Hormuz হরমুজ খুললেও পরমাণু কর্মসূচিতে কোনও ছাড় নয়, জানাল ইরান

ইরান-আমেরিকা সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে দর-কষাকষি চললেও নিজেদের পারমাণবিক কর্মসূচিতে কোনও ছাড় দিতে রাজি নয় তেহরান। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে শুক্রবার এক প্রবীণ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরানের প্রস্তাব মেনে চললে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া […]
Strait of Hormuz: হরমুজ খুলতে আমেরিকাকে ৭ দিনের রোডম্যাপ ইরানের, রয়েছে একাধিক শর্ত

তেহরান: হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ফের শুরু করার লক্ষ্যে সাত দিনের একটি রোডম্যাপ প্রস্তাব করেছে ইরান। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই প্রস্তাবের কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে প্রস্তাব কার্যকর হওয়ার পর সপ্তম দিনের শেষে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের […]
Iran US War: ফের আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে তা ভারত মহাসাগর পর্যন্ত ছড়াতে পারে, হুঁশিয়ারি ইরানের

তেহরান: আমেরিকার সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে সেই সংঘাতের পরিধি ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিল ইরান। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বৃহস্পতিবার এই সতর্কবার্তা দিয়েছেন। তাঁর দাবি, সম্ভাব্য যুদ্ধের বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় পরিকল্পনা প্রস্তুত রেখেছে। সাফাভি বলেন, মার্কিন প্রেসিডেন্ট […]
Iran – US War: হরমুজে মার্কিন ড্রোন ডোবানোর দাবি ইরানের, হামলা হলে ‘নতুন অস্ত্র-লক্ষ্য’ ব্যবহারের হুঁশিয়ারি

তেহরান, ২১ সেপ্টেম্বর: হরমুজ প্রণালির আকাশে মার্কিন একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। একই সঙ্গে ওয়াশিংটন নতুন করে হামলা চালালে আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন সামরিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের দাবি, প্রয়োজন হলে নতুন অস্ত্র, নতুন সামরিক সক্ষমতা এবং আগে আক্রমণ না-করা নতুন লক্ষ্যবস্তুকে সংঘাতের আওতায় […]
US strikes Iran: ইরানে স্কুলে মার্কিন হামলা যুদ্ধাপরাধ: রাষ্ট্রসংঘ

জেনেভা, ১৭ সেপ্টেম্বর: ইরানে চলতি সংঘাতের সময়ে একটি স্কুল ও একটি ক্রীড়া কেন্দ্রে মার্কিন হামলা নিয়ে গুরুতর অভিযোগ তুলল রাষ্ট্রসংঘের স্বাধীন তদন্তকারী দল। তাদের রিপোর্টে বলা হয়েছে, ওই দুই হামলায় আমেরিকার জড়িত থাকার ‘যৌক্তিক ভিত্তি’ রয়েছে এবং হামলাগুলি আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। একই সঙ্গে ইরানে সরকারবিরোধী আন্দোলন দমনের সময় মানবতাবিরোধী […]