Road Accident: গাড়ির ধাক্কায় মৃত স্কুল ছাত্র, গাড়ির ক্ষয়ক্ষতি দেখতে ব্যস্ত বিজেপি সাংসদ

যোগীরাজ্যে খোদ বিজেপি সাংসদের (BJB MP) কনভয়ের একটি গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৯ বছরের এক স্কুল ছাত্রের। দুর্ঘটনার পর গুরুতর জখম দ্বিতীয় শ্রেণির ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে। সাংসদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি দুর্ঘটনার পর আহত ছাত্রের চিকিৎসার বিষয়ে উদ্যোগ নেননি। উলটে তাঁর গাড়ির কতখানি ক্ষতি হয়েছে, তা […]
IND vs ENG T20 : লজ্জার হারে বিদায় ভারতের, দেখে নিন ১০ কারণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ(IND vs ENG T20) থেকে ছিটকে যাওয়ার পরে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না রোহিত শর্মা। কেঁদে ফেললেন ভারত অধিনায়ক। তাঁকে সান্ত্বনা দিলেন দলের কোচ রাহুল দ্রাবিড়। কিন্তু তার পরেও নিজেকে আটকাতে পারছিলেন না রোহিত। টি-টোয়েন্টি(T20) বিশ্বকাপের সেমিফাইনালে(Semifinal) ভারতের বিদায়। ইংল্যান্ডের (ENGLAND)কাছে ১০ উইকেটে হার। কেন এমন ভাবে হারল হারতে হল ভারতকে? ব্যাটিংয়ের শুরুটাই […]
Supreme Court: ধর্ষণের প্রমাণ পেতে করা যাবে না বিতর্কিত ‘টু ফিঙ্গার টেস্ট’, গণ্য হবে অপরাধ হিসেবে

ধর্ষণের প্রমাণ পেতে ধর্ষিতার দু’আঙুলের পরীক্ষা (টু ফিঙ্গার টেস্ট) করানো যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালকে অবহিত করতে বলার পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে শীর্ষ আদালত জানিয়েছে, মেডিক্যাল পরীক্ষার পাঠ্যক্রম থেকেও এই সংক্রান্ত পাঠের বিষয় সরাতে হবে। ঝাড়খণ্ডের একটি ধর্ষণ ও খুনের মামলায় এ ব্যক্তিকে মুক্তি দেয় সেখানকার […]
স্কচ হুইস্কির আমদানি শুল্ক্ কমান, মোদীকে ফোনালাপে বলেন Rishi Sunak

ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্যচুক্তি দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তা নিয়ে আজ নিজেদের মধ্যে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। তবে কূটনৈতিক সূত্রের খবর, চুক্তির ভাগ্য অনেকটাই ঢুকে আছে স্কচ হুইস্কির বোতলে। Glad to speak to @RishiSunak today. Congratulated him on assuming charge as UK PM. We will work together to further strengthen our […]
T20 World Cup: আজ ভারত-পাক মহারণে কি বাধা বৃষ্টি? কী বলছে মেলবোর্নের আবহাওয়ার দফতর?

রোহিত শর্মা-বাবর আজমদের চোখ আকাশের দিকে। মেঘের আনাগোনার দিকে চেয়ে রয়েছে আইসিসিও। অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বৃষ্টি কি ধুয়ে দেবে এশিয়ার দুই ক্রিকেট শক্তির ল়ড়াই? প্রশ্ন একটাই। উত্তরের খোঁজে সংশ্লিষ্ট সকলেই ঘন ঘন চোখ রাখছেন আবহাওয়ার খবরে। মেলবোর্নে (Melbourne) খোঁজ নিয়ে জানা গিয়েছে, রবিবার সকালের আকাশ সেখানে মেঘমুক্তই রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসও তেমনই ছিল। শনিবার […]
Hijab Row: হিজাব পরার অধিকার, ভিন্নমত দুই বিচারপতি! হিজাব বিতর্কে ‘সুপ্রিম’ মোড়

