‘আমরা যেন দায়িত্ব, নম্রতা, আনুগত্য ভুলে না যাই’, বিপুল জয়ের পর টুইট করলেন মমতা

Mamata Benaras

বিপুল জয়ের পর মা-মাটি-মানুষকে অভিনন্দন জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। ১০৮ পুরসভার ফল প্রকাশের পরেই দলের সকলকে অভিনন্দন-কুর্নিশ দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এদিন তিনি দুটি টুইট করেন। প্রথমে ‘মা-মাটি-মানুষ’কে ধন্যবাদ জানান পুরসভায় তৃণমূলকে বেছে নেওয়ার জন্য। তার পরে তিনি অভিনন্দন জানান পুরভোটে জয়ী দলীয় প্রার্থীদের। সেটা প্রত্যাশিতই ছিল। বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে লেখেন, ‘আমাদের অপ্রতিরোধ্য ভাবে […]

Russia-Ukrain War: রাজ্যের বহু পড়ুয়া আটকে ইউক্রেনে, ফেরাতে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু রাজ্যের

russia 2 scaled

বাংলার পড়ুয়াদের একটা বড় অংশ আটকে পড়েছেন ইউক্রেনে। চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। তাঁদের ঘরে ফেরাতে উদ্যোগী রাজ্য। খোলা হচ্ছে কন্ট্রোল রুম। দায়িত্বে সিনিয়র আইএএস অফিসার ও ডব্লুবিসিএস অফিসাররা। যোগাযোগের জন্য চালু করা হচ্ছে দুটি নম্বর, ২২১৪৩৫২৬ ও ১০৭০। ইতিমধ্যেই জেলাশাসকদের কাছে নবান্নের তরফে ইউক্রেনে আটকে থাকা সেখানকার বাসিন্দাদের তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি, নবান্ন প্রতিটি জেলার […]

Prashant Kishore & Mamata Banerjee: মমতা বা তৃণমূলের সঙ্গে দূরত্ব? এই প্রথম মুখ খুললেন প্রশান্ত কিশোর

Prashant Kishore and Mamata

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্কের অবনতি ঘটেছে?‌ দলের নেতারা আইপ্যাক–কে আক্রমণ করছেন কেন?‌ এইসব প্রশ্ন ইদানিং ঘুরপাক খাচ্ছিল রাজ্য–রাজনীতির অলিন্দে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে গোটা বিষয়টি খোলসা করেছেন তিনি। সাফ জানিয়ে দিলেন, মমতার সঙ্গে তাঁর সম্পর্কে কোনও অবনতি হয়নি। আগের মতোই আছে। এই […]

Anis Khan: আনিস কাণ্ডে ধুন্ধুমার কলকাতায়, ছাত্রনেতার বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে SIT

student agi 9

আনিস খানের মৃত্যুর (Anis Khan Murder) প্রতিবাদে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মহাকরণ অভিযান (Alia Students Rally) ঘিরে ধুন্ধুমার। মঙ্গলবার দফায় দফায় পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিসের। বার বার রুট বদল করায় পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় পুলিসকে। মিছিলের জন্য উত্তর ও মধ্য় কলকাতায় ব্যাপক যানযট হয়। থমকে যায় সমস্ত যানবাহন। চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। বাস […]

Anis Khan Death: নবান্নে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী, প্রস্তাব ফেরালেন আনিস খানের বাবা

anis khan

ছাত্রনেতা আনিস খান (Anis Khan) হত্যাকাণ্ডে এখনও ফুঁসছে আমতা। এই ঘটনায় হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের মাধ্যমে আনিসের বাবাকে বার্তা পাঠান মুখ্যমন্ত্রী। সোমবার দুপুর তিনটে নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রী সময় দিয়েছেন তাঁদের। যদিও আনিস খানের বাবা সালেম খান জানিয়েছেন, শরীর ভালো নেই বলে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে পারছেন না৷ বরং […]

CM on Deucha pachami: দেউচা পাচামি নিয়ে প্যাকেজ বাড়ালেন মুখ্যমন্ত্রী, দিলেন কয়েক লক্ষ চাকরির আশ্বাস

cm 6

এশিয়ার বৃহত্তম কয়লা প্রকল্প বীরভূমের দেউচা-পাচামির (Deucha-Pachami) কাজ নিয়ে বিরোধিতা চলছেই। নানা সময়ে বিরোধী দলের একাধিক ব্যক্তিত্ব সেখানে গিয়ে জোর করে জমিদখলের অভিযোগ তুলে প্রকল্পের কাজ বন্ধের ডাক দিয়েছেন। আদিবাসীদের বঞ্চিত করার অভিযোগও উঠেছে। এসব নিয়ে এবার সরাসরি আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বিরোধীদের ‘চক্রান্ত’ নিয়ে সরব […]

TMC: লক্ষ্য চব্বিশের লোকসভা ভোট, দিল্লিতে এ বার জাতীয় কর্মসমিতির বৈঠক তৃণমূলের,

didi 4

একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর থেকেই জাতীয় স্তরে নিজেদের ক্ষমতা বিস্তারে মনোনিবেশ করেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা, থেকে গোয়া- নির্বাচনী লড়াইয়ে শামিল বাংলার শাসক দল। এমনকী ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলে দিয়েছেন, চব্বিশের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকেও প্রার্থী দেবে তৃণমূল। সব মিলিয়ে কেন্দ্র থেকে মোদী সরকারকে উৎখাতকেই পাখির চোখ করছেন মমতা। আর […]

TMC: সব জল্পনার অবসান! নিজের পুরনো পদে ফিরে পেলেন অভিষেক, সমণ্বয়কারীর দায়িত্বে ফিরহাদ

abhisek

ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলের সহ-সভাপতি হলেন যশোবন্ত সিনহা, সুব্রত বক্সি ও চন্দ্রিমা ভট্টাচার্য। কোষধ্যক্ষ অরূপ বিশ্বাস। জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়। গত কয়েকদিন ধরে নানা জল্পনা চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। দলের অন্দরে তাঁর অবস্থান ঠিক কী হবে তা নিয়ে নানা কথা উঠেছিল দলের অন্দরে। […]

শেষযাত্রায় ‘গীতশ্রী’ সন্ধ্যা, শোকমিছিলে মুখ্যমন্ত্রী মমতা, পথে উপচে পড়া ভিড়

SANDHYA RABINDRA SADAN

গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে উত্তরবঙ্গ থেকে ফিরেই রবীন্দ্র সদনে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে অনেক ঘটনা জড়িয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর। তাই তো রবীন্দ্র সদনে দাঁড়িয়েই তিনি সিদ্ধান্ত নিলেন, কেওড়াতলা মহাশশ্মান পর্যন্ত হেঁটে যাবেন। এই মুহূর্তে শকটবাহী গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে শিল্পীর নিথর দেহ। সেই গাড়ির পিছনে পায়ে পায়ে এগোচ্ছে মিছিল। আর তাতে […]

Municipal Poll 2022: চারে ৪ তৃণমূল! নাগরিকদের ধন্যবাদ জানিয়ে টুইট তৃণমূলনেত্রী মমতার

didi

চার পুরনিগমের (Municipal Election 2022)  ভোটে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। এর মধ্য়ে বিধাননগর, চন্দননগর, আসানসোলে গতবারও শাসকদল বোর্ড করেছে। তবে এবার নতুন করে শিলিগুড়ি পুরনিগম দখল করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। আর এই জয়ের পর টুইটে করে বিজয়ীদের এবং সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। পরপর করা দু’টি টুইটের প্রথমটিতে তিনি […]