Tiger Shroff : টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি! আহত ড্রাইভার, কোনোমতে প্রাণে বাঁচলেন অভিনেতা

Tiger Shroff

The NewsNest Desk: বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল মুম্বইয়ে। রবিবার সন্ধ্যায় জুহু এলাকায় এই ঘটনা ঘটে। তিন বাইক আরোহী গুলি চালায় বলে জানা গিয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন অভিনেতা। ঘটনায় আহত হয়েছেন তাঁর গাড়ির চালক। এই হামলার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে দাবি করা এক […]

Dhruv Rathee ‘চিনকে ভয় পেয়েই ছবিতে বদল?’ সলমনের ‘মাতৃভূমি’ নিয়ে বিস্ফোরক ধ্রুব রাঠী

Screenshot 2026 10 12 211740

The NewsNest Desk : মাসের পর মাস আটকে সলমন খানের ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর মুক্তি। ২০২০ সালের গলওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার সংঘর্ষের প্রেক্ষাপটে তৈরি এই ছবির নাম প্রথমে রাখা হয়েছিল ‘ব্যাটল অফ গলওয়ান’। কিন্তু ছবি ঘিরে বিতর্কের মধ্যেই নাম বদল থেকে শুরু করে বিষয়বস্তুর পরিবর্তন—একাধিক প্রশ্ন উঠেছে। এ বার সেই বিতর্কে […]

Maatrubhumi: গালওয়ান সংঘাতের ছবি, কিন্তু নেই চিনের নাম! NOC পেল সলমনের ‘মাতৃভূমি’

Maatrubhumi

The NewsNest Desk:  দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর মুক্তির পথ কিছুটা পরিষ্কার হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, ছবিটির সংশোধিত সংস্করণকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) দেওয়া হয়েছে। তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগে এখনও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা CBFC-এর চূড়ান্ত ছাড়পত্র প্রয়োজন। […]

Salman Khan: বাবা-মা কঠিন পরিস্থিতির মুখে, বিপর্যস্ত সলমন জানালেন মনের কথা

Bigg Boss 17

বিষ্ণোই গ্যাংয়ের নিত্য হুমকিতেও দমে না গিয়ে কাজ জারি রেখেছেন সলমন খান (Salman Khan)।।বন্ধু বাবা সিদ্দিকির খুনের পর ‘বিগ বস’-এর (Bigg Boss 18) শুটিং সাময়িকভাবে বন্ধ রেখেছিলেন নিরাপত্তার কথা ভেবেই। প্রথমটায় শোনা গিয়ছিল, ‘উইকেন্ড কা ওয়ার’ পর্বে সলমনের পরিবর্তে দেখা যেতে পারে করণ জোহর কিংবা ফারহা খানকে। কিন্তু পেশাগত প্রতিশ্রুতি পূরণ করতে বৃহস্পতিবার গভীর রাতে […]

Salman Khan: ইদের দিন অনুরাগীদের জন্য সলমনের উপহার, ঘোষণা নতুন ছবির

salman khan

বলিউডে সারা বছর বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বড় তারকাদের ছবি মুক্তি পায়। আর ইদের মরসুম মানেই বড় পর্দায় সলমন খানের আবির্ভাব। চলতি বছরে ইদে অভিনেতার কোনও ছবি মুক্তি পায়নি। কিন্তু বিশেষ দিনে অনুরাগীদের নিরাশ করলেন না সলমন। বৃহস্পতিবার ঘোষণা করলেন তাঁর নতুন ছবির নাম। সেই সঙ্গে ছবিতে তাঁর চরিত্রটি নিয়েও আভাস দিলেন। খুশির ইদেই ভাইজান […]

Salman Khan: সলমনের ফার্মহাউজের পাঁচিল টপকে ঢুকল ২ ব্যক্তি, খুনের হুমকির পর এ বার খামারবাড়িতে হামলা?

