের পরে সবাই এক হয়ে যাবে। বুধবার শিল্পমঞ্চে দাঁড়িয়ে একই কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। আরও আগ্রাসী ভঙ্গিতে মমতা এদিন বলেন, “চব্বিশে (2024) বিজেপি (BJP) আসবে না, আসবে না, আসবে […]

রিসর্টে শিশুদের আটকে রেখে ‘মধুচক্র’! কাঠগড়ায় প্রভাবশালী বিজেপি নেতা

bjp Leader scaled

বিজেপি সহ-সভাপতির রিসর্টে শিশু ও কিশোরীদের আটকে রেখে মধুচক্র চালানোর অভিযোগ ঘিরে শোরগোল মেঘালয়ে। রিসর্টে হানা দিয়ে তালাবন্ধ অস্বাস্থ্যকর ঘর থেকে ছয় শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সে রাজ্যের বিজেপি সহ-সভাপতি বার্নার্ড এন মারাক ওরফে রিম্পুর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি একটি অভিযোগ জমা পড়ে। এক ব্যক্তি জানান, […]

Kaali Row: শ্রাবণ মাসে কালীর আরাধনা করবে বিজেপি, কালী বিতর্ক জিইয়ে রাখতে নয়া উদ্যোগ

kali puja

শ্রাবণ মানে বাবার মাস। বাঙালি এই মাসে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যায়। সেই বাবার মাসেই কালী মায়ের আরাধনা করতে চলেছে রাজ্য বিজেপি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কালীপুজোর উপচার সংক্রান্ত ‘বিতর্কিত’ মন্তব্যের প্রতিবাদেই কলকাতায় আগামী ২৮ জুলাই, বৃহস্পতিবার শ্রাবণের অমাবস্যায় ধুমধাম করে কালীপুজোর আয়োজনের পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। সেই পুজো ঘিরে রাজ্যের সর্বত্র প্রচারের লক্ষ্যে […]