Goa Assembly Election: নির্দল সমর্থন নিয়ে গোয়ায় রাজ্যপালের কাছে পদ্ম, আসন পেল না তৃণমূল

ভোট পরবর্তী বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল। বৃহস্পতিবার গোয়া বিধানসভা ভোটের ফল ঘোষণার প্রথমার্ধে বিজেপি-কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি তার সঙ্গে মিলে গেলেও শেষমেশ এগিয়ে গেল গেরুয়া শিবিরই। ৪০ আসনের বিধানসভায় সরকার গঠনের ‘জাদু সংখ্যা’ ২১। সেই অঙ্কে না-পৌঁছলেও নির্দলদের সমর্থন তাদের সঙ্গে আছে দাবি করে গোয়ার রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাচ্ছে বিজেপি। বেলা তিনটে পর্যন্ত […]
‘শ্রাবন্তী চালাক, অকাতরে দিয়েছে-পেয়েছে’,কটূক্তি তথাগতর, পাল্টা জবাব অভিনেত্রীর

দীর্ঘদিন ধরেই বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন তথাগত রায় (Tathagata Roy)। শ্রাবন্তী-তনুশ্রীদের নজিরবিহীন কটাক্ষও করেছিলেন। জয়প্রকাশ দল ছাড়তেই ঘুরিয়ে শ্রাবন্তীকে বিঁধলেন তথাগত। টুইটে তথাগত রায়ের মন্তব্য, “শ্রাবন্তী, সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয়, রাজীব, মুকুল, জয়প্রকাশ। সকলেরই এক রুটিন। দিন তিনেক স্টেজে উঠে উচ্ছ্বাসে ভেসে যাওয়া, তারপর নিস্তরঙ্গ জীবন। এর মধ্যে শ্রাবন্তীই সবচেয়ে চালাক। যা দেবার অকাতরে […]
Mamata Banerjee: নন্দীগ্রামে আমাকে খুনের চেষ্টা করা হয়েছিল, অভিযোগ মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল বলে সরাসরি রাজ্য বিধানসভায় তাঁর ভাষণে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! বুধবার রাজ্যপালের ভাষণের উপর বলতে উঠে মমতা বলেন, ‘‘আমাকে প্রচার করতে দেওয়া হয়নি। আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত চালানো হয়েছিল!’’ বিধানসভায় রাজ্যপালের ভাষণে বাধা দেওয়ার অভিযোগে দুই বিজেপি বিধায়ককে বাজেট অধিবেশন অবধি সাসপেন্ড করা হয়েছে। এরপর মমতা […]
Prashant Kishor: অটুট IPAC-TMC জুটি! তৃণমূলের বৈঠকে মমতা -অভিষেকের পাশে পিকে

মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরের বৈঠকে একই মঞ্চে থাকলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। কিছুটা দূরত্ব রেখে পাশাপাশি বসতে থাকতে দেখা গিয়েছে। প্রশান্তের সংস্থা আই-প্যাকের সঙ্গে তৃণমূলের (TMC) সম্পর্ক নিয়ে রাজনৈতিক মহলে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। এ নিয়ে বিভ্রান্তি রয়েছে তৃণমূলের অন্দরেও। বিশেষ করে রাজ্যের ১০৮ পুরসভার প্রার্থী ঘোষণার সময় […]
Jay Prakash Majumdar : যোগ দিয়েই তৃণমূলের সহ-সভাপতি পদে জয়প্রকাশ মজুমদার

তৃণমূলে যোগ দিয়েই বড় প্রাপ্তি। দলের সহ-সভাপতি হলেন জয়প্রকাশ মজুমদার। মঙ্গলবার নজরুল মঞ্চে তৃণমূলের বৈঠকেই আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরের সদস্য হলেন তিনি। উল্লেখ্য, সোমবারই লকেট চট্টোপাধ্যায় দেখা করেছিলেন জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু ও রিতেশ তিওয়ারিও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সম্ভবত বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠকেই শেষ পেরেকটা পোঁতা হয়েছিল। সোমবার সকালে আকস্মিক নজরুল মঞ্চের সামনে […]
‘আমরা যেন দায়িত্ব, নম্রতা, আনুগত্য ভুলে না যাই’, বিপুল জয়ের পর টুইট করলেন মমতা

