Govt Job: রাজ্যে ৩০ হাজার কর্মী নিয়োগ, জানুন কীভাবে আবেদন করবেন

jobos

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বিভিন্ন সেক্টরে তড়িঘড়ি ৩০ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার বন্দোবস্ত করা হচ্ছে। উৎকর্ষ বাংলা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কাজ করতে ইচ্ছুক বাংলার বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন বলেই জানা গিয়েছে। এই প্রকল্পের মধ্য দিয়ে বাংলার সরকারি সংস্থা থেকে শুরু […]

নতুন ৭ জেলার ঘোষণা মুখ্যমন্ত্রীর, এক নজরে দেখে নিন কোন কোন জেলা ভাগ হল

cm

রাজ্যে আরও ৭টি নতুন জেলা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান দক্ষিণবঙ্গের ৩টি জেলা ভেঙে হবে এই ৭ জেলা। এর ফলে রাজ্যে জেলার সংখ্যা বেড়ে হবে ৩০। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, • দক্ষিণ ২৪ পরগনা জেলা ভেঙে হবে সুন্দরবন জেলা। ইতিমধ্যে সুন্দরবন পুলিশ জেলা বিভাজন হয়েছে। এর জেলা সদর হতে […]

Partha Chatterjee: মমতার সিদ্ধান্ত ঠিক, কিন্তু দলের সিদ্ধান্ত নিয়ে কৌশলী জবাব পার্থর

partha esi

জোকা ইএসআই হাসপাতালে প্রবেশের সময় পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, তিনি নির্দোষ। তা নিয়ে শাসক–বিরোধী তরজা শুরু হয়ে গিয়েছে। আর স্বাস্থ্য পরীক্ষা করে বের হওয়ার সময় তাঁর সঙ্গে যা হয়েছে সেটার জবাব সময় দেবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। আর তা নিয়ে আরও আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। শুক্রবার শারীরিক পরীক্ষার জন্য সদ্য প্রাক্তন মন্ত্রী ও সাসপেন্ডেড […]

Arpita Mukherjee: গ্রেফতারির পরই উধাও অডি, মার্সিডিজ সহ চার বিলাসবহুল গাড়ি, বাড়ছে রহস্য

CAR ARPITA

কোটি কোটি টাকা, বিদেশি মুদ্রা, সোনার গয়নার পর এ বার বিলাসবহুল গাড়ি! টালিগঞ্জের ডায়মন্ড সিটিতে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের গ্যারাজে থাকা পাঁচটি বিলাসবহুল গাড়ির মধ্যে চারটির খোঁজ পাওয়া যাচ্ছে না বলে সূত্রের দাবি। ইডি সূত্রে খবর, উধাও হওয়া গাড়িগুলির মধ্যে রয়েছে একটি মার্সিডিজ বেঞ্জ, অডি, একটি হন্ডা সিটি এবং একটি হন্ডা সিআরভিও। সিসিটিভি ফুটেজ দেখে ওই […]

দলের সমস্ত পদও খোয়ালেন পার্থ চট্টোপাধ্যায়, নবান্ন থেকে সরল নেমপ্লেট

partha nabanna

সদ্য মন্ত্রিত্ব-খোয়ানো পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল। বৃহস্পতিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে টুইট করে তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ দাবি তুলেছিলেন, অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) মন্ত্রিসভা থেকে অপসারিত করা হোক। সেইসঙ্গে বহিষ্কার করা হোক দল থেকেও। অনেকের মতে, এটা ব্যক্তি কুণালের দাবি বললে […]

Amartya Sen: রাজ্য সরকারের ‘বঙ্গবিভূষণ’ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন

amrtya sen 2 scaled

বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন ৷ নোবেল জয়ী অর্থনীতিবিদের পরিবারের তরফে এমনটাই জানানো হয়েছে বলে সূত্রের খবর (Amartya Sen not Taking State Governments Banga Bibhushan Award) ৷ আগামিকালই রাজ্যের তরফে এই সম্মান অমর্ত্য সেনের হাতে তুলে দেওয়ার কথা ছিল। তবে আজ তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বিদেশে থাকায় রাজ্যের দেওয়া ওই পুরস্কার নিচ্ছেন […]

Monalisa Das : শিরোনামে পার্থ ‘ঘনিষ্ঠ’ আরও এক মহিলা! কে এই মোনালিসা?

WhatsApp Image 2022 07 24 at 12.10.49 PM

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মুখে মোনালিসা দাসের নাম। কে তিনি ? সূত্র মারফত খবর, মোনালিসা দাসের নামে অন্তত ১০ টি ফ্ল্যাটের হদিশ পেয়েছে ইডি। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা তিনি। ২০১৪ সালে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। বর্তমানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তিনি। […]

West Bengal: ‘বাংলা’ নামের প্রস্তাব নিয়ে ভাবনা কেন্দ্রের, সংসদে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

westbengal web

পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করতে চায় তৃণমূল সরকার৷ রাজ্য বিধানসভায় নাম বদলের প্রস্তাব পাশ করে অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে অনেক আগেই৷ রাজ্য সরকারের পাঠানো প্রস্তাব যে কেন্দ্রের কাছে পৌঁছেছে তা স্বীকার করে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই৷ রাজ্যের নাম বদল চেয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য সরকার। সেই প্রস্তাবের কী হল? এনিয়ে […]

৩৬টি ঘর ভাড়া-এলাহি খানাপিনা! জানুন বঙ্গ বিজেপির Resort Politics – এর খরচ

West Bengal Assembly President Election 2

সোমবার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। তার আগে নিউটাউনের হোটেলে দলের বিধায়কদের এনে রেখেছিল বিজেপি। ক্রস ভোটিংয়ের ভয় থেকেই এমন সিদ্ধান্ত, কটাক্ষ তৃণমূলের । যদিও বিজেপির দাবি, সময়মতো বিধানসভায় পৌঁছনো ও প্রশিক্ষণের জন্যই এই সিদ্ধান্ত। এ নিয়ে চাপানউতোরের মাঝে উস্কে গেল ‘রিসর্ট রাজনীতি’র বিতর্কও! আগেই সাতজন তৃণমূল শিবিরে চলে গিয়েছেন। সাংসদ অর্জুন-পুত্র পবন কী করবেন তা নিয়ে […]

Weather Update : মেঘ-রোদের লুকোচুরি খেলা, দফায় দফায় বৃষ্টি, কেমন থাকবে আজকের আবহাওয়া

rain

শনিবার সকালটা মেঘ-রোদের লুকোচুরি খেলা চলছে । কোথাও আবার কালো মেঘ, দফায় দফায় বৃষ্টি হচ্ছে । আগামী কয়েকদিন এরকমই আবহাওয়া (West Bengal Weather Update on 16th July) থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আগামী দুই তিন দিন দক্ষিণের জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। এই বৃষ্টি সাধারণত ছোট ছোট স্পেলে […]