Sheikh Hasina হাসিনাকে দুর্নীতিগ্রস্থ ও একনায়ক বলল সিপিএম

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন আশ্রয় দিয়েছে ভারত, তখন উলটো সুর সিপিএমের। হাসিনা সরকারের পতনকে কার্যত একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা এবং তার ফলেই গণ অভুত্থান বলে অভিহিত করলেন কমরেডকুলের শীর্ষ নেতৃত্ব। পার্টি মনে করে, হাসিনার পরিণতিকে দুর্নীতিগ্রস্থ, কর্তৃত্ববাদী সরকারের পতন বলে অভিহিত করেছে। গণঅভ্যুত্থান ঠেকাতে হাসিনা সরকারের দমনমূলক পদক্ষেপের বলি হয়েছেন প্রায় তিনশো মানুষ। এই […]
Sheikh Hasina: ৪৫ মিনিটের নোটিসে দেশ ছাড়া, মাত্র দু’টি স্যুটকেস কি এনেছেন মুজিব কন্যা

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর বলা হতো, শেখ হাসিনা গণতন্ত্রের প্রতীক। কিন্তু, ২০২৪ সালের টানা কয়েক সপ্তাহের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে তার পতন হয়। ৪৫ মিনিটের নোটিশে দেশ ছেড়ে পালাতে হয় স্বৈরশাসকের তকমা নিয়ে। অথচ, এর আগে দেশে তার সিদ্ধান্তই ছিল এক প্রকার শেষ কথা। পালানোর আগে শেখ হাসিনার হাতে অল্প এত সময় […]
Bangladesh: বৃহস্পতিবার রাত ৮টায় ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ, জানালেন সেনাপ্রধান

বৃহস্পতিবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হবে, সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন মুহাম্মদ ইউনুস। তাঁকেই প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিতে পারেন ইউনুস। সাংবাদিক বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান বলেন, ‘‘ইউনূস বৃহস্পতিবার দুপুরে আসবেন। আমরা সকলে তাঁকে সরকার গড়তে […]
Sheikh Hasina অন্যত্র যাওয়ার পরিকল্পনা নেই হাসিনার, আপাতত ‘আশ্রয়স্থল’ ভারতই : পুত্র জয়

আপাতত নয়াদিল্লিতেই থাকছেন বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডয়চে ভেলেকে দেওয়া একটি সাক্ষাৎকারে হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয় বলেন, ‘‘ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই তাঁর।’’ বস্তুত, মঙ্গলবার নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেওয়া বার্তায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন, রাজনৈতিক আশ্রয়ের নির্দিষ্ট সুরাহা না-হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন মুজিব-কন্যা। এক সর্বভারতীয় […]
Bangladesh Crisis: বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর, ডোভালের সঙ্গে বৈঠকে শাহ, নজরে সীমান্তের নিরাপত্তা

বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পা রাখার পর প্রথম তাঁর সঙ্গে দেখা করেছিলেন সুপার স্পাই অজিত ডোভাল। অন্যদিকে, বিদেশমন্ত্রী এস জয়শংকর প্রতি মুহূর্তে নজর রাখছেন প্রতিবেশী দেশের পরিস্থিতির উপর। মঙ্গলবার এই দুজনকে নিয়েই জরুরি বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনজনের আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। […]
Bangladesh Protest: তাঁর কারণেই বাংলাদেশে গণঅভুত্থান, কে এই ছাত্রনেতা নাহিদ ইসলাম?

বাংলাদেশে শেখ হাসিনার সরকার কে উৎখাত করেন? এই প্রশ্ন সবার মুখে মুখে। এর জন্য কেউ পাকিস্তান ও আমেরিকাকে দায়ী করছেন, কেউ বলছেন অন্য কথা, কিন্তু এর পেছনে সবচেয়ে বড় হাত নাহিদ ইসলামের, যাঁর সম্পর্কে খুব কম মানুষই জানেন। আসুন জেনে নিই কে নাহিদ ইসলাম? বাংলাদেশের ছাত্রনেতা তথা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। কোটা […]
Sheikh Hasina: হাসিনার ভিসা প্রত্যাহার মার্কিন যুক্তরাষ্ট্রের, ব্রিটেন রাজনৈতিক আশ্রয় দিতে দোটানায়

শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করল মার্কিন যুক্তরাষ্ট্র। এমনটাই খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। ফলে আমেরিকায় আশ্রয় চাওয়ার কোনও সুযোগ আপাতত আর রইল না বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রীর কাছে। উল্লেখ্য, আমেরিকাতেই বর্তমানে বসবাস করেন শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয়। তিনি ভার্জিনিয়াতে থাকেন। এ দিকে, ব্রিটেনে বসবাস করেন শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং ভাইঝি টিউলিপ সিদ্দিক। সেখানেই […]
Sheikh Hasina: দিল্লিতেই গোপন আশ্রয়ে রয়েছেন হাসিনা, সময় দিচ্ছে ভারত: জয়শঙ্কর

দিল্লিতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে আপাতত কিছু দিন সময় দিয়েছে ভারত। দিল্লির সর্বদল বৈঠকে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।মঙ্গলবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সব দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজেজুরাও। জয়শঙ্কর জানিয়েছেন, হাসিনা এখন মানসিক ভাবে বিপর্যস্ত। তাই তাঁকে ধাতস্থ হতে […]
Bangladesh বিকেল ৩টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আজ বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। আজ (মঙ্গলবার) বিকেল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল […]
Sheikh Hasina গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস ছাড়ল হাসিনার বিমান

অগ্নিগর্ভ বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামে তাঁর বিশেষ বিমান। মুজিবকন্যা কি ভারতেই থাকবেন, নাকি লন্ডনে উড়ে যাবেন? এনিয়ে জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ হিন্ডন এয়ারবেস ছেড়েছে বাংলাদেশ বায়ুসেনার সি-১৩০জে পণ্যবাহী বিমানটি। তবে, সেই বিমানে হাসিনা রয়েছেন কি না, তা স্পষ্ট নয়। ভারত ছেড়ে […]