বিপুল জয়ের পর মা-মাটি-মানুষকে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০৮ পুরসভার ফল প্রকাশের পরেই দলের সকলকে অভিনন্দন-কুর্নিশ দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এদিন তিনি দুটি টুইট করেন। প্রথমে ‘মা-মাটি-মানুষ’কে ধন্যবাদ জানান পুরসভায় তৃণমূলকে বেছে নেওয়ার জন্য। তার পরে তিনি অভিনন্দন জানান পুরভোটে জয়ী দলীয় প্রার্থীদের। সেটা প্রত্যাশিতই ছিল। বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে লেখেন, ‘আমাদের অপ্রতিরোধ্য ভাবে […]
Municipal Elections 2022: প্রায় চার দশক পরে কাঁথি হাতছাড়া অধিকারী পরিবারের, শুভেন্দুর ওয়ার্ডেই হার বিজেপির

তর্জন-গর্জনই সার। কাঁথি পুরসভায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল অধিকারী গড়। একদা দোর্দণ্ডপ্রতাপ শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারীর কাঁথিতে লজ্জার হার বিজেপির।এবার কাঁথিতে বোর্ড গঠন করছে তৃণমূল কংগ্রেস। যার সম্ভাব্য পুরপ্রধান সুপ্রকাশ গিরি। রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির ছেলে। কী ফলাফল দাঁড়াল সেখানে? কাঁথি পুরসভায় মোট আসন ২১টি। যার মধ্যে ১৭টিই জিতেছে তৃণমূল কংগ্রেস। তিনটি জিতেছে […]
দিদি ঝড়ে দিশেহারা বিরোধীরা, ভাঙল অধিকারী-গড়, শুভেন্দুর ওয়ার্ডেই হার বিজেপির

কেবল তৃণমূল আর তৃণমূল। অন্যদের সেই অর্থে নাম নিশানা পর্যন্ত নেই। দিদি ঝরে ছত্রখান বিরোধীরা।তর্জন-গর্জনই সার। কাঁথি পুরসভায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল অধিকারী গড়। একদা দোর্দণ্ডপ্রতাপ শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারীর কাঁথিতে লজ্জার হার বিজেপির।গেরুয়া শিবির লড়াইয়ে থাকা তো দূরের কথা সম্মানজনক ফলও করতে পারল না। কাঁথির ২১টি ওয়ার্ডের মধ্যে ১৭টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল, […]
ভোটে জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি, তৃণমূল প্রার্থীকে ফেলে মার, নিশানায় সিপিএম

দ্বিতীয় তথা শেষ দফা পুরভোট শুরু হতেই অশান্তির খবর জেলায় জেলায়। রাজপুর-সোনারপুরে বিরোধী এজেন্টদের মারধরের অভিযোগ। পাশাপাশি কাঁথিতে তৃণমূলের বিরোধী তাণ্ডবের অভিযোগ তুলেছে বিজেপি। পাশাপাশি একাধিক জেলায় বিরোধী এজেন্টদের বসতে দেওয়ার অভিযোগ উঠেছে। ২০ জেলার ১০৮ পুরসভায় আজ সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ(west bengal municipal election 2022 news today)। ভোটগ্রহণ চলবে বিকেল ৫ টা পর্যন্ত। […]
Prashant Kishore & Mamata Banerjee: মমতা বা তৃণমূলের সঙ্গে দূরত্ব? এই প্রথম মুখ খুললেন প্রশান্ত কিশোর

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্কের অবনতি ঘটেছে? দলের নেতারা আইপ্যাক–কে আক্রমণ করছেন কেন? এইসব প্রশ্ন ইদানিং ঘুরপাক খাচ্ছিল রাজ্য–রাজনীতির অলিন্দে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে গোটা বিষয়টি খোলসা করেছেন তিনি। সাফ জানিয়ে দিলেন, মমতার সঙ্গে তাঁর সম্পর্কে কোনও অবনতি হয়নি। আগের মতোই আছে। এই […]