Pakistan: ইমরানের দলের প্রাদেশিক সরকারে ইতি, খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি

pakithan

The NewsNest Desk: পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা। খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করে গভর্নর শাসন চালু করল কেন্দ্রীয় সরকার। এত দিন এই প্রদেশের ক্ষমতায় ছিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রবিবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি জরুরি অবস্থা জারির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের জেরে […]

Pakistan বিয়েতে এক পদ, বিদেশ সফর-সরকারি নৈশভোজ বন্ধ! জ্বালানি সঙ্কটে কৃচ্ছ্রসাধনের পথে পাকিস্তান

PAKISTAN CRISIS

 পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং অর্থনীতির ওপর বাড়তে থাকা চাপের মধ্যে সরকারি ব্যয় কমাতে একাধিক কড়া পদক্ষেপ করল পাকিস্তান (Pakistan Austerity Measures)। বিয়েবাড়িতে একটির বেশি পদ রান্না ও পরিবেশন না করা থেকে শুরু করে সরকারি গাড়িতে জ্বালানি বরাদ্দ অর্ধেক করা—খরচ কমানোর লক্ষ্যে একগুচ্ছ বিধিনিষেধ ঘোষণা করেছে ইসলামাবাদ। তিন মাসের জন্য সরকারি কর্মকর্তাদের […]

Mecca Pact: সৌদির সঙ্গে সখ্যতাই কি পাকিস্তানের নতুন ফাঁদ? যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কায় ইসলামাবাদ

MACCA PACT

ইসলামাবাদ, ১৯ সেপ্টেম্বর: সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের জন্য কৌশলগত সুবিধা তৈরি করলেও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আবহে সেই চুক্তি নিয়েই বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকদের একাংশের আশঙ্কা, সৌদি আরব আক্রান্ত হলে চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তানকে সামরিক ভাবে পাশে দাঁড়াতে হতে পারে। তাতে ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হতে পারে ইসলামাবাদের। গত বছরের […]

Makkah pact: মক্কার নিরাপত্তায় সৌদির পাশে পাকিস্তান, প্রতিরক্ষা চুক্তি মেনে দায়িত্ব পালনের বার্তা

mecca

মক্কা-সহ সৌদি আরবের পশ্চিম উপকূলের কয়েকটি এলাকায় নিরাপত্তা সতর্কতা জারির পর সৌদির পাশে থাকার বার্তা দিল পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান নিজেদের দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত। তাঁর কথায়, চুক্তিটি পাকিস্তানের ক্ষেত্রেও প্রযোজ্য এবং প্রয়োজনে নির্ধারিত দায়িত্ব পালন করা হবে। গত ৭ অগস্ট মক্কায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের […]

India : আরব সাগরে ভারত-পাক নৌবাহিনীর সংঘর্ষ, পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব দিল্লির

india pak e1789566619105

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর: আরব সাগরে ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর ইউনিটের মধ্যে সংঘর্ষের ঘটনায় কূটনৈতিক স্তরে তৎপরতা শুরু করল নয়াদিল্লি। ঘটনার প্রতিবাদ জানাতে বুধবার ভারতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করেছে বিদেশ মন্ত্রক। পাকিস্তানি নৌবাহিনীর আচরণকে ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার’ বলে উল্লেখ করেছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৫ সেপ্টেম্বর উত্তর আরব সাগরে […]

Pakistan : ভারতের আকাশসীমা বন্ধের মেয়াদ ২৪ অক্টোবর পর্যন্ত বাড়াল পাকিস্তান

airsspace e1789563422905

ইসলামাবাদ, ১৬ সেপ্টেম্বর: ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। বুধবার পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা এক নোটিশে জানানো হয়, ভারতের নিবন্ধিত কোনো বিমান কিংবা ভারতীয় এয়ারলাইন্সের মালিকানাধীন, পরিচালিত বা ভাড়ায় চালিত সাধারণ ও সামরিক […]

Pakistan: বন্দুকের নলে ইমরান সমর্থকদের বিক্ষোভ দমন পাক সেনার, নিখোঁজ বুশরা বিবি!

pti imran

মঙ্গলবার রাতে কারাগার থেকেই পাক নাগরিক এবং তাঁর দলের সমর্থকদের ‘শেষ পর্যন্ত লড়াই’ করার বার্তা দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু, মধ্যরাতে কড়া হাতে এই আন্দোলন দমন করা শুরু করে পাক সরকার। অবশেষে, বুধবার ইসলামাবাদে তাদের এই বিক্ষোভ শেষ করতে বাধ্য হল ইমরান খানের দল। ইসলামাবাদের জেলে বন্দি অবস্থাতেই রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন করেন পাকিস্তানের […]

Pakistan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, ‘দেখা মাত্রই গুলি’র নির্দেশ সেনাকে

IMRAN KHAN

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সোমবার ইসলামাবাদের রাস্তায় নেমেছিলেন হাজারো সমর্থকেরা। ক্রমে সেই বিক্ষোভ মিছিল সংঘর্ষের আকার নেয়। সেনার সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তন পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জনই সেনা জওয়ান এবং এক জন বিক্ষোভকারী। পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতেই সে দেশের সেনা ইমরান সমর্থকদের দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে। […]

Champions Trophy: পাকিস্তানে খেলতে যেতে নারাজ ভারত, আইনি পথে হাঁটার ভাবনা পিসিবি-র

champions Trophy

২০২৫ সালের শুরুতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না গেলে স্পোর্টস আর্বিট্রেশন কোর্টে যেতে পারে পিসিবি। এমনটাই খবর সূত্রে। ২০২৫-র ফেব্রুয়ারি মাসে পাকভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। কিন্তু ভারত যে সেদেশে যাবে না, তা নিয়ে চর্চা ছিল দীর্ঘদিন ধরেই। এর মধ্যে আইসিসিকে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে। সেক্ষেত্রে হাইব্রিড মডেল ছাড়া আর […]

Babar Azam: মধ্য রাতে বোমা ফাটালেন বাবর, সরলেন পাক অধিনায়কের পদ থেকে

Babar Azam

বুধবার মধ্যরাতে বোমা ফাটালেন বাবর আজম। পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। ডানহাতি ব্যাটসম্যান এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ লিখেছেন, “আজ আমি একটি খবর শেয়ার করতে যাচ্ছি। আমি গত মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এবং দলের ম্যানেজমেন্টকে এই সিদ্ধান্ত জানিয়ে ছিলাম। আজ আপনাদের জানাতে চাই যে আমি পাকিস্তান পুরুষ […]