Kartavya Path: এবার দিল্লির রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা লেনের নাম পরিবর্তন, ‘পাগলামি’- বললেন মহুয়া

Kartavya Path

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কর্তব্য পথই জীবনের পথ হওয়া উচিত। এবার সেই তিনিই সিদ্ধান্ত নিলেন, দিল্লির রাইসিনা হিলসের উপরে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট অবধি যে রাস্তার নাম বর্তমানে রাজপথ, তারই নাম পরিবর্তন করা হবে। নতুন নাম হবে ‘কর্তব্য পথ’। উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসে এই রাস্তাতেই কুচকাওয়াজ হয়। কেন্দ্রের […]

Mamata Banerjee: ‘আমার সম্পত্তিতে বেনিয়ম থাকলে বুলডোজার দিয়ে ভেঙে ফেলুন’, বিস্ফোরক মমতা

DIDI 1 scaled

পারিবারিক সম্পত্তিবৃদ্ধি মামলার বিরোধিতায় ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ভূমি রাজস্ব সচিব, মুখ্যসচিবকে তাঁর নামে থাকা সম্পত্তি তদন্ত করে দেখার নির্দেশ। অভিযোগ প্রমাণিত হলে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ আধিকারিকদের ভেঙে ফেলার কথা বলেন তিনি। ২০১১ সালে রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। আর ২০২১ সালে রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। […]

Saugata Roy: বিরোধীদের জুতোপেটা করার হুমকি, দিলীপ- সুকান্তকে ‘বাঁদর’ বলে আক্রমণ সৌগত রায়ের

sougata scaled

আবারও বেফাঁস সৌগত রায়। এবার বিরোধীদের জুতোপেটা করার হুমকি বর্ষীয়ান তৃণমূল সাংসদের। ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও-য় বিজেপির দিলীপ-সুকান্তকে একযোগে নিশানা সৌগত রায়ের। দিলীপ ঘোষকে ‘ফিটার মিস্ত্রি’ বলেও বেনজির আক্রমণ তৃণমূল নেতার। রবিবার তিনি বলেন, ‘নিজেদের নিয়ন্ত্রণ না করলে কেউ জুতোপেটা করলে দুঃখ করবেন না। কয়েকটা বাঁদর আছে বিজেপি করে। দিলীপ ঘোষ আর […]

Sonali Phogat: মাদক খাইয়ে ধর্ষণ করে খুন? শরীরে মিলল একাধিক ভোঁতা অস্ত্রের আঘাত

sonali 1

ধারালো অস্ত্র নয়, সোনালি ফোগতকে আঘাত করা হয়েছিল ভোঁতা অস্ত্র দিয়ে! ময়না তদন্তের রিপোর্ট তেমনটাই বলছে।  তবে, আঘাতের ধরন নিয়ে পুলিশ মুখ খুলতে চায়নি। পুলিশ ইতিমধ্যেই হরিয়ানার বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালির দুই সঙ্গীকে গ্রেফতার করেছে। টিকটক খ্যাত সোনালির ব্যক্তিগত সহকারী সুধীর সাঙ্গোয়াঁ এবং অভিনেত্রীর গোয়া সফরের এক সঙ্গী সুখবিন্দর ওয়াসিকে আঞ্জুনা থানার পুলিশ গ্রেফতার […]

হৃদ্‌রোগে মৃত্যু বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগতের

sonali fogat

সহকর্মীদের সঙ্গে গোয়া সফরে গিয়েছিলেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন বিগ বস তারকা সোনালি ফোগত। সোমবার মধ্যরাতে হঠাৎ বুকে যন্ত্রনা। মেলেনি সময়। হৃদ্‌যন্ত্র বিকল হয়ে সেখানেই মৃত্যু হয় বিজেপি নেত্রী থা অভিনেত্রীর(Sonali Phogat passes away) ।২২ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত গোয়াতেই থাকার প্ল্যান ছিল তাঁর ৷ সোনালীর ব্যক্তিগত সচিব সুধীর সাংওয়ান এবং তাঁর দলের আরও একজন […]

