নীতি আয়োগের বৈঠকে যোগ মুখ্যমন্ত্রী মমতার,উপস্থিত আছেন প্রধানমন্ত্রী মোদীও

niti ayog

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে দিল্লিতে আজ নীতি আয়োগের বৈঠক। নীতি আয়োগের (Niti Ayog) গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকাল ১০ টায় রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের উপস্থিতিতে শুরু হয়েছে ওই বৈঠক। যার পৌরোহিত্য করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কোভিড পরবর্তী সময়ে এই প্রথম সশরীরে বৈঠক […]

Modi-Mamata: বৃহস্পতিতে দিল্লি রওনা, শুক্রে মোদীর সঙ্গে একান্ত বৈঠক মমতার

modi

বৃহস্পতিবার মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিল্লি যাচ্ছেন। রাজধানীতে পৌঁছেই তৃণমূল সাংসদদের সঙ্গে এক সান্ধ্য চা-চক্রে তিনি মিলিত হবেন। এখনও পর্যন্ত ঠিক আছে, শুক্রবার বিকেল সাড়ে চারটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মমতা। আর সন্ধ্যা সাড়ে ছ’টার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ। মোদী দিল্লিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা দেখা করলে, […]

Kaleem Ullah Khan: একটি গাছে ৩০০ প্রজাতির আম! ফলে ‘ঐশ্বর্য’, ‘সচিন’ ‘মোদী’, ‘সনিয়া’

kalimullah

প্রতি দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়েন কলিমউল্লাহ খান। প্রার্থনা সেরে প্রায় দেড় কিমি দূরে পাড়ি দেন অশীতিপর বৃদ্ধ। সেখানেই রয়েছে তাঁর ‘প্রাণভোমরা’। একটি ১২০ বছরের আম গাছ। শত বসন্ত পার করা এই আম গাছটিকে প্রাণ দিয়ে আগলে রেখেছেন কলিমউল্লাহ। শুধু তাই নয়, এই গাছে বছরের পর বছর ধরে প্রায় ৩০০টি আলাদা আলাদা প্রজাতির […]

Jagdeep Dhankhar: আইনজীবী থেকে বিধায়ক-মন্ত্রী-রাজ্যপাল, চিনুন এনডিএর উপরাষ্ট্রপতি প্রার্থীকে

jagdeep dhankhar

আইনজীবী হিসেবে শুরু করেছিলেন জীবন। হয়েছেন সাংসদ-বিধায়ক। সামলেছেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যপালের দায়িত্বও। ‘কৃষক-পুত্র’ সেই জগদীপ ধনখড়কেই (Jagdeep Dhankar) উপরাষ্ট্রপতি ভোটে (Vice President Election) প্রার্থী করল বিজেপি (BJP) পরিচালিত এনডিএ জোট (NDA)। রাজস্থানের অজ পাড়া গাঁয়ের ছেলে বেঙ্কাইয়া নাইডুর উত্তরসূরী হবেন কিনা তার তার উত্তর পেতে অবশ্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। সব কিছু […]

নয়া সংসদ ভবনের ছাদে বসল ৯৫০০ কেজি ব্রোঞ্জের অশোক স্তম্ভ, উন্মোচন প্রধানমন্ত্রীর

WhatsApp Image 2022 07 12 at 2.30.57 PM

নতুন সংসদ ভবনের মাথায় বসানো হবে জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। সোমবার তার আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় সাড়ে বারোশো কোটি টাকা ব্যয়ে সাড়ে ন’হাজার কেজি ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়েছে ওই সাড়ে ছ’মিটার উচ্চ ওই অশোক স্তম্ভটি। সংসদ ভবনের উপর জাতীয় প্রতীক বসানো হবে। প্রতীকটি নীচ থেকে ধরে রাখা জন্য একটি ইস্পাতের কাঠামোও […]

Narendra Modi: এবার হায়দরাবাদের নাম বদলের ইঙ্গিত, ভাগ্যনগর হিসেবে উল্লেখ মোদীর

haydrabad scaled

রবিবার বিকেলে হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে দীর্ঘ ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সন্ধ্যায় সেখানেই তাঁর প্রকাশ্য জনসভায় ভাষণ দেওয়ার কথা। তার আগে কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে রাজনৈতিক চর্চা, তরজা তুঙ্গে উঠেছে। রবিবার মোদী জানিয়েছেন, ‘ভাগ্যনগর’ থেকেই ‘এক ভারত’ শব্দের প্রচলন করেছিলেন সর্দার প্যাটেল। পরে সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা রবিশংকর প্রসাদ বলেন, […]

LPG Price: মাসের শুরুতেই স্বস্তি, এক ধাক্কায় অনেকটা কমল বাণিজ্যিক গ্যাসের দাম

lpg

অবশেষে স্বস্তি। আরও খানিকটা লাঘব হল আমনাগরিকের জ্বালানি জ্বালা। বাণিজ্যিক LPG’র দামও আরও খানিকটা কমিয়ে দিল তেল সংস্থাগুলি। জুলাইয়ের শুরুতে একধাক্কায় ১৮২-১৯৮ টাকা কমিয়ে দেওয়া হল বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম। এর ফলে হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা বড়সড় স্বস্তি পাবেন। পরোক্ষে প্রভাব পড়বে পণ্যের বাজারেও। জুন মাসের শুরুতেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের […]

ভূমিকম্পে বিধ্বস্ত তালিবানের দেশের পাশে ভারত, সাহায্যের আশ্বাস মোদির

WhatsApp Image 2022 06 23 at 8.52.30 PM

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানকে সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্ট জানিয়েছেন, দেশটির আমজনতার কাছে ত্রাণ পৌঁছে দিতে ভারত তৈরি।টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। এই কঠিন সময়ে আফগানিস্তানের পাশে আছে ভারত। দ্রুত সমস্ত ধরনের ত্রাণ সামগ্রী পাঠাতে আমরা তৈরি।” […]

International Yoga Day : ‘বিশ্বে শান্তি আনতে পারে যোগই’, ১৫ হাজার মানুষের মাঝে যোগাসন প্রধানমন্ত্রীর

modi 3

আজ আন্তর্জাতিক যোগ দিবস (international yoga day)। সেই উপলক্ষে মাইসোর প্রাসাদের মাঠে ১৫ হাজার জন মানুষের সঙ্গে মিলে সকাল সকাল যোগ অভ্যাস সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তাঁর সঙ্গে ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। প্রধানমন্ত্রীর বক্তৃতার মধ্যে দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যোগ […]

শতবর্ষে পা হীরাবেন মোদীর, মায়ের পা ধুইয়ে নিলেন আশীর্বাদ নিলেন নমো

modi inside scaled

শনিবার ১০০ বছরে পা দিয়েছেন মোদীর মা হীরাবেন। মায়ের জন্মদিন উপলক্ষে গুজরাতে এসেছেন প্রধানমন্ত্রী। সকালে গান্ধীনগরে ভাইয়ের বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে দেখাও করেছেন। শততম জন্মদিনে মায়ের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলি তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, হীরাবেনের পা ধুইয়ে দিচ্ছেন তিনি। সেই সঙ্গে নিচ্ছেন মায়ের আশীর্বাদ। ছবির সঙ্গে ক্যাপশনে প্রধানমন্ত্রী লিখেছেন, “মা, আমার এ বিশ্বে হাজারো […]