Russia-Ukraine War: ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়ারা সুযোগ পাবে রাজ্যের মেডিক্যাল কলেজেই, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইউক্রেনের (Ukraine) যুদ্ধ ছায়া ফেলেছে পড়ুয়াদের কেরিয়ারে। জীবন হাতে নিয়ে দেশে ফিরেছেন ডাক্তারি পড়ুয়ারা। তার মধ্যে রয়েছেন বাংলার ৩৯১ জন পড়ুয়া। তাঁরা মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং-সহ নানা বিষয়ে সেখানে পড়াশোনা করছিলেন। যুদ্ধের মাঝে বাধ্য হয়ে পড়াশোনায় ইতি টেনে ফিরতে হয়েছে। দেশে কীভাবে আবার পড়াশোনা শুরু করবেন, তা নিয়েই চিন্তা গভীর হচ্ছিল তাঁদের। কিন্তু বুধবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় […]
একইদিনে গুলিবিদ্ধ হয়ে খুন দুই কাউন্সিলর, পুলিশকে পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যে দুই কাউন্সিলরের হত্যার ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার নবান্নের উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে বিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় গন্ডগোল করার অভিযোগ তুলে তিনি রাজনৈতিক রং না দেখে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এদিন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, এডিজি আইনশৃঙ্খলা, […]
Mamata Banerjee: লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলায়! টুইট উচ্ছ্বসিত Mamata Banerjee-র

বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতির জয়। লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলা হরফে লেখার বিষয়টি জানার পরই এই টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একটি টুইটে তিনি লেখেন, ‘এটি অত্যন্ত গর্বের বিষয় যে লন্ডন টিউবরেল কর্তৃপক্ষ হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম লেখার জন্য বাংলা ভাষাকেই বেছে নিয়েছেন। এক হাজার বছরের পুরনো বাংলা ভাষার বিশ্বব্যাপী যে গুরুত্ব বাড়ছে, এটি অত্যন্ত […]
WB By Election: বালিগঞ্জে বাবুল, আসানসোলে শত্রুঘ্ন, উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন মমতা

আগামী মাসে দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়ে দিলেন, আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়বেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। এদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পেলেন বিজেপি থেকে ঘাসফুল শিবিরে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়। গত বছরের ৪ নভেম্বর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েত […]
Goa Assembly Election: নির্দল সমর্থন নিয়ে গোয়ায় রাজ্যপালের কাছে পদ্ম, আসন পেল না তৃণমূল

ভোট পরবর্তী বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল। বৃহস্পতিবার গোয়া বিধানসভা ভোটের ফল ঘোষণার প্রথমার্ধে বিজেপি-কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি তার সঙ্গে মিলে গেলেও শেষমেশ এগিয়ে গেল গেরুয়া শিবিরই। ৪০ আসনের বিধানসভায় সরকার গঠনের ‘জাদু সংখ্যা’ ২১। সেই অঙ্কে না-পৌঁছলেও নির্দলদের সমর্থন তাদের সঙ্গে আছে দাবি করে গোয়ার রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাচ্ছে বিজেপি। বেলা তিনটে পর্যন্ত […]
Mamata Banerjee: নন্দীগ্রামে আমাকে খুনের চেষ্টা করা হয়েছিল, অভিযোগ মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল বলে সরাসরি রাজ্য বিধানসভায় তাঁর ভাষণে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! বুধবার রাজ্যপালের ভাষণের উপর বলতে উঠে মমতা বলেন, ‘‘আমাকে প্রচার করতে দেওয়া হয়নি। আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত চালানো হয়েছিল!’’ বিধানসভায় রাজ্যপালের ভাষণে বাধা দেওয়ার অভিযোগে দুই বিজেপি বিধায়ককে বাজেট অধিবেশন অবধি সাসপেন্ড করা হয়েছে। এরপর মমতা […]
Prashant Kishor: অটুট IPAC-TMC জুটি! তৃণমূলের বৈঠকে মমতা -অভিষেকের পাশে পিকে

মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরের বৈঠকে একই মঞ্চে থাকলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। কিছুটা দূরত্ব রেখে পাশাপাশি বসতে থাকতে দেখা গিয়েছে। প্রশান্তের সংস্থা আই-প্যাকের সঙ্গে তৃণমূলের (TMC) সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। এ নিয়ে বিভ্রান্তি রয়েছে তৃণমূলের অন্দরেও। বিশেষ করে রাজ্যের ১০৮ পুরসভার প্রার্থী ঘোষণার সময় […]
West Bengal Cabinet Reshuffle: চন্দ্রিমাকে অর্থমন্ত্রী করলেন মমতা, পুর দফতরে আনলেন ফিরহাদকে

তৃণমূলের রাজ্যস্তরের সাংগঠিনক বৈঠকের আগেই মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাল কাজের স্বীকৃতি স্বরূপ যে মন্ত্রিসভায় ফের গুরুত্ব বাড়ল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। মমতার প্রথম মন্ত্রিসভায় ফিরহাদ পুর নগরোন্নয়ন দফতরেরই মন্ত্রী হয়েছিলেন। ১০ বছর সেই দায়িত্ব সামলেছেনও ফিরহাদ। নতুন প্রস্তাবে ফিরহাদকে তাঁর পুরনো দায়িত্বে বহাল রেখেই পুর এবং নগরোন্নয়ন […]
Jay Prakash Majumdar : যোগ দিয়েই তৃণমূলের সহ-সভাপতি পদে জয়প্রকাশ মজুমদার

তৃণমূলে যোগ দিয়েই বড় প্রাপ্তি। দলের সহ-সভাপতি হলেন জয়প্রকাশ মজুমদার। মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলের বৈঠকেই আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরের সদস্য হলেন তিনি। উল্লেখ্য, সোমবারই লকেট চট্টোপাধ্যায় দেখা করেছিলেন জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু ও রিতেশ তিওয়ারিও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সম্ভবত বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠকেই শেষ পেরেকটা পোঁতা হয়েছিল। সোমবার সকালে আকস্মিক নজরুল মঞ্চের সামনে […]
Mamata Banerjee: হঠাৎ দু’হাজার ফুটে নেমে এল বিমান! কোমরে ব্যথা পেলেন মমতা

মাঝ আকাশে হঠাৎ দুর্বিপাকে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। শুক্রবার বারাণসী থেকে ফেরার সময় কলকাতায় নামার অল্প আগে এই ঘটনা। আকস্মিক এই দুর্যোগে এক লহমায় মুখ্যমন্ত্রীর ছোট বেসরকারি ভাড়া নেওয়া বিমানটি সাত হাজার ফুট থেকে দু’হাজার ফুটে নেমে আসে। সেই সঙ্গে টালমাটালও করতে থাকে। ঘটনায় মমতার কোমরে জোর ব্যথা লাগে। আগে থেকেই তাঁর কোমরে ব্যথা […]