Sheikh Hasina: হাসিনার সঙ্গে সাক্ষাৎ ডোভালের, আপাতত নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত

গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ হাসিনা। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। পরিস্থিতি বুঝে ডোভাল রিপোর্ট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। C-130 এয়ারক্র্যাফ্টে ঢাকা থেকে ভারতের গাজ়িয়াবাদে এসে পৌঁছন শেখ হাসিনা। সেখানে হিন্ডন এয়ারবেসে তাঁর সঙ্গে কথা হয় অজিত ডোভালের। সঙ্গে […]
Bangladesh: বিছানাও দখল! গণভবনে অবাধ লুটপাট, উন্মত্ত জনতা নিয়ে গেল হাসিনার হাঁস, শাড়ি…

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’ দখলে করে নিল আন্দোলনকারী ছাত্র-জনতা। আজ, সোমবার সকাল থেকেই সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘লং মার্চ টু ঢাকা’ সফল করতে রাস্তায় নামেন কয়েক লক্ষ আন্দোলনকারী ও সমর্থক। গণপ্রবাহের মুখে দুপুর দু’টো নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই আন্দোলনকারীরা মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করেন। ভিতরে চলতে থাকে […]
Bangladesh: ‘রাজাকার’ মন্তব্যেই আগুনে ঘি! কেন দেশ ছেড়ে পালাতে হল শেখ হাসিনাকে?

১৯৭৫ সালে ১৫ অগস্ট নিহত হন বাংলাদেশের স্থপতি তথা হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান। সেই কারণে অগস্ট মাসকে শোকের মাস হিসেবে পালন করে বাংলাদেশ। ১৯৭৫-এর ১৫ অগাস্ট সেনা অভ্যুত্থানে বাবা মায়ের সঙ্গে নিহত হয়েছিলেন তাঁদের বড় ছেলে তথা হাসিনার ভাই শেখ কামাল। সোমবার সেই কামালের ৭৫ তম জন্মদিন। আর ওই দিনেই বাংলাদেশ ছেড়ে পালাতে হল […]
Sheikh Hasina: ‘মা আর রাজনীতিতে ফিরবেন না ’, দাবি হাসিনা-পুত্র জয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার দিয়েছেন শেখ হাসিনার। তিনি ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন। গাজিয়াবাদে অবতরণ করেছে তাঁর বিমান। এরপর শেখ হাসিনার গন্তব্য কী হতে চলেছে? তাঁর রাজনৈতিক ভবিষ্যৎই বা কী? এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল। এবার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিলেন, তাঁর মা আর রাজনীতিতে ফিরবেন না। হাসিনা প্রধানমন্ত্রী […]
Bangladesh Unrest: কেউ উত্তেজনায় পা দেবেন না, বাংলাদেশ পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মমতা

সরকার বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলার মানুষকে শান্ত থাকার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘বাংলাদেশে যে ঘটনা, সেই ঘটনায় আমরা সবাই উদ্বিগ্ন। কিন্তু সেটা নিয়ে এমন কিছু লিখবেন না বা বলবেন না যাতে বাংলা বা ভারতের শান্তি নষ্ট হয়’। মুখ্যমন্ত্রীর সাফ কথা, “ভারত একটা দেশ। বাংলাদেশ একটা দেশ। পড়শি রাজ্য, দেশে যাই হোক তা পাশের রাজ্য […]
Bangladesh Protest: দিল্লি হয়ে লন্ডন রওনা হাসিনার? দেখা করলেন দোভাল

ভারতে পৌঁছে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন রেহানা। হাসিনা সোমবার দুপুরের পর বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে বিজেপি শাসিত ত্রিপুরার আগরতলায় এসে নামেন। বাংলাদেশের নিকটবর্তী শহর হল আগরতলা। সূত্রের দাবি, হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তাঁকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি। ভারতের তরফে জানানো […]
Bangladesh: বাংলাদেশে আবারও ক্ষমতার অলিন্দে সেনা! জেনারেল জামানের ‘পরবর্তী পদক্ষেপ’ নিয়ে জল্পনা

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়ছে সেনা। সোমবার দুপুরে ঘোষণা করলেন সে দেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরই পড়শি দেশে কার্যত সেনাশাসন ফিরল। ২০০৭ সালের ১১ জানুয়ারি অশান্ত পরিস্থিতিতে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদের প্রত্যক্ষ তৎপরতার গঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। নেতৃত্বে ছিলেন, অর্থনীতিবিদ তথা বাংলাদেশ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ফখরুদ্দিন আহমেদ। এ বার জনরোষের […]
Bangladesh: হাসিনা বাংলাদেশ ছাড়তেই ‘নিকৃষ্ট, নিষ্ঠুরতম স্বৈরশাসক’ কটাক্ষ ফারুকীর

সন্ত্রাস থামান, পিস্তলে কেন জনমতের প্রকাশ?’, রক্তাক্ত বাংলাদেশকে কাতর আর্জি জানিয়ে রবিবারই পোস্ট করেছিলেন মোস্তাফা সরওয়ার ফারুকী। দেশের গণআন্দোলন যে আকার নিয়েছিল, শয়ে শয়ে প্রাণ গিয়েছে যে আন্দোলনে, সেসব কথা ভেবে রবিবার সারারাত দু চোখের পাতা এক করতে পারেননি জনপ্রিয় পরিচালক। সোমবার দুপুরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়তেই মুজিবরকন্যাকে কড়া ভাষায় আক্রমণ […]
Bangladesh: ভারতে পৌঁছলেন শেখ হাসিনা, অন্তবর্তী সরকার গঠন হবে: সেনাপ্রধান

ভারতে পৌঁছলেন শেখ হাসিনা। সংবাদমাধ্যমের একটি সূত্র বলছে, আগরতলায় অবতরণ করেছে তাঁর কপ্টার। যদিও এই নিয়ে জল্পনা রয়েছে। তাঁর ছেলে জয় থাকেন আমেরিকা। মেয়ে থাকেন দিল্লিতে। মনে করা হচ্ছে, দিল্লিতেই যাবেন তিনি। অন্যদিকে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা […]
Bangladesh: দখল গণভবন, দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা

দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আর বোন শেখ রেহানা। বদ সংস্থা এএফপি কে উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে আড়াইটার সময় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানা ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গত কয়েক দিন ধরে বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন চলছে। আন্দোলনকারীদের একটাই দাবি ছিল— হাসিনা […]