The News Nest Desk
ভারতীয় ক্রিকেটে এক অধ্যায়ের সমাপ্তি। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ভারতীয় দলের অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। শুক্রবার, ৬ নভেম্বর, আবেগঘন সোশ্যাল মিডিয়া বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। এর মধ্য দিয়ে লাল বলের ক্রিকেটে তাঁর ১৩ বছরের আন্তর্জাতিক যাত্রার অবসান ঘটল।
তাৎপর্যপূর্ণ বিষয়, ২০১৩ সালের ৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে টেস্ট অভিষেক হয়েছিল শামির। আর অভিষেকের ঠিক ১৩ বছর পূর্তিরদিনই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।
সাদা জার্সিকে বিদায় জানিয়ে আবেগঘন বার্তা
অবসরের কথা জানিয়ে শামি লেখেন, সাদা জার্সিকে বিদায় জানাচ্ছেন ঠিকই, কিন্তু সেই জার্সির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলিকে কখনও বিদায় জানাতে পারবেন না। দেশের হয়ে প্রথমবার টেস্ট জার্সি পরার সময় তাঁর একটাই স্বপ্ন ছিল, দেশের জন্য কিছু করে দেখানো।