RG Kar: স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের, মঙ্গলেই মামলা শুনবেন প্রধান বিচারপতি

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ মামলা শুনবে। সূত্রের খবর, আগামী মঙ্গলবার তিন বিচারপতির বেঞ্চের মামলা শোনার সম্ভাবনা। আরজি করের ঘটনায় প্রাথমিক ভাবে  কলকাতা পুলিশ তদন্ত করলেও,  কলকাতা হাইকোর্ট তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সিবিআই-কে ডেকেছিল। […]

Aamir Khan: সুপ্রিম কোর্টে আমির ও কিরণ! প্রধান বিচারপতির সঙ্গে দেখলেন ‘লাপতা লেডিজ’

Screenshot 2024 08 09 095624

চলতি বছর মুক্তি পাওয়া একাধিক হিন্দি ছবির মধ্যে একটি ছবি নিয়েই সর্বত্র চর্চা হয়েছে। তা হল ‘লাপাতা লেডিজ’।  আমির খান প্রযোজিত এবং কিরণ রাও পরিচালিত এই ছবি দর্শকদের মন জয় করে নিয়েছে। বক্স অফিসের নিরিখে কোনও ‘ক্লাব’ না ছুঁতে পারলেও, সিনেমাপ্রেমীরা ফুল মার্কস দিয়েছেন এই ছবিকে। শুক্রবার সেই সিনেমা দেখানো হল সুপ্রিম কোর্টে! বসে দেখলেন […]

Manish Sisodia: স্বৈরাচারের মুখে থাপ্পড়! ১৭ মাস পর জামিন পেয়ে বললেন মণীশ সিসোদিয়া

Manish Sisodia

দিল্লির বাতিল করা আবগারি দুর্নীতি মামলায় গত বছরের ২৬ ফেব্রুয়ারি দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। শুক্রবার সকালে তাঁর জামিন মঞ্জুর করে দেশের শীর্ষ আদালত। এদিন জামিন দিয়ে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, দিনের পর দিন সিসোদিয়াকে জেলে আটকে রাখাটা তাঁর নৈতিক অধিকারের বিরোধী। তবে জামিন দিলেও আপ নেতাকে শর্ত দেওয়া হয়েছে, […]

Burqa Ban: হিজাব, বোরখায় নিষেধাজ্ঞা মুম্বইয়ের কলেজে! এল সুপ্রিম-স্থগিতাদেশ

hijab 2 1

হিজাব, বোরখা, টুপি ও নাকাব জাতীয় ধর্মীয় পরিচয়বাহী পোশাক পরে কলেজ চত্বরে প্রবেশ করা যাবে না। মুম্বইয়ের (Mumbai) দুটি কলেজে এমনই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্তে আংশিক ভাবে সেই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়ে দিল, ছাত্রীদের পূর্ণ স্বাধীনতা রয়েছে ইচ্ছেমতো পোশাক পরে আসার। কলেজ এখানে জোর করতে পারে না। […]

Anubrata Mondal: গরুপাচার মামলায় জামিন অনুব্রত মণ্ডলের, তিহাড় থেকে মুক্তি হবে?

anubrata scaled

গরু পাচার মামলায় বড় রায় দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের রায়ে জামিন পেলেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। তবে এখনই তিহাড় জেল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি। শুধুমাত্র সিবিআইয়ের করা মামলায় জামিন পেয়েছেন অনুব্রত। ইডির মামলায় এখনও জেলবন্দি থাকতে হচ্ছে তাঁকে। ২০২২ সালের অগস্ট মাসের মাঝামাঝি সময় বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই গ্রেফতার […]

Kanwar Yatra: যোগী সরকারের সাফাই নাকচ, নেমপ্লেট বিতর্কে স্থগিতাদেশ বহাল সুপ্রিম কোর্টের

kanwaryatranameplate 1

কাঁওয়ার যাত্রা মামলায় অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ আরও বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এ-ও জানায়, কেউ যদি সদিচ্ছায় দোকানের বাইরে নাম-পরিচয় লিখতে চান, তাতে আপত্তি নেই। কিন্তু কাউকে জোরপূর্বক সরকারের নির্দেশ মানতে বাধ্য করা যাবে না। চলতি মাসে শুরু হতে চলেছে কানোয়ার যাত্রা (Kanwar Yatra)। তার আগে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার নির্দেশ দিয়েছে, কানোয়ার যাত্রার […]

Kawar Yatra Row: যোগীর ‘নেমপ্লেট’ নির্দেশিকায় স্থগিতাদেশ, মহুয়া মৈত্রর আর্জি মানল সুপ্রিম কোর্ট

kanwaryatranameplate 1

কানোয়ার যাত্রায় পথের ধারে থাকা খাবারের দোকানগুলিতে দোকানদারের নাম-পরিচয় লিখে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি শাসিত দুই রাজ্য উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের এই নির্দেশের বিরুদ্ধে রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া মৈত্র। সোমবার উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের এই বিতর্কিত সিদ্ধান্তে এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির […]

Muslim woman: বিবাহবিচ্ছিন্না মুসলিম মহিলারাও খোরপোশ পাওয়ার যোগ্য, জানাল সুপ্রিম কোর্ট

muslim women

বাহবিচ্ছেদ হলে হিন্দু মহিলাদের মতোই মুসলিম মহিলারাও স্বামীর কাছে খোরপোশ দাবি করতে পারবেন। এমনটাই জানাল সুপ্রিম কোর্ট (Suprme Court)। বুধবার বিচারপতি বি ভি নাগারত্ন ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহর বেঞ্চ এই রায় দিয়েছে। সম্প্রতি তেলঙ্গানা হাইকোর্ট আবেদনকারী মহম্মদ আবদুস সামাদকে তাঁর প্রাক্তন স্ত্রীকে মাসে ১০ হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়।তিনি বিবাহবিচ্ছিন্না স্ত্রীর আনা ভারতীয় […]

CBI সিবিআই অপব্যবহার করছে কেন্দ্র, রাজ্যের অভিযোগ কার্যত মেনে নিল সুপ্রিম কোর্ট

সিবিআইয়ের ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্র। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। বুধবার রাজ্য সরকারের এই অভিযোগকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ, কেন্দ্র যে সিবিআইয়ের অপব্যবহার করছে, তা নিয়ে পশ্চিমবঙ্গের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালিতে জমি দখল ও যৌন হেনস্তা নিয়ে সম্প্রতি আদালত […]

Lok Sabha Election 2024: তৃণমূলের বিরুদ্ধে বিজ্ঞাপন অপমানজনক, ‘সুপ্রিম’ তোপের মুখে বিজেপি

tmc bjp

সংবাদপত্র এবং টিভি মাধ্যমে বিজেপির দেওয়া বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। আদালত বিজেপির বিরুদ্ধেই রায় দিয়েছিল। সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চ কোনওটিতেই সুবিধা পায়নি গেরুয়া শিবির। এরপরই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। দেশের শীর্ষ আদালতেও ধাক্কা খেল বিজেপি। সুপ্রিম কোর্ট এই মামলায় জানিয়েছে, কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে তারা কোনও ভাবেই […]