‘অপারেশন লোটাস’ তেলেঙ্গানাতেও, ৫০ কোটিতে ৪ বিধায়ক কেনার চেষ্টা, পাকড়াও

telangana

মহারাষ্ট্র, দিল্লি, পঞ্জাবের পর এবার তেলেঙ্গানাতেও ‘অপারেশন লোটাস’ চালানোর অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। সেরাজ্যের শাসকদল টিআরএসের চার বিধায়ককে মাথা পিছু ৫০ কোটি টাকা এবং পদের বিনিময়ে দলবদলের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে পদ্ম পার্টির বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে বিজেপি ঘনিষ্ঠ দুই ধর্মগুরু এবং এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানার পুলিশ (Telengana Police)। অভিযোগ, তেলেঙ্গানার চার বিজেপি বিধায়ককে […]

Yash-Nusrat: কোলে নুসরত! রাজ-শুভশ্রীর ‘বিজয়া সম্মিলনী’তে দেখা মিলল যশের

YASH

নিজেদের বাড়িতে ইন্ডাস্ট্রির সহকর্মী বন্ধুদের নিয়ে এক বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিলেন  রাজ-শুভশ্রী। ছিলেন সস্ত্রীক সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা হাজির ছিলেন রাজ-শুভশ্রীর দেওয়া বিজয়া সম্মিলনীর আড্ডায়। তবে এদিনের পার্টিতে আমন্ত্রিত তারকা অতিথিদের তালিকা আরও বড়! কে নেই? ব্যারাকপুরের বিধায়কের বাড়িতে উপস্থিত ছিলেন রাজ্যের শাসকদলের আরও ২জন বিধায়ক- অদিতি মুন্সি এবং জুন মালিয়া। নায়িকা, গায়িকা দু’জনকেই এদিন […]

‘বিদ্যার জন্য সরস্বতীকে, সম্পত্তির জন্য লক্ষ্মীকে পটাও!’ বিজেপি বিধায়কের মন্তব্যে শোরগোল

Banshidhar Bhagat scaled

এবার হিন্দু দেবদেবীকে (Hindu Deities) নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এক বিজেপি নেতা (BJP Leaders)। উত্তরাখণ্ডের (Uttarakhand) কালাধুঙ্গীর বিধায়ক বংশীধর ভগৎ-র মন্তব্যকে ঘিরে শুর হয়েছে রাজনৈতিক তর্জা। এই বিজেপি বিধায়ক বিভিন্ন সময়ই বিতর্কিত মন্তব্য করার জন্য খবরের শিরোনামে থাকেন। বংশীধর শুধুমাত্র একজন বিধায়কই নন, তিনি উত্তরাখণ্ডের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রীও। এই রকম একজন প্রথম সারির নেতার বেফাঁস […]

মথুরা থেকে নির্বাচন লড়বেন Kangana Ranaut! ‘এবার রাখি সাওয়ান্তও রাজনীতিতে আসবেন!’ তাচ্ছিল্য হেমার

kangana scaled

বিনোদনের সঙ্গে রাজনীতির যোগ দীর্ঘদিনের। বাংলার মধ‍্যে হোক বা বাইরে, বারবার লাইট ক‍্যামেরা অ্যাকশনের বাইরে বেরিয়ে রাজনীতির আঙিনায় পা রেখেছেন তারকারা। কিন্তু সবসময় অভিনেতা অভিনেত্রীদের রাজনীতিতে আসাটাকে ভাল নজরেও দেখা হয়নি। এবার কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) সম্ভাব‍্য রাজনৈতিক ডেবিউ নিয়ে কটাক্ষ করলেন হেমা মালিনী (Hema Malini)। উত্তরপ্রদেশের মথুরা লোকসভা কেন্দ্র থেকে দু’বারের সাংসদ ড্রিম গার্ল। […]

বিজেপির রাজ্য নেতৃত্বের বৈঠকের মাঝেই বঙ্গে এলেন স্মৃতি ইরানি

irani

সোমবারও কলকাতায় বৈঠক বসছে বিজেপির বঙ্গ নেতৃত্ব । তারই মাঝে রাজ্যে এলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আজ সকালেই কলকাতায় পৌঁছন স্মৃতি। বিমানবন্দরে নেমে তিনি সোজা চলে যান হুগলিতে।হুগলিতে তাঁর একাধিক দলীয় কর্মসূচি রয়েছে এ দিন। বিকেলে তিনি যাবেন শ্রীরামপুরে জগন্নাথ মন্দিরে। পরে উত্তরপাড়ায় জয় কৃষ্ণ লাইব্রেরীতে যাবেন তিনি। সেখানেই তিনি সাংবাদিক সম্মেলন করবেন বলে বিজেপির […]

