King Charles : Palace denies claim King Charles said Diana would be forgotten

King Charles : ‘শীঘ্রই ডায়ানাকে ভুলে যাবে সবাই’, চার্লসের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ভাইয়ের, পাল্টা বার্তা প্যালেসের

লন্ডন, ১৭ সেপ্টেম্বর: প্রয়াত প্রিন্সেস ডায়ানাকে নিয়ে নতুন বিতর্কে সরব বাকিংহাম প্যালেস। ডায়ানার ভাই চার্লস স্পেন্সারের নতুন বইয়ে দাবি করা হয়েছে, ১৯৯৭ সালে বোনের মৃত্যুর পর তৎকালীন প্রিন্স চার্লস নাকি বলেছিলেন, তাঁকে শীঘ্রই ভুলে যাবে মানুষ। সেই দাবিকে সরাসরি নাকচ না করলেও তীব্র আপত্তি জানিয়েছে রাজপরিবার।

‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’ বইয়ে স্পেন্সার ডায়ানার মৃত্যুর পরের দিনগুলির কথা তুলে ধরেছেন। তাঁর দাবি, ডায়ানার শেষকৃত্যে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিকে মায়ের কফিনের পিছনে হাঁটানোর পরিকল্পনা নিয়ে তৎকালীন প্রিন্স চার্লসের সঙ্গে তাঁর তর্ক হয়েছিল। স্পেন্সারের বক্তব্য, তিনি জানিয়েছিলেন, মাত্র ১৫ ও ১২ বছর বয়সি দুই ছেলেকে এমন মানসিক চাপের মধ্যে ফেলা ডায়ানা চাইতেন না। স্পেন্সারের দাবি, সেই সময় চার্লস তাঁকে বলেছিলেন, “নিশ্চিন্ত থাকুন, আমরা খুব শীঘ্রই তাঁকে ভুলে যাব।” এই মন্তব্যের মাধ্যমে ডায়ানার প্রতি চার্লসের অবজ্ঞার মনোভাব প্রকাশ পেয়েছিল বলেও দাবি করেছেন তাঁর ভাই।

আরও পড়ুন: Sydney Sweeney: বলে আবৃত বক্ষযুগল, লজ্জা ঢেকেছে বেসবল ব্যাট! মার্কিন অভিনেত্রীর বিজ্ঞাপন ঘিরে ক্ষোভ মহিলা অ্যাথলিটদের

বইটি প্রকাশের আগেই এর কিছু অংশ প্রকাশ করেছে ‘ডেইলি মেল’। আগামী সপ্তাহে বইটি প্রকাশিত হওয়ার কথা। বাকিংহাম প্যালেস জানিয়েছে, সাধারণত বই নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন আগের গভীর পারিবারিক শোক – স্মৃতি ও বিচারবোধকে প্রভাবিত করতে পারে। ডায়ানার মৃত্যুর পর তাঁর পরিবার ও রাজপরিবারের সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরে নানা টানাপোড়েন ছিল।

১৯৮১ সালে চার্লস ও ডায়ানার বিয়ে হয়। ১৯৯২ সালে তাঁদের বিচ্ছেদ এবং ১৯৯৬ সালে বিবাহবিচ্ছেদ হয়। ১৯৯৭ সালে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় ৩৬ বছর বয়সে ডায়ানার মৃত্যু হয়।