Sedition Law: রাষ্ট্রদ্রোহ আইনের পুনর্বিবেচনা হবে, সুপ্রিম কোর্টে হলফনামা মোদী সরকারের

Sedition 0

দিনকয়েকের ব্যবধানে ১৮০ ডিগ্রি ঘুরে গেল কেন্দ্রীয় সরকার। গত সপ্তাহেই সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছিল, নতুন করে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারার (রাষ্ট্রদ্রোহ আইন) পুনর্বিবেচনার প্রয়োজন নেই। যদিও সোমবার শীর্ষ আদালতে নরেন্দ্র মোদী সরকার জানাল, স্বাধীনতার ৭৫ তম বর্ষে রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহ আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম […]

Jahangirpuri Demolition: জাহাঙ্গিরপুরীতে উচ্ছেদ আপাতত স্থগিত, পুরনিগমের অভিযানে ক্ষোভ প্রকাশ শীর্ষ আদালতের

Jahangirpuri demolition

পরবর্তী নির্দেশের আগে দিল্লির জাহাঙ্গিরপুরীতে উচ্ছেদ বন্ধ রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি গতকাল নির্দেশের পরও উচ্ছেদ অভিযান চলার বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখছে না শীর্ষ আদালত। শীর্ষ আদালতের তরফে এদিন বলা হয়, ‘সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেয়রকে জানানোর পরও যে সমস্ত ধ্বংসযজ্ঞ হয়েছিল আমরা তা গুরুত্ব সহকারে দেখব।’ গতকাল দিল্লি পুরনিগমের উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে […]

Lakhimpur Kheri: মন্ত্রীপুত্রের জামিন বাতিল সুপ্রিম কোর্টে, নির্দেশ আত্মসমর্পণের

lakhimpur kheri 2 696x392 1

লখিমপুর কাণ্ডে মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রর (Ashish Mishra) জামিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে মাস দু’য়েক বাইরে থাকার পর ফের জেলে যেতে হবে উত্তরপ্রদেশের প্রভাবশালী এই বিজেপি (BJP) নেতাকে। এক সপ্তাহের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইলাহাবাদ হাই কোর্ট অভিযুক্ত আশিসের জামিনের নির্দেশ দিয়েছিল। সোমবার সুপ্রিম […]

Lakhimpur Kheri Case: জামিন বাতিলের পরামর্শ দিয়েছিল সিট’, লখিমপুর কাণ্ডে সুপ্রিম কোর্টে জমা পড়ল রিপোর্ট

lakhimpur kheri 2 696x392 1

লখিমপুর খেরি-কাণ্ডে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে সুপ্রিম কোর্ট। সেই দল রাজ্যকে দু’বার সুপারিশ করে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র অভিযুক্ত আশিস মিশ্রের জামিন খারিজ করতে। কিন্তু রাজ্য তা মানেনি। ফলে আশিস এখন জামিন পেয়ে বাইরে রয়েছেন। মন্ত্রী-পুত্রের জামিন নিয়ে সোমবার কৌশলে রাজ্যের ঘাড়েই দায় ঠেলল সুপ্রম কোর্ট নিয়োজিত বিশেষ তদন্তকারী দল। […]

‘সংবিধানে আস্থা অটুট’, শীঘ্রই সুপ্রিম কোর্টে যাবে মুসলিম পড়ুয়ারা, রায়ে খুশি কেন্দ্রীয় মন্ত্রী

hijab 1

মঙ্গলবার  হিজাব মামলায় রায় দেয় কর্ণাটক হাইকোর্টে । পড়ুয়াদের আবেদন খারিজ হয়। তবে এতে দমছেন না আবেদনকারীরা। আবেদনকারীদের তরফে তাদের আইনজীবী আনাস তনভির মামলার রাযদানের পরই টুইট করে জানান তারা শীঘ্রই শীর্ষ আদালতে যাবেন । পাশাপাশি প্রাথমিক ভাবে হিজাব মামলায় ‘ধাক্কা’ খেলেও বিচার ব্যবস্থা এবং সংবিধানের প্রতি তাঁর মক্কেলদের আস্থা অটুট রয়েছে বলে জানান তনভির। […]

বিপাকে বনশালি! মুক্তির দু’দিন আগে ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-র নাম বদলের সুপ্রিম পরামর্শ

সঞ্জয় লীলা বনশালির আগেও তাঁর দু’টি ছবির নাম বদল করেছেন আদালতের নির্দেশে, ‘রামলীলা’, ‘পদ্মাবত’। এ বারে একই সমস্যায় জড়াল ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। ছবি ঘিরে বিতর্কে এ বার মধ্যস্থতা করল দেশের শীর্ষ আদালত। আগামী শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি আলিয়া ভাট অভিনীত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা। তার দু’দিন আগে বুধবার শীর্ষ আদালতের পরামর্শ, নির্মাতা এবং গঙ্গুবাইয়ের পরিবারের দ্বন্দ্ব […]

Hijab Row: ‘এটাকে ন্যাশনাল ইস্যু বানাবেন না’, হিজাব মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

hijab row karnatak pti

হিজাব মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত বলেছে, ‘আমরাও জানি যে রাজ্য (কর্নাটকে) কী হচ্ছে, আমরা উপযুক্ত সময় বিষয়টি শুনব।’ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ‘ধর্মীয় পোশাক’ নয়, হিজাব-মামলায় এমনই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে কলেজ খুলে দিতে বলেছিল কর্নাটক হাই কোর্ট। এ বার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম […]

সুপ্রিম নির্দেশে চলতি বছরেই চালু হচ্ছে NEET-PG কাউন্সেলিং, কাটল জটিলতা

NEET

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-র স্নাতকোত্তর স্তরে কাউন্সেলিং নিয়ে জট কাটল। এমবিবিএস, বিডিএস, এমডি, এমএস এবং এমডিএস-এর জন্য আর্থিক ভাবে দুর্বল এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের জন্য যথাক্রমে ১০ এবং ২৭ শতাংশ সংরক্ষণের শর্তে ভর্তির অনুমতি দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চ এই রায় দিয়েছে। ২০২০ সালের ডিসেম্বর মাসে […]

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা, শুনানি আগামীকাল

modi

খারাপ আবহাওয়ার কারণেই আকাশপথে হুসেনিওয়ালাতে যেতে পারছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), তাই সড়কপথেই গন্তব্যে পৌঁছনোর সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু মাঝপথেই বিক্ষোভের জেরে উড়ালপুলের উপর ২০ মিনিট আটকে থাকা এবং বাধ্য হয়ে ভাটিন্ডায় ফিরে আসাকে কেন্দ্র করে তুমুল শেরগোল শুরু হয়েছে দেশজুড়ে। প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা (Security Breach) নিয়েও। এবার সেই বিতর্ক পৌঁছল সুপ্রিম […]