National Cinema Day: যে কোনও সিনেমাহলে মাত্র ৭৫ টাকায় দেখুন ব্রহ্মাস্ত্র ও অন্যান্য ছবি, কবে মিলবে এই বিশেষ অফার

১৬ সেপ্টেম্বর। ভারতের জাতীয় সিনেমা দিবস। এই বিশেষ দিনে সিনেমার টিকিটের দামে বড়সড় পরিবর্তন! দেশের সিনেমাহলগুলি পুনরায় খোলার উদযাপনে দেশজুড়ে নির্দিষ্ট সিনেমাহলগুলিতে টিকিটের দাম করা হবে মাত্র ৭৫ টাকা! শুধুমাত্র ওই একদিনই দেশের চার হাজারেরও বেশি অংশগ্রহণকারী সিনেমাহলে টিকিটের মূল্য ৭৫ টাকা ধার্য হবে। ফলে সিনেমাপ্রেমীদের কাছে দিনটা কার্যতই উৎসবের বলা যায়। অফারটি PVR, INOX, […]
Weather Update: দুর্গাপুজোতেও চলবে একটানা বৃষ্টি! পূবার্ভাসে জানিয়ে দিল মৌসম ভবন

দুর্গাপুজো আসতে আর এক মাসও বাকি নেই। ২৫ সেপ্টেম্বর মহালয়া। কিন্তু ক্যালেন্ডারের পাতা অনুযায়ী এখনও রাজ্য থেকে বিদায় নেয়নি মৌসুমি বায়ু। তার ওপরে এ বারে পুজো অনেকটাই আগে, সেপ্টেম্বরের শেষে। ফলে পুজোর বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে? আবহবিদদের অনুমান, পুজোয় বৃষ্টির আশঙ্কা থাকছে। মৌসম ভবন সাম্প্রতিক পূবার্ভাসে জানিয়েছে, এ বছর সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির […]
জাতীয় পতাকা হাতে নিতে ‘নারাজ’ জয় শাহ! ত্যাজ্যপুত্র করুন- অমিত শাহকে অভিষেক

পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), জবাবে ক’দিন আগে কানহাইয়া কুমার (Kanhaiya Kumar) প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র (Amit Shah) পুত্র জয় শাহ (Jay Shah) আচমকা বিসিসিআই সচিব হলেন কী করে? এই রাজনৈতিক আকচাআকচির মধ্যেই জুনিয়র শাহ-র বিরুদ্ধে এবার জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল। রবিবার দুবাইতে এশিয়া কাপের ভারত-পাক ম্যাচে গ্যালারিতে […]
Asia Cup 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপের বদলা এশিয়া কাপে, এক ছক্কায় ম্যাচ জেতালেন বদলে-যাওয়া হার্দিক

সহজ ম্যাচ আচমকা কঠিন করে ফেলেছিল ভারতীয় দল (India Vs Pakistan)। এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তানকে (Pakistan) ১৪৭ রানে মুড়িয়ে ফেলে ভাবা গিয়েছিল ১৫ ওভারেই উঠে যেতে পারে জয়ের রান। সেটাই হল শেষে এসে তীব্র টেনশনের মধ্যে দিয়ে। রবিবার টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। বিশেষজ্ঞরা বলছিলেন, পাকিস্তানের ব্যাটিং নির্ভর করে রয়েছে মূলত […]
India-Vietnam Tourism: বিমান ভাড়া মাত্র ৯ টাকা! পুজোয় ঘুরতে যাবেন নাকি ভিয়েতনাম?

বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন? কিন্তু খরচের কথা ভেবে পিছিয়ে আসছেন? সেক্ষেত্রে এই সুযোগ। ঘুরে আসুন ভিয়েতনাম। অন্তত বিমানের টিকিটের পেছনে অনেক টাকা বেঁচে যাবে। কীভাবে? কারণ এক বিশেষ অফারে, ভিয়েতজেট এয়ারলাইনে মাত্র ৯ টাকায় টিকিট কাটতে পারবেন। ১৫ অগস্ট থেকে আগামী বছর ২৬ মার্চ পর্যন্ত থাকছে এই অফার। এমন মোট ৩০ হাজার টিকিট দেওয়া হবে। […]
Munawar Faruqui: ‘সাম্প্রদায়িক সম্প্রীতির উপর প্রভাব পড়তে পারে’, দিল্লিতে শোয়ের অনুমতি পেলেন না ফারুকি

