Rampurhat Clash: মুখ্যমন্ত্রীকে দেখেই কান্নার রোল, বগটুইয়ে দাঁড়িয়ে মমতা অনড় বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্বে

অনুব্রত মণ্ডলকে সঙ্গে নিয়েই বগটুই গ্রামে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামপুরহাট থেকে মুখ্যমন্ত্রীর গাড়িতেই বগটুই গ্রামে আসেন অনুব্রত মণ্ডল। ঘটনাস্থলে পৌঁছে নিহতদের স্বজনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার সময় অসুস্থ হয়ে পড়েন নিহতদের পরিবারের একজন। বুধবার গ্রামে এসেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এসেছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়ক দল। […]
এবার নদিয়ার তৃণমূল নেতার মাথায় গুলি দুষ্কৃতীদের, কলকাতায় বেসরকারি হাসপাতালে মাথায় অস্ত্রোপচার

রামপুরহাটের বগটুইয়ের নৃশংসতার রেশ কাটেনি। তারইমধ্যে নদিয়ার হাঁসখালিতে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কংগ্রেস নেতা। বুধবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন সহদেব মণ্ডল। তাঁর স্ত্রী অনিমা হাঁসখালি পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত আটটা নাগাদ মুড়াগাছা বাজারে পিছন থেকে এসে সহদেবকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃীতরা। চারদিক রক্তে ভেসে যেতে থাকে। দ্রুত তৃণমূল নেতাকে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া যায়। […]
Rampurhat Clash: মুহুর্তের মধ্যে পুড়ে ছাই নবদম্পতি, চেনাই গেল না সাজিদ-মর্জিনার ‘লাশ’

শ্বশুর বাড়ি বেড়াতে যাওয়াই হল কাল।বীরভূম (Birbhum)অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মৃত্যু হল নব দম্পতির। চলতি বছরের ১৮ জানুয়ারি বিয়ে হয় কাজি সাজিদুল রহমান ও মার্জিনা খাতুনের। নানুরের দান্যপাড়া গ্রামের বাসিন্দা সাজিদ। স্ত্রীর বাপের বাড়ি বগটুইতে যাওয়ার জন্য সোমবার বাড়ি থেকে বেরোন তিনি। সাজিদুল ও স্ত্রী মার্জিনা সোমবার সকাল ৯ টা নাগাদ নানুরের বাড়ি থেকে বেরিয়ে যান। […]
Rampurhat Clash: বগটুইযাত্রায় শক্তিগড়ে ল্যাংচার দোকানে থামল বিজেপি-র বাস! কটাক্ষ তৃণমূলের

রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলার অভিযোগ তুলে কেন্দ্রীয় হস্তক্ষেপের স্লোগান দিতে দিতে কলকাতা থেকে বাসে করে রামপুরহাটের বগটুই গ্রামের পথে রওনা দিয়েছিলেন বিজেপি বিধায়করা। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই তৃণমূলের কটাক্ষে বিদ্ধ হল পদ্মশিবির। উপলক্ষ একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, বর্ধমানের শক্তিগড়ে একটি ল্যাংচার দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে বিজেপি প্রতিনিধিদলের বাস। রামপুরহাটের বগটুইয়ে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ […]
Rampurhat clash: আর ছেলেদের মরতে দিতে পারিনা, রাতারাতি গ্রাম ছাড়ল ভাদুর পরিবার

ছোট থেকে এই গ্রামেই বড় হয়েছিলেন। পরে রাজনৈতিক নেতা হওয়ার সুবাদে এই গ্রামেই প্রতিপত্তি হয় ভাদু শেখের। সোমবার রাতে রামপুরহাটের বগটুই মোড়ে সেই তৃণমূল উপপ্রধান ভাদুই বোমার আঘাতে খুন হন। মঙ্গলবার রাতে দেখা গেল, গ্রাম ছেড়ে চলে যাচ্ছে ভাদু শেখের পরিবার। অন্য দিনের মতো সোমবার রাতেও রামপুরহাটের বগটুই মোড়ে আড্ডা দিতে গিয়েছিলেন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান […]
Rampurhat Clash: রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের, রাজ্যে আসছে কেন্দ্রীয় দলও

বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামের হিংসার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্র। মঙ্গলবার এমনটাই দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। রামপুরহাটের হিংসাকে ‘গণহত্যা’ বলে দাবি করে, কেন্দ্রীয় হস্তক্ষেপের আর্জি নিয়ে মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরে যান সুকান্ত মজুমদার। রামপুরহাটের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা […]
Rampuhat Clash: সিট গঠন করল রাজ্য, সরানো হল OC, SDPO-কে

রামপুরহাটে ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিল রাজ্য। এই তদন্তকারী দলে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহ। এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং এবং জিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ। এই ঘটনায় ইতিমধ্যে রামপুরহাটের ওসি ত্রিদীপ প্রামাণিককে ‘ক্লোজ’ করা হয়েছে।অপসারিত করা হয়েছে এসডিপিও সায়ন আহমেদকে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্তের কাজে তদারকি করছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠি। এই মুহূর্তে […]
তৃণমূল উপপ্রধান খুনের পর অগ্নিগর্ভ রামপুরহাট, আগুনে পুড়ে মৃত ১০, অধিকাংশই মহিলা

রাজনৈতিক অশান্তিতে ফের অগ্নিগর্ভ বীরভূমের (Birbhum)রামপুরহাট। রাতের অন্ধকারে গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে রামপুরহাটের (Rampurhat) বগতুই গ্রাম। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা গ্রাম। চলছে রাজনৈতিক চাপানউতোর। আতঙ্কের চাদরে ঢাকা গ্রাম। থমথমে পরিবেশ। সোমবার রামপুরহাটের বগটুই গ্রামে বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যু হয়। ভাদু […]
Abhishek Banerjee: সোমবার ইডির দফতরে হাজিরা! একদিন আগেই দিল্লিযাত্রা সস্ত্রীক অভিষেকের

কয়লাকাণ্ডে (Coal Scam) কয়েকদিন আগেই তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির সামনে হাজিরা দিতে বলা হয়েছিল সোমবার ও মঙ্গলবার। তার একদিন আগেই রবিবাসরীয় দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুর ২ টো নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে […]
AAP: পঞ্জাবের জয়কে সামনে রেখে ঝাঁপাচ্ছে আপ, আজ ‘পদার্পণ যাত্রা’

দিল্লি, পঞ্জাব জয়ের পর এবার আম আদমি পার্টি বা আপ-এর (AAP) নজরে বাংলা। রবিবার কলকাতায় পদযাত্রা করবে আপ। বিকেলে গিরিশ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে অরবিন্দ কেজরিওয়ালের দল। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘পদার্পণ যাত্রা’। বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। উত্তরপ্রদেশ, মণিপুর এবং উত্তরাখণ্ড বিজেপি দখল করেছে। গোয়াতেও বিজেপি সরকার গঠনের […]