‘মাথায় শ্যুট করতাম’,পুলিশ কর্তাকে দেখতে গিয়ে মন্তব্য অভিষেকের, পাল্টা দিলেন শুভেন্দু অভিষেক

abhishek suvendu 1

আন্দোলনের নামে বিজেপি কর্মীরা মঙ্গলবার গুন্ডামি করেছে৷ এসএসকেএম হাসপাতালে আহত পুলিশ কর্তাকে দেখতে গিয়ে এমনই অভিযোগ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে বিজেপি নেতাকর্মীদের আক্রমণের সামনে সহনশীলতা দেখানোর জন্য পুলিশকর্মীদেরও কুর্নিশ জানিয়েছেন তিনি৷ অভিষেক বলেন, ‘পুলিশকে স্যালুট৷ আমার সামনে কেউ পুলিশের গাড়ি ভাঙচুর করলে মাথায় গুলি করতাম৷’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় গুলি করার বক্তব্য প্রসঙ্গে […]

Nabanna Abhijan: BJP-র মারে হাত ভেঙেছে পুলিশ কর্তার, গ্রেফতার তিন

bjp protest1

নবান্ন অভিযানে বেরিয়ে বিজেপির নেতা কর্মীরা গতকাল রীতিমতো তাণ্ডব চালায়। শুভেন্দুর গ্রেফতারির বিরোধিতায় নবান্ন অভিযান একটা সময় কার্যত লালবাজার অভিযানে পরিণত হয়েছিল। লালবাজারের পাশেই মহাত্মা গান্ধী রোডে পুলিশের গাড়িতে ধরিয়ে দেওয়া হয়েছিল আগুন। বহু পুলিশকর্মী জখম হয়েছেন বিজেপি কর্মী, সমর্থকদের প্রহারে। তাঁদেরই মধ্যে একজন মধ্য কলকাতার অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন […]

BJP: গোয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ ৮ বিধায়ক হাতে তুললেন পদ্ম, রাহুলের ‘ভারত জোড়ো’-র মধ্যেই ভাঙন

bjp tmc 1

প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাত এবং বিরোধী দলের নেতা মাইকেল লোবো সহ গোয়ার ৮ কংগ্রেস বিধায়ক আজ বিজেপিতে যোগ দেবেন। এর জেরে গোয়ায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা নেমে দাঁড়াবে তিনে। আজকে সকালেই দিগম্বর কামাত, মাইকেল লোবোরা গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে দেখা করেন। এদিকে নিয়ম অনুযায়ী কংগ্রেসের দুই তৃতীয়াংশের বেশি বিধায়ক দল ছাড়ায় তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী […]

Suvendu Adhikari: ‘আমাকে স্পর্শ করবেন না’, নবান্ন অভিযানে মহিলা পুলিশ দেখে নিজেই গাড়িতে উঠলেন শুভেন্দু

SUVENDU

বিজেপির নবান্ন অভিযান আনুষ্ঠানিক ভাবে শুরুর আগেই পুলিশের হাতে আটক হয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে পুলিশ আটক করছে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিংহকেও। পিটিএসের সামনে পুলিশের সঙ্গে বচসায় জড়ান শুভেন্দু। হুঁশিয়ারি দেন আদালতে যাওয়ার। একপ্রস্ত বিতণ্ডার পর পুলিশ শুভেন্দু, লকেটকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যায়। বেলা সাড়ে বারোটা নাগাদ […]

Nabanna Abhijan: বিজেপির নবান্ন অভিযান রুখতে মরিয়া পুলিশ, রাখা হচ্ছে বজ্র -জলকামান

bjp nabanna

আজ বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan)। সেই অভিযানকে বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য পুলিশ। সেইমতোই পুলিশি বন্দোবস্ত করা হয়েছে। কলেজ স্ট্রিট, হাওড়া ময়দান ও সাঁতরাগাছি এই তিন জায়গা থেকে মিছিল যাবে নবান্নের দিকে। দুপুর একটা থেকে শুরু হবে এই ত্রিমুখী মিছিল। স্বভাবতই যানজটের আশঙ্কা থেকেই যাচ্ছে। যানজট এড়াতে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police) শহরের […]