নয়াদিল্লি: ক্রিকেট মাঠে ম্যাচের আগে এত দিন কেবল জাতীয় সংগীত ‘জনগণমন’ গাওয়া হত। তবে এ বার নতুন ইতিহাস তৈরি করল ভারতীয় ক্রিকেট দল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে জাতীয় সংগীতের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে বাজানো হলো জাতীয় গান ‘বন্দে মাতরম’ও। এই প্রথমবার ভারতের কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাইশ গজে ‘বন্দে মাতরম’ পরিবেশিত হল।
টসের পর টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দাঁড়ানোর পর প্রথমে জাতীয় সংগীত গাওয়া হয়। এর ঠিক পরেই বেজে ওঠে ‘বন্দে মাতরম’। কেন্দ্রের নির্দেশিকা মেনে গানটির সম্পূর্ণ ছ’টি স্তবকই পরিবেশন করা হয়, যাতে কণ্ঠ মেলান শ্রেয়স আইয়ার, জশপ্রীত বুমরাহরা। চলতি বছরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
Peak detailing by BCCI
Vande Mataram played before the match
Waiting for libtard meltdown 😹#IndvAfg pic.twitter.com/mstHfC3a9x
— Lala (@LalaXd) September 13, 2026
প্রসঙ্গত, গত জুলাই মাসে সংসদে ধ্বনি ভোটে পাশ হয় ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬’। সেখানে জাতীয় সংগীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’-কেও সমান মর্যাদার কথা বলা হয়েছে এবং এর অবমাননার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এর আগে চলতি বছরের স্বাধীনতা দিবসেও লালকেল্লায় ‘বন্দে মাতরম’ গাওয়া হয়েছিল।