কৌতুকাভিনেতা মুনাওয়ার ফারুকিকে অনুষ্ঠান করার অনুমতি দিয়েও তা বাতিল করল দিল্লি পুলিশ। ফারুকির অনুষ্ঠান দিল্লির বিশেষ কিছু এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির উপর প্রভাব ফেলতে পারে জানিয়ে এই অনুমতি বাতিল করা হয়েছে। আগামিকাল, ২৮ আগস্ট দিল্লির কেদারনাথ শানি অডিটরিয়ামে বেলা ২টো থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত শো হওয়ার কথা ছিল ফারুকির (Munawar Faruqui)। বেসরকারি সংস্থার আয়োজকরা এই […]
Jhulan Goswami: ক্রিকেটকে ‘বাই বাই’ ঝুলনের! লর্ডসে খেলবেন বিদায়ী ম্যাচ

চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মিতালি রাজ। এবার জাতীয় দলের জার্সিকে আলবিদা বলতে চলেছেন কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামী। আগামী মাসে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচই হতে চলেছে ভারতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ। গতকাল (১৯ অগস্ট) রাতেই ইংল্যান্ড সফরের ওয়ান ডে দলে ফেরেন বাংলার পেসার ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। সেপ্টেম্বরে ইংল্যান্ডে তিন ম্যাচের ওয়ান ডে […]
Badru Banerjee: শেষ ২৪ দিনের লড়াই, প্রাক্তন অলিম্পিয়ান বদ্রু বন্দ্যোপাধ্যায় প্রয়াত

সব লড়াই শেষ হয়ে গেল। থেমে গেল প্রায় এক মাসের যুদ্ধ। শনিবার এসএসকেএম হাসপাতালেই প্রয়াত হলেন সমর বন্দ্যোপাধ্যায়, ময়দান যাঁকে বদ্রু নামেই বেশি চিনত। ৯২ বছরের প্রাক্তন অলিম্পিয়ান এবং প্রিয় ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ময়দান এবং ভারতীয় ফুটবল মহলে। করোনা আক্রান্ত হওয়ায় গত ২৭ জুলাই বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বদ্রুকে। সেখানে অবস্থার […]
Sri Lanka: ভারতের উদ্বেগ বাড়িয়ে শ্রীলঙ্কার বন্দরে পৌঁছল চিনা ‘গুপ্তচর’ জাহাজ, বদলে গেল ভারত মহাসাগরের পরিস্থিতি

ভারতের আপত্তি সত্ত্বেও মঙ্গলবার সকালে অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা শ্রীলঙ্কার হাম্বানতোতা বন্দরে এসে পৌঁছল চিনা গুপ্তচর জাহাজ। এই বিশেষ জাহাজ ক্ষেপনাস্ত্র ও স্যাটেলাইটের ওপর নজরদারি চালাতে সক্ষম। দ্বীপরাষ্ট্রের বন্দরমন্ত্রী ক্যাপ্টেন নির্মল ডি সিলভা এনডিটিভিকে জানিয়েছে, সকাল সাড়ে ৮টা নাগাদ এই জাহাজ বন্দরে পৌঁছেছে। দ্বীপরাষ্টে এই জাহাজের প্রবেশ নিয়ে প্রথম থেকে আপত্তি জানিয়ে এসেছিল ভারত। এমনকী […]
FIFA: ‘তৃতীয় পক্ষের’ হস্তক্ষেপে ব্যান! পাকিস্তান, ইরাক, নাইজেরিয়ার সঙ্গে লজ্জার একাসনে ভারত

স্বাধীনতা দিবস পালনের উৎসবের রেশ ফিকে হওয়ার আগেই এসে পৌঁছেছিল খবরটা। আর মঙ্গলবার সকাল থেকে কার্যত দাবানলের মতো তা ছড়িয়ে পড়ল। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করল ফিফা। স্বয়ংশাসিত ক্রীড়া সংস্থায় এই হস্তক্ষেপ বরদাস্ত করে না বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সর্বভারতীয় ফুটবল সংস্থাকে নির্বাসিত করার হুঁশিয়ারি আগেই দিয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। […]