Amit Shah: মহাসপ্তমীতে বাংলায় শাহ! বেলুড়-বালি -শোভাবাজার ঘুরে যাবেন শ্রীভূমিতে

The NewsNest Desk: দুর্গাপুজোর আবহে আবারও পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজোর দ্বিতীয় সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেওয়া থেকে শুরু করে কলকাতার একাধিক নামী পুজোমণ্ডপ ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। বেলুড় মঠ, বালির দেশবন্ধু ক্লাব, চেতলার ২৪ পল্লি, শোভাবাজার রাজবাড়ি হয়ে শ্রীভূমিতে যাবেন তিনি। সেখান থেকে কলকাতা বিমানবন্দর হয়ে দিল্লি ফিরে যাওয়ার কথা শাহের। সূত্রের […]
Rahul Gandhi: ‘বিজেপিকে ধ্বংস করে দেব’, মোদী-শাহ-ভাগবত-জ্ঞানেশকে নিশানা রাহুলের, নির্বাচন সদনের পথে বিরোধীদের মিছিল

The NewsNest Desk: ‘ভোটচুরি’র অভিযোগকে সামনে রেখে ফের সরব হল বিরোধী জোট। মঙ্গলবার সংসদ ভবন থেকে নির্বাচন সদনের দিকে মিছিল করলেন ‘ইন্ডিয়া’ জোটের প্রায় ৩০০ সাংসদ। নির্বাচন সদনের কাছাকাছি পৌঁছনোর আগেই নীতি আয়োগের দফতরের সামনে তাঁদের আটকে দেয় পুলিশ। বেশ কয়েক জন সাংসদকে আটকও করা হয়। পরে নির্বাচন সদনের কাছে আকাশবাণী অফিস চত্বরে অবস্থান নেন লোকসভার […]
Narendra Modi: মহালয়ার ইডেনের অনুষ্ঠানে মোদী-শাহ অনুপস্থিত, ছোট হচ্ছে সরকারি আয়োজন

The NewsNest Desk: মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজোর বিশেষ অনুষ্ঠান ঘিরে বড়সড় প্রস্তুতি চললেও শেষ পর্যন্ত সেখানে থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’জনেরই ব্যস্ত কর্মসূচির কারণে কলকাতার ওই অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হবে না বলে দিল্লি থেকে নবান্নকে জানানো হয়েছে। ফলে তাঁদের উপস্থিতিকে কেন্দ্র করে যে […]
UGC: লোকসভা ভোটের আগেই বিজেপিশাসিত ২১ রাজ্যে চালু হবে অভিন্ন দেওয়ানিবিধি: অমিত শাহ

মুম্বই: আগামী ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই বিজেপি এবং তাদের জোটশাসিত (এনডিএ) ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালু হয়ে যাবে বলে আত্মবিশ্বাসী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার মুম্বইয়ে এক সাংবাদিক বৈঠকে নরেন্দ্র মোদী সরকারের ১২ বছরের সাফল্য এবং পারফরম্যান্স-ভিত্তিক রাজনীতির চিত্র তুলে ধরতে গিয়ে এই বড় ঘোষণা করেন তিনি। অমিত শাহ জানান, […]
Mamata Banerjee: ‘ভাবুন ৪০০ আসন পেলে কী করত’, শাহের আম্বেদকর ‘ফ্যাশন’ মন্তব্য নিয়ে তোপ মমতার

বাবাসাহেব আম্বেদকরকে জড়িয়ে অমিত শাহের বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শাহের বক্তব্যের মাধ্যমে বিজেপি তাদের আসল উদ্দেশ্য এবং মতাদর্শ প্রকাশ করে ফেলেছে বলেও তোপ দাগেন তিনি। এ দিন X হ্যান্ডলে বিষয়টি নিয়ে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘সংবিধানের ৭৫ বছর পূর্তির গৌরব নিয়ে যখন কথা হচ্ছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবাসাহেব […]
Amit Shah: আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন না অমিত শাহ

বঙ্গ সফরে এলেন, আবার ফিরেও গেলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ দেখা করলেন না আরজি করে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিনে তাঁকে ইমেল পাঠান আরজি করের নির্যাতিতার বাবা। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নির্যাতিতার বাবা জানিয়েছিলেন, অত্যন্ত মানসিক যন্ত্রণায় ভুগছেন তাঁরা। সে কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান। প্রয়োজনে যে কোনও জায়গায় যেতে প্রস্তুত […]
Amit Shah: সরকারি সভায় শাহের রাজনৈতিক কণ্ঠস্বর! ২০২৬ সালে পরিবর্তনের ডাক,

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন। তার আগে বাংলায় এসে আগামী ২০২৬ সালে পরিবর্তনের ডাক দিলেন অমিত শাহ। শনিবার রাতে কলকাতায় এসেছেন তিনি। রবিবার বনগাঁয় গিয়েছিলেন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র একটি অনুষ্ঠানে যোগ দিতে। সরকারি সেই অনুষ্ঠানেও শাহের মুখে শোনা গেল রাজনৈতিক বার্তা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেই বাংলায় পরিবর্তনের ডাক দিলেন তিনি। জানালেন, বিজেপি ক্ষমতায় […]
Amit shah: বাংলাদেশি ‘অনুপ্রবেশকারী’দের হুমকি অমিত শাহর, তীব্র প্রতিবাদ, ভারতীয় দূতকে চিঠি

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যে চটেছে মুহাম্মদ ইউনূসের সরকার। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে ঢাকায় নিযুক্ত ভারতের উপরাষ্ট্রদূত প্রভন বাধের কাছে এ বিষয়ে এক প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে। ওই প্রতিবাদপত্রে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে চরম অসন্তোষ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ভারতের রাজনৈতিক নেতাদের এই ধরনের আপত্তিকর এবং […]
Mamata Banerjeeআইসিসির শীর্ষপদে পুত্র জয় শাহ, অমিত শাহকে শ্লেষ অভিনন্দন মমতার

গত মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার শীর্ষপদে গিয়েছেন জয় শাহ। সেই কারণে বৃহস্পতিবার সমাজমাধ্যমে তাঁর বাবা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যায় একপ্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি (ICC) চেয়ারম্যান হলেন জয় শাহ (Joy Shah)। তাঁর একটি মাত্র পরিচয়, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। গ্রেগ বার্কলে এই পদে ছিলেন, এবার সেই […]
Bangladesh Crisis: বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর, ডোভালের সঙ্গে বৈঠকে শাহ, নজরে সীমান্তের নিরাপত্তা

বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পা রাখার পর প্রথম তাঁর সঙ্গে দেখা করেছিলেন সুপার স্পাই অজিত ডোভাল। অন্যদিকে, বিদেশমন্ত্রী এস জয়শংকর প্রতি মুহূর্তে নজর রাখছেন প্রতিবেশী দেশের পরিস্থিতির উপর। মঙ্গলবার এই দুজনকে নিয়েই জরুরি বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনজনের আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। […]