Swasthya Sathi-তে একাধিক দুর্নীতির অভিযোগ, কড়া দাওয়াই স্বাস্থ্য ভবনের

এতদিন স্বাস্থ্য সাথী (swastha sathi card) কার্ড নিয়ে একাধিক অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে রোগীর পরিবারকে। তবে শুধু সরকারি নয়, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এই কার্ডে পরিষেবা না নেওয়ার অভিযোগ উঠেছে। তাই এবার কড়া ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য ভবন (swastha bhavan)। ভবন সূত্রে খবর, কোনও কোনও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী প্যাকেজের বেশি টাকা নিচ্ছে রোগীর কাছ থেকে। […]
Pushpa 2: বাঁকুড়ার লাল মাটিতে পুষ্পারাজের রাজত্ব! কবে আসছেন অল্লু অর্জুন?

চলতি বছরের অন্যতম সফল ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সিকুয়েল নিয়ে হাজির হচ্ছেন নির্মাতারা। হ্যাঁ, ফের একবার পর্দায় ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন (Allu Arjun) এবং রশ্মিকা মন্দানাকে (Rashmika Mandana) দেখবার সুযোগ পেতে চলেছে দর্শকরা। সোমবার, ২২ শে অগস্ট থেকে সফর শুরু হল তেলুগু ছবি ‘পুষ্পা: দ্য রুল’ (Pushpa: The Rule)-এর। সাদামাটাভাবে মহরৎ পুজো মিটলো। যদিও ‘পুষ্পারাজ’ স্বয়ং […]
Dilip Ghosh: CBI-এর প্রতি অনাস্থা প্রকাশ, রিপোর্ট তলব কেন্দ্রীয় বিজেপির

দিল্লির শীর্ষ নেতৃত্বের রোষানলে সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সূত্রের খবর, দিলীপ ঘোষের CBI মন্তব্যের পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলব করেছে শীর্ষ নেতৃত্ব। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আগেও দিলীপ ঘোষের বেলাগাম একাধিক মন্তব্যের জন্য তাঁকে ‘সেন্সর’ করা হয়েছিল। ফের সিবিআইয়ের উপর অনাস্থা প্রকাশ করে শীর্ষ নেতাদের বিরাগভাজন হলেন […]
Suvendu Adhikari: ফের শুভেন্দুর কনভয়ে ট্রাকের ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের পথ দুর্ঘটনার সম্মুখীন হলেন। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায় । সূত্রের খবর অনুযায়ী, মারিশদা থানার অন্তর্গত বেলিয়াতে শুভেন্দু অধিকারীর কনভয়ের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। শুভেন্দু অধিকারীর গাড়ির পেছনে থাকা নিরাপত্তা রক্ষীদের গাড়িতে ধাক্কা লাগে একটি লরির। ঘটনায় রীতিমতো […]
Durga Puja 2022: ১ সেপ্টেম্বর ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মিছিল, অফিস- স্কুলে অর্ধদিবস ছুটির ইঙ্গিত

দুর্গাপুজোকে বিশেষ তালিকাভুক্ত করেছে ইউনেস্কো। সেই ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে মিছিল হবে ১ সেপ্টেম্বর। শুধু কলকাতায় নয় জেলায় জেলায় মিছিল হবে। ১ সেপ্টেম্বর জোড়াসাঁকো থেকে দুপুর ১টা নাগাদ শুরু হবে মিছিল। এরপর সেই মিছিল ধর্মতলা পর্যন্ত আসবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এদিন শহরের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা। ভার্চুয়াল […]
Weather Report: গভীর নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টি কলকাতায়, ৬ জেলায় বিপর্যয়ের সতর্কতা

ক্রমশই বাড়ছে নিম্নচাপের প্রভাব। শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে কলকাতায় (Kolkata Rainfall Update)। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ (Rainfall Forecast) বেড়েছে শহরে। সঙ্গী প্রবল বেগে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ইতিমধ্যেই গভীর হয়েছে। যার জেরেই আগামী ২৪ ঘণ্টায় দুর্যোগ বাড়বে মহানগরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার […]
Kolkata Police: রেড রোড সাজবে দুর্গাপুজো- কন্যাশ্রী ট্যাবলোয়, নিরাপত্তার চাদরে মুড়েছে শহর

স্বাধীনতা দিবসের আগে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করছে কলকাতা পুলিশ। শহরের কোথাও যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিয়ে রাখছে কলকাতা পুলিশ। এদিকে এই বছর রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান দেখার জন্য অনুমতি দেওয়া হয়েছে সাধারণ নাগরিকদের। করোনার সময়ে অর্থাৎ গত দুই বছর সাধারণ দর্শকদের প্রবেশের […]
Modi-Mamata: বৃহস্পতিতে দিল্লি রওনা, শুক্রে মোদীর সঙ্গে একান্ত বৈঠক মমতার

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিল্লি যাচ্ছেন। রাজধানীতে পৌঁছেই তৃণমূল সাংসদদের সঙ্গে এক সান্ধ্য চা-চক্রে তিনি মিলিত হবেন। এখনও পর্যন্ত ঠিক আছে, শুক্রবার বিকেল সাড়ে চারটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মমতা। আর সন্ধ্যা সাড়ে ছ’টার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ। মোদী দিল্লিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা দেখা করলে, […]
Minister Oath: মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটে সম্ভাব্য নতুন ৮ কারা? আজই রাজ্য মন্ত্রিসভায় রদবদল

পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরই শুরু হয় মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের জল্পনা। আর সেই জল্পনা সত্যি করে গত সোমবার মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন, মন্ত্রিসভায় রদবদল হচ্ছে। ৫-৬ জনকে মন্ত্রিসভায় আনা হচ্ছে। আর ৪-৫ জনকে সরিয়ে দলের কাজে লাগানো হবে। এই পরিস্থিতিতে আজ, বুধবার রাজ্য […]
West Bengal Cabinet Reshuffle: রদবদলে মন্ত্রী হতে পারেন কারা? বাদ পড়ছেন কে কে? রইল সম্ভাব্য নাম

সোমবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিয়েছেন, বুধবার বিকেলে তাঁর মন্ত্রিসভায় ছোট রদবদল করবেন তিনি। সেই রদবদলে বর্তমান মন্ত্রিসভা থেকে চার পাঁচ জন বাদ পড়তে পারেন। পরিবর্তে মন্ত্রিসভায় আসবেন পাঁচ থেকে ছয় জন। এখন কৌতূহলের প্রধান বিষয় হল, মন্ত্রিসভা (Cabinet Change) থেকে কারা বাদ পড়তে পারেন। আর কাদেরই বা ভাগ্যে […]