Mahira Khan: Pakistani Actor Mahira Khan Announces Second Pregnancy At 41

Mahira Khan: ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে চলেছেন পাক অভিনেত্রী মাহিরা খান

করাচি: জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। কানাডায় চলা টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ উপস্থিত থাকার সময় তিনি তাঁর দ্বিতীয় সন্তানসম্ভবা হওয়ার সুখবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ৪১ বছর বয়সি এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সাদা রঙের একটি ঢিলেঢালা গাউন পরা ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁর বেবি বাম্প স্পষ্ট ধরা পড়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আমরা পরিকল্পনা করি, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই সত্যি হয়।”

২০২৩ সালের অক্টোবরে পাকিস্তানি ব্যবসায়ী সালিম করিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিরা। এর আগে প্রথম স্বামী আলি আসগারির সঙ্গে তাঁর একটি ১৭ বছরের ছেলেও রয়েছে। ২০২৩ সালে সালিমের সঙ্গে বিয়ের দিন মা মাহিরাকে ছাদনা তলায় নিয়ে গিয়ে নজর কেড়েছিল এই তরুণ আজলান। দীর্ঘ প্রায় তিন বছর পর সালিম করিমের সঙ্গে সংসারে নতুন অতিথি আসার খবরে আনন্দিত তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। পেশাগত জীবনেও দারুণ সময় কাটছে মাহিরার; সম্প্রতি কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬ (TIFF)-এ উপস্থিত থেকে তিনি বিশেষভাবে সম্মানিত হয়েছেন। ‘রইস’ সিনেমায় বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে ভারত ও পাকিস্তানের পাশাপাশি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই গুণী অভিনেত্রী ।