Dilip Ghosh: CBI-এর প্রতি অনাস্থা প্রকাশ, রিপোর্ট তলব কেন্দ্রীয় বিজেপির

Dilip Ghosh

দিল্লির শীর্ষ নেতৃত্বের রোষানলে সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সূত্রের খবর, দিলীপ ঘোষের CBI মন্তব্যের পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলব করেছে শীর্ষ নেতৃত্ব। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আগেও দিলীপ ঘোষের বেলাগাম একাধিক মন্তব্যের জন্য তাঁকে ‘সেন্সর’ করা হয়েছিল। ফের সিবিআইয়ের উপর অনাস্থা প্রকাশ করে শীর্ষ নেতাদের বিরাগভাজন হলেন […]

‘বিজেপিতে যোগ দিলেই মামলা তুলে নেওয়ার প্রস্তাব’! বোমা ফাটালেন সিসোদিয়া

manish sisodia

সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা নিয়ে সরগরম দিল্লির রাজনীতি। এর মধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে বোমা ফাটিয়ে সিসোদিয়া বলেন, “বিজেপির তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে বিজেপিতে যোগ দেওয়ার কথাও বলা হয়েছে। বিজেপিতে যোগ দিলে আমার বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের কথাও বলা হয়েছে”। গতকালই সিসোদিয়ার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে সিবিআই। সূত্রের খবর সিবিআই দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ […]

Bilkis Bano Case: বিলকিসের ধর্ষকরা ‘সংস্কারী ব্রাহ্মণ’, মুক্তির কারণ বললেন BJP বিধায়ক

BILKIS

বিলকিস বানোর ধর্ষণকারীদের মুক্তি দেওয়া হয়েছে। যা নিয়ে উত্তাল দেশ। বিরোধীদের প্রবল সমালোচনার মুখোমুখি মোদী সরকার। এরমধ্যেই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি বিধায়ক। জানালেন কেন বিলকিস বানো গণধর্ষকদের ছেড়ে দেওয়া হয়েছে। বিজেপি বিধায়ক সিকে রাউলজি বলেছেন, ‘ওই ১১ জন কোনও অপরাধ করেছে কি না জানা নেই। কিন্তু নিষ্চই অপরাধ করার উদ্দেশ্য ছিল। তারা ব্রাহ্মণ, সংস্কারী, ভালো […]

Bihar Crisis: বিজেপির সঙ্গে জোট ভেঙে দিলেন নীতীশ কুমার, চললেন রাবড়ি দেবীর সঙ্গে সাক্ষাতে

nithis

দুপুর গড়ানোর আগেই জল্পনায় যবনিকা পড়ে গেল (Bihar Political Crisis)। বিহারে বিজেপির সঙ্গে জোট ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। রাজভবনে গিয়ে উপচারিকতা করার আগেই রাজনৈতিক সিদ্ধান্ত জানিয়ে দিলেন জনতা দল ইউনাইটেডের (JDU) প্রধান। মঙ্গলবার দলীয় সাংসদ এবং বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন নীতীশ। সেখানেই সিদ্ধান্ত হয়, বিজেপির সঙ্গে জোট ভেঙে বেরিয়ে আসবে জেডিইউ। এটা […]

Calcutta High Court: ৫ বছরে ববি-মদনদের এত সম্পত্তি কিভাবে? মামলায় ইডিকে জুড়ল হাই কোর্ট

Calcutta highcourt

সম্প্রতি নিয়োগ দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে জেলে রয়েছেন তিনি। এরই মধ্যে শাসক দলের একাধিক নেতার সম্পত্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। একটি জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে পার্টি করার নির্দেশ দিল আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হয় এই জনস্বার্থ মামলা। সোমবার তারই শুনানিতে ইডি-কে পার্টি করার নির্দেশ দেওয়া […]