‘হিংসাত্মক পরিস্থিতি’ নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডাক রাজ্যপালের

রামপুরহাট কাণ্ড সহ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠালেন রাজ্যপাল। রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। টুইট করে একথা জানিয়েছেন তিনি। এই সপ্তাহের মধ্যে সময় বের করে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) রাজভবনে আসতে বলেছেন ধনখড়। রাজ্যপাল ধনখড় লিখেছেন, সিবিআই তদন্ত যদি আপনার অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ পথে না যায়, তা হলে […]
প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা, জনগণের অভিযোগ শুনতে ‘দিদিকে বলো-২’ আনছেন মমতা

গত লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর নিয়ে এসেছিলেন ‘দিদিকে বলো’ কর্মসূচি। তাতে ব্যাপক সাড়া মিলেছিল। তার পর একুশের নির্বাচনে বিরাট জয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই একাধিক ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে। পুলিশ-প্রশাসনের উপর ভরসা রাখতে পারছেন না সাধারণ মানুষ। বগটুই কাণ্ডে মুখ পুড়েছে শাসকদল তৃণমূলের। এই অবস্থায় সাধারণ মানুষের অভিযোগ শুনতে ফের ‘দিদিকে বলো’র […]
Mamata Banerjee: পাহাড়ে পাঁচ দিনের সফরে মমতা, নজরে হামরো পার্টির সঙ্গে নতুন সমীকরণ

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ আর এবার একটানা পাঁচদিন দার্জিলিংয়েই (Darjeeling) থাকবেন মুখ্যমন্ত্রী৷ সবমিলিয়ে ছ’ দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ সফরসূচি থেকে জানা যাচ্ছে, আগামী রবিবার বিকেলে বাগডোগরা হয়ে একটি মিটিং করবেন মমতা। বৈঠকের পর চলে যাবেন রিচমন্ড হিলে। তার পর সোমবার থেকে বুধবার […]
Rampurhat Clash : নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, চাকরি, আশ্বাস মমতার

রামপুরহাট গণহত্যা নিয়ে পুলিশকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নিহত হওয়া প্রতিটি পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। বগটুই গ্রামে পৌঁছে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তারপরই তিনি একরাশ ক্ষোভপ্রকাশ করেন। আড়াই দিন পর অভিশপ্ত বগটুই গ্রামে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা কী ঘোষণা করলেন? এদিন মমতা ঘোষণা করেন, “এলাকায় […]
Rampurhat Clash: মুখ্যমন্ত্রীকে দেখেই কান্নার রোল, বগটুইয়ে দাঁড়িয়ে মমতা অনড় বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্বে

অনুব্রত মণ্ডলকে সঙ্গে নিয়েই বগটুই গ্রামে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামপুরহাট থেকে মুখ্যমন্ত্রীর গাড়িতেই বগটুই গ্রামে আসেন অনুব্রত মণ্ডল। ঘটনাস্থলে পৌঁছে নিহতদের স্বজনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার সময় অসুস্থ হয়ে পড়েন নিহতদের পরিবারের একজন। বুধবার গ্রামে এসেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এসেছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়ক দল। […]
আজ বগটুই যাবেন মুখ্যমন্ত্রী, একইদিনে সেখানে অধীর ও বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

রামপুরহাট কাণ্ডের পর সরগরম পরিস্থিতি রাজ্য-রাজনীতিতে।এমন গণহত্যার রেশ ছড়িয়েছে রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঘটনার পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছেন, ‘এক জঘন্য অপরাধের ঘটনা ঘটেছে রামপুরহাটে, একজন দোষীকেও যেন ক্ষমা না করা হয়।’ আজ বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee to Visit Bagtui Today) ৷নবান্ন সূত্রে খবর, আজ বেলা ১১ টার […]
বিশ্ববাংলা তৃণমূলের নয়, বাংলার সরকারের লোগো : মুখ্যমন্ত্রী

রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়ুয়াদের নীল-সাদা ইউনিফর্ম। তাতে আবার বিশ্ববাংলা লোগো, শিক্ষা দফতরের এই নির্দেশিকা ঘিরে কয়েকদিন ধরে শোরগোল বাংলায়। শিক্ষামহলে এই নিয়ে চর্চার শেষ নেই। অনেকেই সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করছেন। হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে বিশ্ববাংলার লোগো ব্যবহার নিয়ে। এবার ইউনিফর্ম বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘বিশ্ববাংলা লোগো তৃণমূলের নয়, […]
Rampurhat Clash: বিজেপি শাসিত রাজ্যের বেলায় নীরব থাকেন কেন! ধনখড়কে চিঠি মমতার

রামপুরহাটের বগটুই ১০ জনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় আবার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একে ‘ভয়ঙ্কর হিংসার ঘটনা’ বলে বর্ণনা করেছেন তিনি। মঙ্গলবার তাঁর এই মন্তব্যের বিরোধিতা করে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, রাজ্যপালের পদে আসীন থেকে ধনখড়ের এই মন্তব্য অনভিপ্রেত। পাশাপাশি, রাজ্যপালকে তাঁর কটাক্ষ, কেন বিজেপি শাসিত রাজ্যে […]
‘বারবার কেন মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট?’, এক মাসের মধ্যে হলফনামা দিতে কেন্দ্রকে নির্দেশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। সেই জবাব আগামী দু’ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে দিতে হবে বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পরবর্তী শুনানি আগামী ২৫ এপ্রিল। উত্তরপ্রদেশ ভোটের আগে বারাণসীতে সমাজবাদী পার্টির হয়ে প্রচারে যান মুখ্যমন্ত্রী। ফেরার সময় দমদম বিমানবন্দরে অবতরণের আগে প্রচণ্ড ঝাঁকুনির […]
নাম না করে ‘কাশ্মীর ফাইলস’ দেখতে বারণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নাম না করে ‘দ্য কাশ্মীর ফাইলস’দেখতে বারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট বক্তৃতায় এমনটাই বললেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেউ সিনেমা দেখতে যাবেন না। কোনও ভাইরাল ভিডিয়ো দেখতে যাবেন না। সিনেমায় যা দেখায় সব সত্যি নয়। সেগুলো সব বিশ্বাস করবেন না। ওগুলো সব বানানো। সিনেমা সিনেমাই। সিনেমা কিন্তু সত্যি হবে না।’’ তিনি […]