Thousands protest across Spain over the housing crisis, rising rents and demands for

Spain: স্পেনে আবাসন সংকট, রাস্তায় হাজার হাজার মানুষ! ভাড়া কমানোর দাবিতে বিক্ষোভ

The NewsNest Desk : বাড়ি ভাড়া বাড়ছে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বাসস্থান—এই অভিযোগে শনিবার রাজপথে নামল স্পেন। আবাসন সংকটের সমাধান এবং সাশ্রয়ী মূল্যে বাড়ির দাবিতে মাদ্রিদ-সহ দেশের একাধিক শহরে বিক্ষোভে সামিল হলেন হাজার হাজার মানুষ। শুক্রবার পার্লামেন্টে আবাসন সংক্রান্ত দুটি জরুরি সরকারি প্রস্তাব আটকে যাওয়ার পরই এই বিক্ষোভ আরও জোরালো হয়েছে।