India Football: ভারতীয় ফুটবলকে নির্বাসিত করল ফিফা, সঙ্কটে সুনীলদের ভবিষ্যৎ

আশঙ্কা ছিল। শেষপর্যন্ত সেটাই হয়েছে। ‘তৃতীয় পক্ষের’ হস্তক্ষেপের জন্য বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার শাস্তির খাঁড়া নেমে এসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) উপরে। তার ফলে আপাতত আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতায় নামতে পারবে না ভারতীয় দল বা ভারতের কোনও দল। ফিফার তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, AIFF-এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই নির্বাসিত করা হচ্ছে এআইএফএফকে। কয়েক […]
Zubair: সমস্ত মামলায় জামিন, আজই জুবেরকে জেল থেকে ছাড়ার সুপ্রিম নির্দেশ

এ বার পুরোপুরি স্বস্তি পেলেন সাংবাদিক মহম্মদ জুবের। বুধবার তাঁকে সমস্ত মামলায় অন্তর্বর্তিকালীন জামিন দিল দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ, বুধবার সন্ধ্যার ৬টার মধ্যে জুবেরকে মুক্তি দিতে হবে। ২০১৮ সালে করা একটি টুইটের ভিত্তিতে হিন্দু ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার করা হয় অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেরকে। আজ বৃহস্পতিবার উত্তর প্রদেশে […]
Prophet remark: উদয়পুর সহ গোটা দেশে অশান্তির জন্য দায়ী নূপুর শর্মা, ক্ষমা চাওয়ার সুপ্রিম নির্দেশ

বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মাকে কড়া ভাষায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। গোটা দেশের কাছে উনি ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য শীর্ষ আদালতের। একটি টেলিভিশন বিতর্কে মহম্মদ নিয়ে কুরুচিকর কথা বলেছিলেন বিজেপির সর্বভারতীয় এই মুখপাত্র। এদিন সেই প্রসঙ্গ টেনে বিচারপতি সূর্য কান্ত বলেছেন, “আমরা ওই শোটি দেখেছি। তিনি যে ভাবে বিষয়টি উপস্থাপন করেছিলেন একজন আইনজীবী হিসেবে […]
Bulldozer: বাড়ি গুঁড়িয়ে প্রতিশোধ নেওয়া যায় না, যোগীকে বুলডোজার-নোটিস সুপ্রিম কোর্টের

বুলডোজার চালিয়ে বাড়ি ভেঙে দেওয়ার বিষয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তিনদিনের মধ্যে শীর্ষ আদালতের কাছে জবাবদিহি করতে হবে যোগী সরকারকে (Uttar Pradesh)। জামিয়াত উলেমা-ই-হিন্দের তরফে সুপ্রিম কোর্টের কাছে আপিল করা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই বৃহস্পতিবার শুনানি হয় সুপ্রিম কোর্টে। আদালতের তরফে আরও বলা হয়েছে, সঠিক প্রক্রিয়া না মেনে বাড়ি ভাঙা […]
দেহ ব্যবসাকে ‘পেশা’ হিসাবে স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট, পুলিশি হেনস্থা বন্ধে বড় নির্দেশ

স্বেচ্ছায় কেউ দেহ ব্যবসায় যুক্ত হলে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ৷ কোনও ভাবে আইনি হস্তক্ষেপও করা যাবে না৷ এ দিন এমনই তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত এই সংক্রান্ত একটি মামলায় রায় দিতে গিয়ে বলেছে, দেহ ব্যবসাও একটি পেশা এবং যৌনকর্মীদেরও সম্মান এবং সমান নিরাপত্তা প্রাপ্য৷ বিচারপতি এল নাগেশ্বর রাও (L […]
Navjot Singh Sidhu: ৩৪ বছর পুরনো অপরাধের শাস্তি, ১ বছরের জন্য জেল সিধুর

পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজ্যোত সিং সিধুকে এক বছরের কারাদণ্ড দেওয়া হল বৃহস্পতিবার। ১৯৮৮ সালের ‘রোড রেজ’ মামলায় নভজ্যোত সিং সিধুকে এক বছরের কারাদণ্ড দেয় সুপ্রিম কোর্ট। রোড রেজ মামলায় নভজ্যোত সিং সিধুর সাজা বাড়ানোর আবেদনের ভিত্তিতে চলা মামলায় এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছিল। […]
Gyanvapi Masjid: আদালতের নির্দেশে সিআরপিএফ দখল নিল বারাণসীর জ্ঞানবাপী মজসিদ চত্বরের

আদালতের নির্দেশের পরেই বারাণসীর জ্ঞানবাপী মসজিদ চত্বরে মোতায়েন করা হল সিআরপিএফ। ভূগর্ভস্থ ঘর (তহ্খানা), ওজুখানা এবং আশপাশের এলাকা সিল করে দিল উত্তরপ্রদেশ প্রশাসন। শনিবার থেকে মসজিদের অন্দরের দু’টি গম্বুজ, ভূগর্ভস্থ অংশ, পুকুর-সহ সব জায়গার পুঙ্খানুপুঙ্খ ভাবে সমীক্ষা এবং ভিডিয়োগ্রাফি করে সোমবার বারাণসীর আদালতে রিপোর্ট পেশ করা হয় সমীক্ষক দলের তরফে। তার পরেই কয়েকটি এলাকা সিল […]
Marital Rape: বৈবাহিক ধর্ষণ কি অপরাধ? হাইকোর্টে মিলল না স্পষ্ট উত্তর, সিদ্ধান্ত সেই সুপ্রিম কোর্টে?

বৈবাহিক ধর্ষণ প্রসঙ্গে এবার কিছুটা বিভাজিত রায় দিল দিল্লি হাইকোর্ট। মূলত Marital rape অপরাধমূলক কাজ কি না সেই প্রসঙ্গে হাইকোর্টে আবেদন জমা পড়েছিল। এদিকে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কার্যত দ্বিধাবিভক্ত রায় ঘোষণা করল। ৩৭৫ ধারার ২ অনুচ্ছেদের প্রসঙ্গও আসে শুনানিতে। যেখানে বলা হচ্ছে, বৈবাহিক ধর্ষণ অপরাধ নয় যদি না স্ত্রী ১৮ বছরের কম হয়। গত […]
Sedition Law: কেন্দ্র পুনর্বিবেচনা না করা পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত, ঐতিহাসিক ‘সুপ্রিম’ নির্দেশ কোর্টের

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল কেন্দ্র। আপাতত স্থগিত হয়ে গেল রাষ্ট্রদ্রোহ আইনের প্রয়োগ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, কেন্দ্রীয় সরকার যতদিন না ব্রিটিশ আমলে তৈরি আইনের পুনর্বিবেচনা করছে, তত দিন পর্যন্ত এই আইন প্রয়োগ স্থগিত থাকবে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই আইনে আর কোনও গ্রেফতার হবে না। ইতিমধ্যেই এই আইন প্রয়োগ করে যে […]
Minority Status: হিন্দুদের ‘সংখ্যালঘু’ মর্যাদা দিতে সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইল কেন্দ্র

কয়েকটি রাজ্যে হিন্দুদের ‘সংখ্যালঘু’ মর্যাদা দেওয়ার কথা পুনর্বিবেচনা করবে কেন্দ্র। যে রাজ্যগুলিতে হিন্দু সম্প্রদায়ের মানুষ তুলনামূলক কম, সেই রাজ্যগুলির সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে। সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল মোদী সরকার। ভারতের যে রাজ্যগুলিতে হিন্দু সম্প্রদায়ের মানুষ তুলনামূলক কম, সেই রাজ্যগুলির সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে। সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে […]