Imran Khan: ভারত ছাড়ার নোটিস ইমরান খানকে! পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ আমির খানের ভাগ্নে

The NewsNest Desk: মার্কিন নাগরিক হয়েও ভারতে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস দেওয়া হয়েছে। সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ‘জানে তু ইয়া জানে না’ ছবির অভিনেতা। বলিউড অভিনেতা আমির খানের ভাগ্নে ইমরানের বিরুদ্ধে এই পদক্ষেপ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর আইনজীবীর দাবি, ওভারসিজ […]
Pakistan: ইমরানের দলের প্রাদেশিক সরকারে ইতি, খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারি

The NewsNest Desk: পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা। খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করে গভর্নর শাসন চালু করল কেন্দ্রীয় সরকার। এত দিন এই প্রদেশের ক্ষমতায় ছিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রবিবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি জরুরি অবস্থা জারির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের জেরে […]
Imran Khan ইমরান খানের বোন গ্রেফতার, ২৭ সেপ্টেম্বর PTI-এর বিক্ষোভের আগে বড় পদক্ষেপ

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আগামী ২৭ সেপ্টেম্বর ইমরান খানের মুক্তির দাবিতে দলের দেশব্যাপী বিক্ষোভের কর্মসূচি রয়েছে। তার ঠিক আগেই এই Aleema Khan Arrest ঘিরে পাকিস্তানের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রবিবার লাহোরে আলিমা খানকে […]
Pakistan: বন্দুকের নলে ইমরান সমর্থকদের বিক্ষোভ দমন পাক সেনার, নিখোঁজ বুশরা বিবি!

মঙ্গলবার রাতে কারাগার থেকেই পাক নাগরিক এবং তাঁর দলের সমর্থকদের ‘শেষ পর্যন্ত লড়াই’ করার বার্তা দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু, মধ্যরাতে কড়া হাতে এই আন্দোলন দমন করা শুরু করে পাক সরকার। অবশেষে, বুধবার ইসলামাবাদে তাদের এই বিক্ষোভ শেষ করতে বাধ্য হল ইমরান খানের দল। ইসলামাবাদের জেলে বন্দি অবস্থাতেই রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন করেন পাকিস্তানের […]
Pakistan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, ‘দেখা মাত্রই গুলি’র নির্দেশ সেনাকে

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সোমবার ইসলামাবাদের রাস্তায় নেমেছিলেন হাজারো সমর্থকেরা। ক্রমে সেই বিক্ষোভ মিছিল সংঘর্ষের আকার নেয়। সেনার সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তন পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জনই সেনা জওয়ান এবং এক জন বিক্ষোভকারী। পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতেই সে দেশের সেনা ইমরান সমর্থকদের দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে। […]
Imran khan: কারামুক্ত ইমরান খানের স্ত্রী বুশরা বিবি , ইমরানের মুক্তি কবে?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে তার বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে পাকিস্তানের আদালত। বুশরা বিবি, যিনি “বুশরা বেগম” নামেও পরিচিত, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ আনা হয়েছিল। এই মামলাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল আল-কাদির ট্রাস্টের দুর্নীতি মামলা, যেখানে বলা হয়েছিল […]
Imran khan :ইমরান খানকে ঘিরে ফের উত্তপ্ত পাকিস্তান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। বিক্ষোভ দেখাচ্ছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে সাধারণ জনতাও। সোমবার রাতে দেশটির পার্লামেন্ট চত্বরে বিক্ষোভরত পিটিআই এমপিদের গ্রেপ্তার করা হয়েছে। এই অবস্থায় দেশটির রাজনীতিতে শুরু হয়েছে নতুন মোড়। পিটিআই নেতাকর্মীরা তাদের কারাবন্দি নেতা ইমরান খানকে মুক্তি করতে মরিয়া […]
Pakistan: গণনা শেষ, জনমত ইমরানের পক্ষে হলেও পাক সেনার পছন্দ নওয়াজকেই

ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছিল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায়। প্রায় ৬০ ঘণ্টা পরে রবিবার দুপুরে পাকিস্তানে ভোটগণনা শেষ হওয়ার কথা জানাল সে দেশের নির্বাচন কমিশন। ভোটগণনা শেষ হলেও কে বা কারা পাকিস্তানের পরবর্তী সরকারের নেতৃত্ব দিতে চলেছেন, তা এখনও স্পষ্ট নয়। কারণ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির ২৬৪টি আসনে গণনা শেষ হয়ে গেলেও কোনও দলই একক ভাবে […]
Pakistan Election 2024: পাক মসনদে কি ফের ইমরান? ফল ঘোষণার আগেই জামিন পেলেন ১২টি মামলায়

নির্বাচনে লড়েননি, তাও এগিয়ে ইমরান খানই (Imran Khan)। পিটিআই সমর্থিত প্রার্থীরাই এগিয়ে রয়েছেন পাকিস্তানের সাধারণ নির্বাচনে।তবে ফল প্রকাশের আগেই এল বড় খবর। ১২টি মামলায় জামিন (Bail) পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। জানা গিয়েছে, পাকিস্তানের অ্যান্টি-টেররিজম কোর্টের তরফে ইমরান খান ও প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১২টি মামলায় জামিন দেওয়া হয়। গত বছরের মে মাসে পাকিস্তানের […]
Imran Khan: তোষাখানা মামলায় জামিন পেয়েও মিলল না রেহাই, ফের গ্রেপ্তার ইমরান খান

জামিন পেয়েও মিলল না রেহাই। মঙ্গলবারই গ্রেপ্তার হলে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এদিনই তোষাখানায় মামলায় জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু সাইফার মামলায় গ্রেপ্তার করা হল তাঁকে। আগামিকাল, বুধবার, ৩০ আগস্ট তাঁকে আদালতে তোলা হবে। কী এই সাইফার মামলা? প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পিছনে আমেরিকার ষড়যন্ত্র রয়েছে, এই অভিযোগ ছিল ইমরানের। আর […]