Kejriwal: মুক্তি পাচ্ছেন কেজরিওয়াল, সিবিআইয়ের মামলাতেও জামিন সুপ্রিম কোর্টের

আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ ছমাস জেলবন্দি থাকার পরে অবশেষে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।। দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় আগেই তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন। এ বার সিবিআইয়ের মামলাতেও জামিন মিলল। আবগারি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন কেজরি। জামিন চেয়ে প্রথমে […]
R G Kar: ‘কাজে ফিরুন, প্রয়োজনে আলোচনায় বসব’, সুপ্রিম নির্দেশের পর ফের জুনিয়র ডাক্তারদের বার্তা মমতার

আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানান, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগ দিতে হবে। রাজ্য সরকার যাতে কোনও পদক্ষেপ না করে সেই নির্দেশও দেন তিনি। এই নির্দেশকে স্বাগত জানিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন নবান্ন থেকে আন্দোলনরত চিকিৎসকদের প্রতি […]
RG Kar: মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতেই হবে ডাক্তারদের, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদে প্রায় একমাস ধরে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। বিচার না মেলা পর্যন্ত আন্দোলন চলবে বলে গত রবিবার রাতে সাফ জানিয়ছিলেন তাঁরা। তবে এবার তাঁদের প্রতি কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। সোমবার আর জি কর মামলার শুনানির সময়ে শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি […]
Supreme courtমুখ্যমন্ত্রী মানে কি ‘রাজা’ নাকি! তিনি কি যা খুশি তাই করতে পারেন : সুপ্রিম কোর্টের

এক পদচ্যুত আইএফএস অফিসারকে নিজের ইচ্ছা মতো পদে বসানোর জন্য উঠেপড়ে লেগেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। ঘটনাটি সুপ্রিম কোর্টের গোচরে আসায় সরকারকে ভর্ৎসনা করলেন বিচারপতিরা। সুপ্রিম কোর্ট প্রশ্ন করল, ‘‘মুখ্যমন্ত্রী মানে কি যা খুশি তা-ই করতে পারেন! একটি গণতান্ত্রিক সরকারের প্রধানের কাছ থেকে পুরনো দিনের রাজার মতো আচরণ বাঞ্ছিত নয়। আমরা কোনও সামন্ততান্ত্রিক জমানায় […]
RG Kar: সুপ্রিম কোর্টে ভরসা রেখে কাজে ফিরুন, আন্দোলনকারী ডাক্তারদের বার্তা আইএমএ -র

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত চিকিৎসকদের এ বার কাজে ফিরতে অনুরোধ করল আইএমএ। আন্দোলনকারীদের উদ্দেশে লেখা একটি চিঠিতে ভারতীয় চিকিৎসক সংগঠনের সভাপতি লিখেছেন, ‘‘আরজি করের ঘটনা গোটা দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। দেশ ওই নিহত চিকিৎসককে কন্যাসম মর্যাদা দিয়েছে। ওই ঘটনা চিকিৎসক সম্প্রদায়কে আলোড়িত করার মতোই। সুপ্রিম কোর্টও স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি শুনছে। তবে এ বার আন্দোলকারী চিকিৎসকেরা […]
RG Kar: বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ, আগামীকাল সুপ্রিমকোর্টে শুনানির সম্ভাবনা অনিশ্চিত

আরজি করে ডাক্তারি ছাত্রী ধর্ষণ-খুনের মামলার শুনানি আগামীকাল বৃহস্পতিবার হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। তবে আদালত সূত্রের খবর, আগামীকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে ওই মামলার শুনানি নাও হতে পারে। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান বিচারপতি ৫ সেপ্টেম্বর আদালতে বসবেন না। ফলে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের সঙ্গে তাঁর বেঞ্চ বৃহস্পতিবার […]
RG Kar: নির্যাতিতার শরীরে ১৫১ গ্রাম বীর্য! প্রশ্ন করে ‘সুপ্রিম’ তোপে সিবিআই আইনজীবী

যুক্তি বা তথ্য ছাড়া সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত যে কোনও কিছুর উপর ভিত্তি করে কোনও মন্তব্য করার বিষয়ে সতর্ক করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ ও হত্যার মামলার শুনানি ছিল। সেখানেই তরুণীর শরীরে পাওয়া ‘১৫১ গ্রাম বীর্য’ প্রসঙ্গে এই মন্তব্য করেন বিচারপতি। বৃহস্পতিবার […]
RG Kar: ন্যায় ও চিকিৎসা থমকে থাকতে পারে না, আন্দোলনরত চিকিৎসকদের অবিলম্বে কাজে ফেরার সুপ্রিম নির্দেশ

আর জি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে শামিল চিকিৎসকরা। টানা প্রায় তেরোদিন ধরে চলছে কর্মবিরতি। এই পরিস্থিতিতে আর জি কর মামলার শুনানিতে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্টের। তবে শীর্ষ আদালতের তরফে সাফ জানানো হয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। সুপ্রিম কোর্টে এ দিন আরজি কর মামলার শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। ডি […]
RG Kar : ‘৩০ বছরের কেরিয়ারে দেখিনি’, তদন্ত প্রক্রিয়া নিয়ে পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আর জি কাণ্ড নিয়ে বৃহস্পতিবার ফের রাজ্য ও কলকাতা পুলিশকে তুলোধনা করল সুপ্রিম কোর্ট। কলকাতা পুলিশের যে অফিসার ধর্ষণ-খুনের কেস রুজু করেছেন তাঁকে পরবর্তী শুনানির দিন আদালতে হাজির হয়ে সময়সারণী জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। গত সোমবারের শুনানিতে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআইয়ের কাছে তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্টেটাস রিপোর্ট চেয়েছিল […]
RG Kar: প্রাথমিক রিপোর্ট দিতে সিবিআইকে আর ৪৮ ঘণ্টা সময়, চিকিৎসকদের সুরক্ষায় জাতীয় টাস্ক ফোর্স তৈরির সুপ্রিম নির্দেশ

আরজিকর-কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য-দেশ। রাজ্য পুলিশ থেকে, তদন্তের ভার গিয়েছিল সিবিআই-এর হাতে। হাইকোর্টে এই মামলা চলার মাঝেই, দেশের শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলায় হস্তক্ষেপ করে। মঙ্গলবার ছিল শীর্ষ আদালতে এই মামলার শুনানি। এদিন সকাল সাড়ে দশটার কিছু পরেই শুরু হয় শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ঘটনার […]