A 429-foot Slim Jim has set a Guinness World Record as the world’s longest meat snack

429-foot Slim Jim: ৪২৯ ফুট লম্বা মাংসের স্ন্যাকস! ফুটবল মাঠের সমান ‘স্লিম জিম’ গড়ল বিশ্ব রেকর্ড

সাধারণত কয়েক ইঞ্চি লম্বা মাংসের স্ন্যাকস ‘স্লিম জিম’। কিন্তু সেই ছোট্ট খাবারকেই এবার বিশাল আকার দিয়ে বিশ্ব রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্রের একটি সংস্থা। নেব্রাস্কার ওমাহা শহরে তৈরি করা হয়েছে ৪২৯ ফুট ৫.৪ ইঞ্চি লম্বা স্লিম জিম, যা বিশ্বের সবচেয়ে লম্বা মাংসের স্ন্যাকস হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।

বিশাল এই স্ন্যাকসটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্য প্রস্তুতকারী সংস্থা কনাগ্রা ব্র্যান্ডস। সংস্থার একটি কারখানায় বিশেষভাবে তৈরি করা হয় রেকর্ড গড়া এই মাংসের খাবার। দৈর্ঘ্যের হিসাবে এটি প্রায় একটি ফুটবল মাঠের সমান। শুধু তাই নয়, নতুন স্লিম জিমটি আগের বিশ্ব রেকর্ডের তুলনায় প্রায় ১১৬ ফুট বেশি লম্বা।

আরও পড়ুন : Milan Pradhan: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের ৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত

এই বিশাল খাবার তৈরির দায়িত্বে ছিল সংস্থার বিশেষ ‘ব্লেজ ক্রু’ দল। দলের সদস্যদের লক্ষ্য ছিল আকারে কয়েকশো ফুট বাড়লেও যেন স্লিম জিমের পরিচিত স্বাদ ও প্রস্তুতপ্রণালীতে কোনও পরিবর্তন না আসে। সেই লক্ষ্যেই দীর্ঘ সময় ধরে কাজ করেন তাঁরা।

৪২৯ ফুটের স্ন্যাকসটি এতটাই বড় ছিল যে সাধারণ কোনও পাত্রে সেটি রাখা সম্ভব হয়নি। প্রথমে বিশাল তারের চাকায় সেটিকে পেঁচিয়ে রাখা হয়। পরে একাধিক টেবিলের উপর লম্বালম্বিভাবে সাজিয়ে প্রদর্শন করা হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এক বিচারক ঘটনাস্থলে উপস্থিত থেকে ফিতা দিয়ে স্ন্যাকসটির দৈর্ঘ্য মাপেন এবং বিশ্বরেকর্ডের স্বীকৃতি দেন। পরে বিশাল স্লিম জিমের বড় অংশ উপস্থিত কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।

কনাগ্রা ব্র্যান্ডসের গবেষণা ও উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জেস সোয়েলির মতে, এই রেকর্ড সংস্থার কর্মীদের সৃজনশীলতা, দক্ষতা ও পরিশ্রম উদ্‌যাপনের একটি অভিনব উপায়।

আরও পড়ুন : Mbappe: নাইকি ছেড়ে সুইস সংস্থা ‘অন’-এ কিলিয়ান এমবাপে, ২০ বছরের সম্পর্কের ইতি