SALMAN

বলিউডের ভাইজান সলমন খান মৃত্যুর হুমকিতে নাজেহাল৷ কুখ্যাত গ্যাংস্টার লরেন্স এবং গোল্ডি ব্রারের নজরে রয়েছেন সলমন খান৷ বারবার অভিনেতাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে ৷ ফের আবারও নতুন বিপদ জীবনে৷ এবার সলমন খানের পানভেলে অবস্থিত ‘অর্পিতা’ ফার্মহাউসে প্রবেশের চেষ্টা করায় ২ জনকে গ্রেফতার করেছে নবি মুম্বাই পুলিশ। গত ৪ জানুয়ারি মুম্বইয়ের কাছে পানভেলে সলমনের খামারবাড়িতে […]

Salman Khan: জন্মদিনে সলমনকে বিশেষ বার্তা করণ জোহরের, দিলেন জুটি বাঁধার ইঙ্গিত

karan johar wish salman khan

বুধবার সলমন খানের জন্মদিন। সুপারস্টারের ৫৮তম জন্মদিনে ইন্ডাস্ট্রির একাধিক তারকা সমাজমাধ্যমে ভাইজানকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে ভিড়ের মধ্যে আলাদা করে নজর কেড়েছে করণ জোহরের শুভেচ্ছাবার্তা। সলমনের জন্মদিনে করণ শেয়ার করে নিয়েছেন, ‘কুছ কুছ হোতা হ্যায়’-তে সলমনের একটি ছবি। সেই সঙ্গে কর্ণ লিখছেন, ‘২৫ বছর আগে একটা পার্টির এক কোনে আমি দাঁড়িয়েছিলাম। প্রায় উদভ্রান্তের মতোই। একজন খুব […]

Arbaaz Khan: দ্বিতীয়বার বিয়ে করলেন আরবাজ খান, পরিবারে নতুন বউদিকে স্বাগত সলমনের

ARBAZ 1

রবিবার সলমন খানের পরিবারে ফের বাজল বিয়ের সানাই। চুপিসাড়ে বিয়ে করলেন ভাইজানের ভাই, আরবাজ খান। রূপটান শিল্পী সুরা খানের হাত ধরে নতুন জীবন শুরু করলেন অভিনেতা-প্রযোজক। উপস্থিত থাকল দুই পরিবার ও ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরা। নতুন বউদিকে পরিবারে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছিলেন সলমন খান। দেখা গেল, ছোটভাই সোহেল খানকেও। বড়দিনের আগের রাতেই সলমন-আরবাজের বোন অর্পিতা খান […]

YRF spy universe: এবার গুপ্তচরের ভূমিকায় আমির খান! হাত মেলাবেন শাহরুখ – সলমনের সঙ্গে

aamir khan

এক ছবিতে তিন খান! শাহরুখ, সলমন আর আমির। না, ক্যামিও চরিত্র নয়, বরং তিন জনেই ছবির নায়ক। একেবারে অ্যাকশন প্যাকড। একবার ভাবুন তো, কীরকম চমক থাকবে সেই ছবিতে! হ্যাঁ, এরকমই এক মহাগটবন্ধনের প্ল্যান করে ফেলেছেন সলমন খান। আর সেই প্ল্যানের কথাই প্রকাশ্যে জানালেন ভাইজান। শাহরুখের ‘পাঠান’-এর এক দৃশ্যে ‘টাইগার’ হয়ে উপস্থিত হয়েছিলেন সলমন। আবার সলমনের […]

KIFF 2023: চাঁদের হাট! উদ্বোধনী অনুষ্ঠানে আসছেন সলমন, অনিল, কমল, সোনাক্ষীরা!

KIFF

: আর মাত্র কয়েকটা দিন। তার পরই এই শহরে শুরু চলমান চলচ্চিত্রের যজ্ঞ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kiff 2023) উদ্বোধনী মঞ্চে হাজির থাকবেন বলিউডের সুলতান সলমন খান (Salman Khan)। এ সংবাদ আগেই পাওয়া গিয়েছিল। এবার খবর, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে সলমনের সঙ্গী হচ্ছেন ‘দাবাং’ গার্ল সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। সম্প্রতি মুম্বই গিয়েছিলেন […]