দশেরার ছুটির আগেই হিজাব সম্পর্কিত মামলার শুনানি শেষ হয়েছিল সুপ্রিম কোর্টে। তবে সেই মামলার রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। আজ সেই মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, সুপ্রিমকোর্টের দুই বিচারপতির বেঞ্চ ‘স্প্লিট’ রায় দিয়েছেন এই মামলার প্রেক্ষিতে। অর্থাৎ, এখনও হিজাব মামলার প্রকৃত ফলাফল স্পষ্ট নয়।ফলে উচ্চতর বেঞ্চে পাঠানো হল মামলা। গত ১৫ মার্চ কর্নাটক […]
One Nation, One Charger: এবার থেকে সব গ্যাজেটের একটাই চার্জার! আসছে নিয়ম

স্কুল-কলেজ-অফিস কিংবা অন্যত্র, আলাদা আলাদা মোবাইল কিংবা ল্যাপটপের জন্য আলাদা আলাদা চার্জার! সাধারণ মানুষের জন্য এটা সত্যিই কষ্টকর। ঝামেলারও বটে! তবে সম্ভবত খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হতে চলেছে। সূত্রের খবর, সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য একই রকম চার্জারের ব্যবস্থা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। শীঘ্রই নাকি এই সংক্রান্ত একটি বিশেষজ্ঞ কমিটিও তৈরি হচ্ছে। গোটা বিষয়টা কীভাবে […]
IND vs SL Super 4: ‘মাস্ট উইন’ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত, কখন, কোথায় দেখবেন খেলা?

আজ এশিয়া কাপ (Asia Cup 2022) সুপার ফোর রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে শ্রীলঙ্কা (India vs Sri Lanka)৷ পাকিস্তানের বিরুদ্ধে রবিবারের ম্যাচ হারায় ভারতের জন্য শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচ ‘মাস্ট উইন গেম’ হয়ে দাঁড়িয়েছে ৷ ফলে আজকের ম্যাচ জেতাটা ভারতের জন্য খুবই জরুরি ৷ তবে, এই ম্যাচ জেতা খুব একটা সহজ হবে না রোহিত শর্মার […]
Asia Cup 2022: এই পাঁচ কারণে পাকিস্তানের কাছে হার মানতে হল রোহিত-ব্রিগেডকে

ভারত ১৮১/৭ (কোহলি ৬০, শাদাব ২-৩১) পাকিস্তান ১৮২/৫ (রিজওয়ান ৭১, নওয়াজ ৪২) পাকিস্তান ৫ উইকেটে জয়ী। এশিয়া কাপে সুপার ফোরে ভারত তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারল। কোথায় ভুল করল ভারত? 1. ১০ নম্বর থেকে ১৭ নম্বর ওভারে সে ভাবে রানই তুলতে পারেননি ভারতীয় ব্যাটাররা। শুধু ১৩ নম্বর ওভারে ১৩ রান ওঠে। বাকি সাত ওভারে রান একেবারেই ওঠেনি। স্কোরবোর্ডে দু’শো […]
Asia Cup 2022 : ভারতকে বড় রানে পৌঁছে দিলেন কিং কোহলি, ১৮২ রানের টার্গেটের সামনে পাকিস্তান

বিরাট ব্যাটে রান ফিরল। রান ফিরল সেই পাকিস্তানের বিরুদ্ধেই। সাত দিন আগে এই মাঠে ভাল শুরু করেও শেষ করতে পারেননি। কিন্তু রবিবাসরীয় দুবাইয়ে সব ব্যর্থটা মুছে গেল কিং কোহলির ব্যাটে। একে একে যখন রাহুল-রোহিত-হার্দিকরা ফিরলেন, তখন পাক বোলারদের বিরুদ্ধে একাই রুখে দাঁড়ালেন ভারতের প্রাক্তন অধিনায়ক। গ্রুপ লিগের ম্যাচে টস ভাগ্য কাজ করেনি পাকিস্তানের। সুপার ফোরে […]