Narendra Modi: আগামিকাল শতবর্ষে পা মা হীরাবেনের, বিশেষ উপহার দিতে আজ গুজরাটে মোদী

PM Modi Heeraben BJP

আগামী শনিবার শতবর্ষে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। তাঁর শতবর্ষে পদার্পণের দিনটি স্মরণীয় করতে এবার গুজরাটের একটি রাস্তার নামকরণ হতে চলেছে হীরাবেনের নামে। গান্ধীনগরের বাড়িতেই পালিত হবে হীরাবেনের ৯৯তম জন্মদিনের অনুষ্ঠান। আর সেই সঙ্গে ভাটনগরের হাটকেশ্বর মন্দিরে আয়োজন করা হয়েছে বিশেষ পুজাপাঠেরও। গান্ধীনগরের মেয়র হিতেশ মাকওয়ানা রাস্তা নামকরণ প্রসঙ্গে বলেন, ‘হিরাবেন তাঁর […]

PM Modi: বছরে দু’কোটি চাকরির স্বপ্নভঙ্গ, এবার ১৮ মাসে ১০ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা নমোর

modi

দেশে কর্মসংস্থান নিয়ে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামী দেড় বছরে ১০ লক্ষ চাকরি হবে।  প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি মন্ত্রকেই এবং বিভাগগুলিতে দক্ষ কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রকগুলির কাজের ধরন বুঝে নিযুক্ত কর্মীদের দেওয়া হবে দায়িত্ব। এই মর্মে ইতিমধ্যেই তিনি প্রতিটি মন্ত্রককে নির্দেশ দিয়েছেন বলে টুইট করেছে প্রধানমন্ত্রী দপ্তর। এই প্রকল্পের […]

Sri Lanka: শ্রীলঙ্কায় বিদ্যুৎকেন্দ্রের বরাত আদানি গোষ্ঠীকে দিতে ‘চাপ’ মোদীর! দাবি করে পদত্যাগ শ্রীলঙ্কার আধিকারিকের

srilanka

শ্রীলঙ্কার একটি বিদ্যুৎকেন্দ্র তৈরির বরাত ঘিরে বিতর্কে জড়িয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ উঠেছে, ওই বিদ্যুৎকেন্দ্রটি তৈরির বরাত গুজরাতের আদানি গোষ্ঠীকে পাইয়ে দেওয়ার জন্য শ্রীলঙ্কা সরকারকে ‘চাপ’ দিয়েছিলেন তিনি। ওই বিতর্কে নাম জড়িয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেরও। অভিযোগ, ওই প্রকল্প আদানিদের পাইয়ে দিতে ভারতের প্রধানমন্ত্রীর হয়ে তিনিই তদ্বির করেছিলেন। গত শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে মোদিকে নিয়ে […]

উদাহরণ মোদীর গুজরাত আচার্য বিল, বিতর্কের মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ University Chancellor বিল

assembaly 2

পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়ে গেল মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসানোর বিল। কিন্তু বিলটি নিয়ে বিতর্ক বাধল শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে। গুজরাতে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসানোর বিল পাশ হয়েছিল, এমন উদাহরণের বিপরীতে পাল্টা যুক্তি দিলেন তৃণমূল বিধায়করা। রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল। কিন্তু বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক আদায়-কাঁচকলায়। […]

PM Cares Fund: ‘পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিম’ কী? জেনে নিন কারা, কীভাবে পাবে এই সুবিধা?

WhatsApp Image 2022 05 30 at 2.23.47 PM

ভারতে করোনা সংক্রমণের প্রথম ২০ মাসের মধ্যে ১৯ লাখ শিশু অনাথ হয়েছে, ল্যানসেটের একটি সমীক্ষায় উঠে এসেছিল এমনই চাঞ্চল্যকর তথ্য। এবার এই শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে কোনওভাবেই যাতে প্রতিকূলতার কারণ না হয়ে ওঠে অর্থকষ্ট, সেজন্য পদক্ষেপ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার BJP-র ন্যাশানাল জেনারেল সেক্রেটারি অরুণ সিং জানিয়েছেন, করোনা মহামারীর জন্য যে শিশুরা অনাথ […]

ড্রোন উড়িয়ে সরকারি কাজের খবর রাখি! ড্রোন মহোত্সবে যোগ দিয়ে দাবি করলেন প্রধানমন্ত্রী

drone

কোথাও কেউ কাঁজে ফাঁকি দিচ্ছেন কি না, ড্রোন উড়িয়ে সব চুপিচুপি নজর রাখেন তিনি। শুক্রবার নয়াদিল্লিতে ভারত ড্রোন মহোৎসবে নিজের কথা ‘ফাঁস’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বুঝিয়েও দিতে চাইলেন, ফাঁকিবাজি তাঁর না-পসন্দ। কেউ ফাঁকি মারলেই তিনি ‘ডিজিটাল চোখে’ তা নজরবন্দি করবেন। দিল্লিতে ২ দিন ব্যাপী ভারত ড্রোন মহোত্সবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে ড্রোনের […]

Ration cards: বাতিল বহু কার্ড, ভোটের আগে বিনামূল্যে দেওয়া রেশনের দাম নেওয়ারও সিদ্ধান্ত যোগীর

ration card

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) আমজনতাকে ফের প্রবল সংকটের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ উঠল যোগী সরকারের বিরুদ্ধে। বিনামূল্যের রেশন তো দূর, ঢালাও রেশন কার্ড বাতিলের ঘোষণা করল সে রাজ্যের সরকার। ভোটের মুখে দফায় দফায় দেশজুড়ে বিনামূল্যে রেশনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। উত্তরপ্রদেশের জন‌্য আলাদা করে রেশনে ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয়। অভিযোগ, ভোট মিটতেই এখন […]

PM Modi: হেলিকপ্টারে করে নেপাল পৌঁছলেন মোদী, তাঁকে স্বাগত জানালেন শের বাহাদুর দেউবা

modi deuba bilateral

বুদ্ধ পূর্ণিমার দিনেই নেপাল সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গৌতম বুদ্ধের জন্মস্থান ঘুরে দেখবেন তিনি। বুদ্ধ পূর্ণিমার দিনে প্রধানমন্ত্রীর নেপাল সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত উল্লেখ্য নেপালে নতুন প্রধানমন্ত্রীর হওয়ার পর এই প্রথম নেপালে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। যদিও মোদীর এই নিয়ে পঞ্চমবার নেপাল সফর। এদিন নেপাল পৌঁছে প্রধানমন্ত্রী মোদী টুইট […]

Narendra Modi: মার্গদর্শক হতে নারাজ, চব্বিশের ভোটের পরেও প্রধানমন্ত্রী থাকতে চান মোদী

PM Modi

বয়স হয়ে গিয়েছে। এই অজুহাত দেখিয়ে লালকৃষ্ণ আদবানি থেকে মুরলীমনোহর যোশি–সহ দলের প্রবীণ নেতাদের রাজনীতির বানপ্রস্থে পাঠিয়েছেন তিনি। অথচ ‘আপনি আচরি ধর্ম পরেরে শিখাও’ এই আপ্তবাক্য নিজের ক্ষেত্রে মানতে নারাজ নরেন্দ্র মোদী। যেখানে দল ও সরকারে নতুন প্রজন্মকে তুলে আনার বার্তা দেওয়া হচ্ছে সেখানে নরেন্দ্র মোদী ২০২৪ সালের লোকসভা নির্বাচন জিতে এলেও প্রধানমন্ত্রীর আসন ছেড়ে […]

Sedition Law: রাষ্ট্রদ্রোহ আইনের পুনর্বিবেচনা হবে, সুপ্রিম কোর্টে হলফনামা মোদী সরকারের

Sedition 0

দিনকয়েকের ব্যবধানে ১৮০ ডিগ্রি ঘুরে গেল কেন্দ্রীয় সরকার। গত সপ্তাহেই সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছিল, নতুন করে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারার (রাষ্ট্রদ্রোহ আইন) পুনর্বিবেচনার প্রয়োজন নেই। যদিও সোমবার শীর্ষ আদালতে নরেন্দ্র মোদী সরকার জানাল, স্বাধীনতার ৭৫ তম বর্ষে রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহ আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম […]